Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা
০৮:১৫, ০৩ মার্চ ২০২৪
আপডেট: ০৮:১৫, ০৩ মার্চ ২০২৪
মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা
০৮:১৫, ০৩ মার্চ ২০২৪
আপডেট: ০৮:১৫, ০৩ মার্চ ২০২৪
আরও খবর
টিআইবি শুধু পত্রিকার কাটিংয়ের ওপর ভিত্তি করে প্রতিবেদন তৈরি করে : স্বরাষ্ট্রমন্ত্রী
বাজেট যাতে দুর্নীতি-লুটপাটের হাতিয়ার হতে না পারে : জামায়াত সেক্রেটারি
রাজনৈতিক সদিচ্ছা ছাড়া দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয় : ইফতেখারুজ্জামান
ইউএনও’র সহকারীর বিরুদ্ধে দুর্নীতির তদন্তে গড়িমসি
রূপপুর-পদ্মা সেতু ও টানেলে ‘ব্যাপক দুর্নীতি’র চিত্র তুলে ধরলেন প্রধানমন্ত্রী

বেইলি রোডের আগুনের ঘটনা দুর্নীতির ফলাফল : টিআইবি

মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা
০৮:১৫, ০৩ মার্চ ২০২৪
আপডেট: ০৮:১৫, ০৩ মার্চ ২০২৪
মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা
০৮:১৫, ০৩ মার্চ ২০২৪
আপডেট: ০৮:১৫, ০৩ মার্চ ২০২৪
টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান শনিবার খুলনার সিএসএস আভা সেন্টারে সচেতন নাগরিক কমিটির (সনাক) আঞ্চলিক সম্মেলনে মুখ্য আলোচকের বক্তব্য দেন। ছবি : টিআইবি

বেইলি রোডে আগুনের দুর্ঘটনায় শোক প্রকাশ এবং একইসঙ্গে এই ঘটনাকে দুর্নীতির একটি ফলাফল হিসেবে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, আমাদের জাতীয় আয় বেড়েছে, মাথাপিছু আয় বেড়েছে, যা আমাদের অর্জন। কিন্তু দুর্নীতির কারণে আমাদের জাতীয় আয়ের প্রবৃদ্ধির প্রত্যাশিত সুফল আমরা ভোগ করতে পারছি না। দুর্নীতি যদি মাঝামাঝি পর্যায়েও রোধ করা যেত, তাহলে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও তিন শতাংশ বেশি হতে পারতো।

গতকাল শনিবার (২ মার্চ) খুলনার সিএসএস আভা সেন্টারে সচেতন নাগরিক কমিটির (সনাক) আঞ্চলিক সম্মেলনে মুখ্য আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাতে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

মুখ্য আলোচকের বক্তব্যে ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘টিআইবির জাতীয় খানা জরিপের তথ্য অনুযায়ী, দেশের অধিকাংশ মানুষ তাদের বাস্তব অভিজ্ঞতায় মনে করে ঘুষ না দিলে সেবা পাওয়া যায় না। সেবা প্রদানের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো কিছু রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তির কাছে জিম্মি হয়ে পড়েছে। নিম্ন আয়ের মানুষের কাঁধে বিত্তশালীদের ঋণের বোঝা। অথচ ঋণখেলাপিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না।’

ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘বর্তমানে দুর্নীতির একটি চিত্র অর্থ পাচারের ক্ষেত্রেও সুস্পষ্টভাবে দেখতে পাওয়া যায়। বিশ্বে যেসব দেশ অর্থ পাচারে শীর্ষে, বাংলাদেশ তার মধ্যে অন্যতম। যদি অর্থ পাচার নিয়ন্ত্রণ করা যেত, তাহলে বছরে দেশের ১২-১৫ বিলিয়ন ডলার অর্থ রক্ষা করা যেত, যা জাতীয় আয়ের চার শতাংশের মতো। এক্ষেত্রে সরকারের সংশ্লিষ্ট সংস্থা ও প্রতিষ্ঠানগুলো কার্যকর ভূমিকা পালন করছে না। ফলে অর্থ পাচারকারীদের শাস্তির আওতায় আনা সম্ভব হয় না।’

ড. ইফতেখারুজ্জামান জাতির জনকের ১৯৭৫ সালের একটি বক্তব্যের সূত্র ধরে বলেন, ‘জাতির পিতা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য ঘরে ঘরে দুর্গ তৈরি করে সামাজিক আন্দোলনের আহ্বান জানিয়েছিলেন। সে অনুপ্রেরণা থেকেই টিআইবি তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আইনের সঠিক বাস্তবায়ন করে প্রত্যেক দুর্নীতিবাজকে বিচারের আওতায় আনা সম্ভব হচ্ছে না। এর ফলেই বাংলাদেশের দুর্নীতির লাগাম টেনে ধরা সম্ভব হচ্ছে না।’ দুর্নীতি প্রতিরোধে রাজনৈতিক স্বদিচ্ছার পাশাপাশি বিদ্যমান আইনের কার্যকর প্রয়োগে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সাধারণ জনগণের সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি মত প্রকাশ করেন।

