Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
শরীফুল ইসলাম, চাঁদপুর
১৬:১৫, ১৩ জুন ২০২৪
আপডেট: ১৬:১৭, ১৩ জুন ২০২৪
শরীফুল ইসলাম, চাঁদপুর
১৬:১৫, ১৩ জুন ২০২৪
আপডেট: ১৬:১৭, ১৩ জুন ২০২৪
আরও খবর
মাকে হত্যা করে কলাবাগানে ফেলে রাখেন ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার
শুভেন্দু অধিকারীকে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
৫ কোটি টাকার কারেন্টজাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট
চাঁদপুরে বৃদ্ধাকে হত্যায় ঘাতক গ্রেপ্তার, লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার
মৌসুম শেষে আম খাবেন? জেনে নিন দীর্ঘদিন সংরক্ষণের সহজ কৌশল

ফ্রুটস ভ্যালি অ্যাগ্রোতে ৫১ জাতের বিদেশি আম

শরীফুল ইসলাম, চাঁদপুর
১৬:১৫, ১৩ জুন ২০২৪
আপডেট: ১৬:১৭, ১৩ জুন ২০২৪
শরীফুল ইসলাম, চাঁদপুর
১৬:১৫, ১৩ জুন ২০২৪
আপডেট: ১৬:১৭, ১৩ জুন ২০২৪
চাঁদপুর সদরের শাহতলী গ্রামে পরিত্যক্ত ইটভাটায় গড়ে তোলা ‘ফ্রুটস ভ্যালি অ্যাগ্রো’র বিদেশি জাতের আম। ছবি : এনটিভি

চাঁদপুর সদরের শাহতলী গ্রামে ডাকাতিয়া নদীর পাড়ে পরিত্যক্ত ইটভাটায় গড়ে তোলা হয়েছে ‘ফ্রুটস ভ্যালি অ্যাগ্রো’ নামে একটি আমের বাগান। তিন একর জমির আলোচিত ফ্রুটস্ ভ্যালি অ্যাগ্রোতে দেশি ও বিদেশি বিভিন্ন ফলচাষ করে একের পর এক সাফল্য অর্জিত হয়েছে।

ফ্রুটস ভ্যালি অ্যাগ্রোর উদ্যোক্তা হেলাল উদ্দিন। এ বছর বিশ্বখ্যাত ৫১ জাতের বিদেশি আম চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন তিনি।

হেলাল উদ্দিন চার বছর ধরে রাসায়নিক ও বিষমুক্ত বিদেশি ফলের চাষ করে চলেছেন। একের পর এক ফল চাষ করে হয়েছেন সফল উদ্যোক্তা। এখানে টমি অ্যাটকিনস, উতাউল্ফ, বেইলি মার্বেল, আলফনসো, গ্লেন, হেডেন, মায়া, সূর্যডিমসহ ৫১ জাতের আমের গাছ রয়েছে তাঁর বাগানে। সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে পরীক্ষামূলকভাবে এই আমের চাষ করা হয়েছে। সাইজে বড় বিভিন্ন জাতের রঙিন আম দেশীয় অনেক জাতকে হার মানাচ্ছে। তার এই আম বাগান দেখতে জেলার বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন।

ফ্রুটস্ ভ্যালি অ্যাগ্রোতে ঘুরতে আসা মির্জা জাকির বলেন, ‘এই বাগানে আগেও আসা হয়েছে। তবে এই বছর বিদেশি আম দেখে অবাক হয়েছি। ৫১ জাতের আমের সঙ্গে পরিচিত হলাম। শুধু তাই নয়, ঘুরতে এসে বিভিন্ন আম খাওয়ার সুযোগ হয়েছে। এখান থেকে পছন্দমতো আম কিনে নিয়ে যাব। এখানে যিনি আসবেন তিনি মুগ্ধ হবেন। আমিও চেষ্টা করব নিজের বাড়িতে এসব আমের চারা লাগাতে।

