Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৯:২০, ২২ এপ্রিল ২০২৪
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৯:২০, ২২ এপ্রিল ২০২৪
আপডেট: ০৯:১৯, ২২ এপ্রিল ২০২৪
আরও খবর
যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা করলেন পররাষ্ট্রমন্ত্রী
সংযোগ, বাণিজ্য সহযোগিতা নিয়ে বাংলাদেশ-চীন আলোচনা
তিস্তা প্রকল্পে চীনের সহায়তা চাইল বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি অন্য দেশের সঙ্গে তুলনা করে দেখার আহ্বান
পুশইনের ঘটনা ঘটলে বাংলাদেশ ব‍্যবস্থা নেবে : পররাষ্ট্রমন্ত্রী

বিএনপিই গণতন্ত্র ধ্বংসের অপচেষ্টা চালাচ্ছে : হাছান মাহমুদ

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৯:২০, ২২ এপ্রিল ২০২৪
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৯:২০, ২২ এপ্রিল ২০২৪
আপডেট: ০৯:১৯, ২২ এপ্রিল ২০২৪
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ  গতকাল রোববার অহমিয়া ভাষার সংস্করণের তিনটি বইয়ের মোড়ক উন্মোচন করেন। ছবি : বাসসের প্রতিবেদন থেকে নেওয়া

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করার জন্য ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে। গতকাল রোববার (২১ এপ্রিল) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাতারের আমিরের বাংলাদেশ সফর সম্পর্কে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

‘বর্তমান সরকার গণতন্ত্র ব্যবস্থাকে ধ্বংস করেছে’ বলে বিএনপির মন্তব্য প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, ‘বর্তমান সরকারের হাত ধরেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, নির্বাচন ব্যবস্থা সুপ্রতিষ্ঠিত হয়েছে। পক্ষান্তরে বিএনপি গণতন্ত্র ব্যবস্থাকে ধ্বংস করার জন্য ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে। নির্বাচনি ব্যবস্থা বলুন, গণতান্ত্রিক ব্যবস্থা বলুন, বিএনপি সবকিছু ধ্বংস করার জন্য সবসময়ই অপচেষ্টা করে যাচ্ছে।’

এদিকে মন্ত্রণালয়ে কাতারের আমিরের বাংলাদেশ সফর সম্পর্কে সংবাদ সম্মেলন শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ভারতের আসামের পরিবেশ ও বনমন্ত্রী চন্দ্র মোহন পাটওয়ারীর সহধর্মিণী প্রখ্যাত লেখক গবেষক ড. রীতা চৌধুরী রচিত বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসত্রয়ী ‘নেভারল্যান্ড’ সিরিজের প্রথম বই ‘জিরো আওয়ার’ এবং বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’র অহমিয়া ভাষার সংস্করণের মোড়ক উন্মোচন করেন। ড. রীতা চৌধুরী, বাংলাদেশের বিশিষ্ট কবি আমিনুর রহমান এবং আসামের ‘ব্যতিক্রম’ প্রকাশনী সংস্থার পরিচালক ড. সৌমেন ভারতীয়া মোড়ক উন্মোচনে অংশ নেন।

এ ছাড়া মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ এবং ঢাকায় ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পাকিস্তানের সাথে ব্যবসা সম্প্রসারণে রপ্তানি বৃদ্ধিসহ দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনার পাশাপাশি ১৯৭১ সালে সংঘটিত গণহত্যাকে পাকিস্তানের পক্ষ থেকে স্বীকারের বিষয়টিও উত্থাপন করেছি।

ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সঙ্গে বৈঠকে সংস্থাটির সাথে দেশের ৫০ বছরের সহযোগিতার সম্পর্কের ওপর আলোকপাত করা হয়। পাশাপাশি জাতিসংঘের বিভিন্ন প্রকল্পে বরাদ্দকৃত অর্থ সহজে ছাড় করার বিষয়টিও আলোচনায় স্থান পায়।

ড. হাছান মাহমুদ পররাষ্ট্রমন্ত্রী
১৯ মে ২০২৪
ভারত-চীন যুক্ত হলে রোহিঙ্গা সংকট সমাধান সম্ভব : পররাষ্ট্রমন্ত্রী
১৯ মে ২০২৪
কিরগিজস্তানে বাংলাদেশি কোনো শিক্ষার্থী গুরুতর আহত হয়নি : পররাষ্ট্রমন্ত্রী
১৮ মে ২০২৪
বিএনপি একটা জালিয়াত রাজনৈতিক দল : পররাষ্ট্রমন্ত্রী
১৭ মে ২০২৪
দেশকে আরও এগিয়ে নিতে শেখ হাসিনার বিকল্প নেই : পররাষ্ট্রমন্ত্রী
১৪ মে ২০২৪
দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিএনপি : পররাষ্ট্রমন্ত্রী
১৪ মে ২০২৪
ইসরায়েলের এজেন্টদের সঙ্গে মিলে ষড়যন্ত্র করছে বিএনপি : পররাষ্ট্রমন্ত্রী
১৩ মে ২০২৪
সাম্প্রদায়িকতা রুখতে সাংস্কৃতিক গণজাগরণ দরকার : পররাষ্ট্রমন্ত্রী
১১ মে ২০২৪
স্বাস্থ্যসেবা উন্নত করতে চিকিৎসকদের এগিয়ে আসা প্রয়োজন : হাছান মাহমুদ
১১ মে ২০২৪
রাজনীতিতে পরিত্যক্ত মানুষগুলোর আওয়াজই বড় : পররাষ্ট্রমন্ত্রী
০৯ মে ২০২৪
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিবের বৈঠক
  • আরও
সর্বাধিক পঠিত
  1. তিন বিভাগে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা
  2. অনিয়মে শহরে অপরিকল্পিতভাবে ভবন গড়ে উঠেছে : রুকুনোজ্জামান
  3. জামায়াতের নিবন্ধন নিয়ে হাইকোর্টের রায় ন্যায়সংগত ছিল না : আপিল বিভাগ
  4. সাগরে লঘুচাপ, বৃষ্টির পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  5. অটোমেশন সিস্টেমে বদলে যাচ্ছে ভূমি সেবা, কমছে দালালের দৌরাত্ম্য
  6. ‘ভুয়া’ ভেবে ভ্যাট কর্মকর্তাকে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে মারধর, ভাঙল হাত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x