সম্মেলনে বক্তব্য দেন সনাক খুলনার সভাপতি অ্যাডভোকেট কুদরত-ই-খুদা, টিআইবির সিভিক এনগেজমেন্ট বিভাগের পরিচালক ফারহানা ফেরদৌস, সনাক ঝিনাইদহের সভাপতি এম সাইফুল মাবুদ, সনাক ফরিদপুরের সহ-সভাপতি পান্না বালা, সনাক বরিশালের সভাপতি অধ্যক্ষ গাজী জাহিদ হোসেন, সনাক কুষ্টিয়ার সভাপতি আসমা আনসারী মীরু, সনাক খুলনার সদস্য অধ্যাপক আনোয়ারুল কাদির, সনাক মাদারীপুরের সদস্য অধ্যাপক মকবুল হোসেন, সনাক যশোরের সদস্য মাহমুদ হাসান বুলু, সনাক রাজবাড়ীর সভাপতি অধ্যাপক মো. নুরুজ্জামান, সনাক বাগেরহাটের সভাপতি রাম কৃষ্ণ বসু, সনাক পটুয়াখালীর সদস্য মো. নূরেজ্জামান খান, সনাক ঝালকাঠির সদস্য শিমুল সুলতানা হ্যাপী, সনাক বরগুনার সদস্য মো. আনিসুর রহমান, সনাক পিরোজপুরের সভাপতি এম এ রব্বানী ফিরোজ ও সনাক সাতক্ষীরার সভাপতি হেনরী সরদার প্রমুখ।

খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের বিভিন্ন জেলা পর্যায়ের ১৪টি সনাকের প্রায় দুইশ’ সদস্যের উপস্থিতিতে দুই দিনব্যাপী দুর্নীতিবিরোধী এই আঞ্চলিক সনাক সম্মেলন  গতকাল শনিবার শেষ হয়।

টিআইবি দুর্নীতি
১৮ জানুয়ারি ২০২৫
বইয়ের প্রচ্ছদ থেকে ‘আদিবাসী’ গ্রাফিতি বাদ দেওয়ায় টিআইবির উদ্বেগ
৩১ ডিসেম্বর ২০২৪
‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৪’অনুমোদন গ্রহণযোগ্য নয় : টিআইবি
৩০ ডিসেম্বর ২০২৪
সাংবাদিকদের পেশাগত জায়গায় ঐক্যবদ্ধ থাকতে হবে : ইফতেখারুজ্জামান
০৩ ডিসেম্বর ২০২৪
গেল বছর পাসপোর্ট অফিসে সবচেয়ে বেশি দুর্নীতি : টিআইবি
১৮ নভেম্বর ২০২৪
বাংলাদেশে স্বৈরতন্ত্রের পতন ভারতের জন্য বড় কূটনৈতিক ধাক্কা : টিআইবি
১৮ নভেম্বর ২০২৪
দখল-আধিপত্য বিস্তারের সংস্কৃতি এখনো চলমান : টিআইবি
১৬ নভেম্বর ২০২৪
হাসিনার স্বৈরতন্ত্রকে সহজতর করেছে বিচার বিভাগ : টিআইবি
০৬ নভেম্বর ২০২৪
গণমাধ্যমের ওপর হামলা-হুমকি বৈষম্যবিরোধী চেতনার পরিপন্থি: টিআইবি
০২ নভেম্বর ২০২৪
আ.লীগের আমলে বছরে ১৫ বিলিয়ন ডলার পাচার হতো : ড. ইফতেখারুজ্জামান
২০ অক্টোবর ২০২৪
সংস্কার এজেন্ডায় ব্যক্তিমালিকানাধীন খাতের সক্রিয় অংশগ্রহণ দরকার : টিআইবি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ঝড়-বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
  2. হামলার অভিযোগে ফেসবুক লাইভে বৈষম্যবিরোধী নেতা, ছাত্রদলের অস্বীকার
  3. সকালের মধ্যে দেশের ১৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
  4. ন্যূনতম ৯৫ শতাংশ শিশুকে হামের টিকার আওতায় আনার লক্ষ্য সরকারের
  5. মন্ত্রী নোয়াখালীতে বিয়ে করবেন কিনা, সংসদে জানতে চাইলেন স্পিকার
  6. আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x