মুন্না, সুজন ও বাপ্পি আম বাগানটি দেখশোনা করেন। তারা জানান, বিভিন্ন স্থানে কাজ করেছেন, তবে ফ্রুটস্ ভ্যালি অ্যাগ্রোতে কাজ করার অভিজ্ঞতা ভিন্ন। এখানে কাজ করার কারণে বিদেশি বিভিন্ন ফল সম্পর্কে জানতে পারছেন। এখানে কাজ করে সবাই ভালো বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা পাচ্ছেন। 

চাঁদপুর সদরে ডাকাতিয়া নদীর পাড়ে নিজের গড়া ফ্রুটস ভ্যালি অ্যাগ্রোতে উদ্যোক্তা হেলাল উদ্দিন। ছবি : এনটিভি

এ বিষয়ে ফ্রুটস্ ভ্যালি অ্যাগ্রোর স্বত্বাধিকারী হেলাল উদ্দিন বলেন, বিশ্বের যত দামি দামি ফল আছে, তা নিয়ে কাজ করে ফ্রুটস্ ভ্যালি অ্যাগ্রো। এই বছর বাগানে বিশ্বখ্যাত ৫১ জাতের বিদেশি আমের মধ্যে ৪৭টি জাতের ফলন এসেছে। এই বাগানে এখন পর্যন্ত যা চাষ করেছি সবই সফল হয়েছি। দেশি আম থেকে এখানকার আম একটু ভিন্ন। দেখতে অসাধারণ এবং খুব সুস্বাদু। এখানে এসে যে কেউ বাজার থেকে কম মূল্যে আম কিনতে পারবেন।

হেলাল উদ্দিন আরও বলেন, এ বছর বাগানে আমের ফলন খুব ভালো হয়েছে। নিয়মিত পরিচর্যা করলে পোকামাকড় ক্ষতি করতে পারে না। প্রত্যেকটি গাছেই ভালো ফলন এসেছে। মাত্র একটি গাছ থেকে ৩০ হাজার টাকা আয় করা সম্ভব। সব মিলিয়ে এ বছর এই আম আগান থেকে ১৬ থেকে ১৭ লাখ টাকার আম বিক্রির আশা করছেন এই উদ্যোক্তা।

চাঁদপুর বিদেশি আম সফল কৃষক
১৭ জুন ২০২৬
বিশ্বকাপের প্রথম ম্যাচেই মেসির হ্যাটট্রিক, সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাস
১৬ জুন ২০২৬
ওমরাহ যাত্রীদের ২ কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদা
১৪ জুন ২০২৬
আবাসিক এলাকায় পৌরসভার ময়লার ভাগাড়, বিপর্যস্ত জনজীবন
০৯ জুন ২০২৬
মাকে ভরণপোষণ না দিয়ে মারধর, ছেলে কারাগারে
০৮ জুন ২০২৬
কোরবানির মাংস সমাজনেতাদের মাধ্যমে বণ্টনে অস্বীকৃতি, পরিবারকে হুমকি
০৭ জুন ২০২৬
জাটকা রক্ষা অভিযানে জব্দ ৩৫ নৌকা নিলামে বিক্রি
০৭ জুন ২০২৬
মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় ড্রেজার জব্দ, ৩ জনের কারাদণ্ড
০৬ জুন ২০২৬
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচে হট্টগোল, খেলা অমীমাংসিত
০৩ জুন ২০২৬
কিশোরের মরদেহ নিয়ে সড়কে স্বজনদের বিক্ষোভ
০৩ জুন ২০২৬
জাম পাড়া নিয়ে বিরোধ, বন্ধুকে বাঁচাতে গিয়ে আরেক বন্ধু নিহত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল
  2. ভেজালবিরোধী অভিযানে ২ জনের কারাদণ্ড, লাখ টাকা জরিমানা
  3. আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  4. উগ্রবাদী সংগঠনের ৬ সদস্য রিমান্ডে
  5. সালমান শাহর মরদেহ উত্তোলনে ম্যাজিস্ট্রেট নিয়োগ
  6. অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x