Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মাসুদ রায়হান পলাশ
২২:০৫, ১৪ জুন ২০২৪
আপডেট: ২২:০৭, ১৪ জুন ২০২৪
মাসুদ রায়হান পলাশ
২২:০৫, ১৪ জুন ২০২৪
আপডেট: ২২:০৭, ১৪ জুন ২০২৪
আরও খবর
ডিএসসিসিতে ​কোরবানির বর্জ্য ব্যবস্থাপনার সামগ্রী বিতরণ শুরু
ছুটিতে এটিএম বুথে টাকা সরবরাহ নিশ্চিতে সতর্কতা
ঈদুল আজহা উপলক্ষে মেট্রোরেলের নতুন সময়সূচি
ঈদের দিন বৃষ্টি নিয়ে যে তথ্য জানাল আবহাওয়া অফিস
ঘরমুখো মানুষের নিরাপদ ঈদযাত্রায় নৌপথে সমন্বিত প্রস্তুতি

সাধারণ গরু গাবতলীর হাটে এসে হয়ে গেল জায়েদ খান!

মাসুদ রায়হান পলাশ
২২:০৫, ১৪ জুন ২০২৪
আপডেট: ২২:০৭, ১৪ জুন ২০২৪
মাসুদ রায়হান পলাশ
২২:০৫, ১৪ জুন ২০২৪
আপডেট: ২২:০৭, ১৪ জুন ২০২৪
গাবতলীর হাটে শরিফুলের গরু জায়েদ খান। ছবি : এনটিভি

গরুটি এসেছে সাতক্ষীরার সদর থানা এলাকা থেকে। বাসাবাড়িতেই লালন-পালন হয়েছে তার। এই গরুটির মালিক শরিফুল ইসলাম। দেখতে বেশ নাদুসনুদুস। ওজনও বেশ। শরিফুলের ছোটভাই রবিউলের দাবি, ৯৭৫ কেজি। গত সোমবার আনা হয় গাবতলীর হাটে। জায়গা হয় এক নম্বর গেটের পাশের চাতালে। তারপর থেকে শুরু হয় তাকে ঘিরে ছবি তোলা, সেল্ফিবাজি। আজ শুক্রবার জুমার পর গরুটির পাশে দাঁড়িয়ে একজন ছবি তুলছিলেন। ছবি তুলতে তুলতে তিনি বলছিলেন, ‘গরুর ঝুটিটি (ঘাড়ের উঁচু অংশ) সুন্দর। এজন্য দেখতে ভালো লাগছে।’

শরিফুল ইসলাম জানান, তিনি চার বছর যাবৎ লালন-পালন করছেন। যখন এক বছরের বাছুর, তখন তাকে কেনেন। মানে, গরুটির বয়স এখন পাঁচ বছর। তিনি আরও জানান, ‘নেপাল গিড’ জাতের গরুটি আট লাখ টাকায় বিক্রি করতে চান। 

গরুটির একটি ভিডিও দেখা গেল ইউটিউবে। সেখানে এক কন্টেন্ট ক্রিয়েটর রবিউলের কাছে জানতে চান, গরুটির নাম কী দিয়েছেন? জবাবে রবিউল বলেন, ‘জায়েদ খান। জায়েদ খানকে খুব ভালোবাসি, তাই এই নাম দিয়েছি।’

রবিউল বলতে থাকেন, ‘জায়েদ খানের যেমন বডি ফিগার, আমার গরুরও তেমন বডি ফিগার। উনার যেমন চেহারা-ছবি, আমার গরুর সবদিক থেকে একি মেকাপের। তাই আমিই গরুর নাম জায়েদ খান রাখছি।’

ওই ভিডিওটি দেখেই মূলত এ প্রতিবেদক নামকরণের বিষয়টি জানার চেষ্টা করেন। এরপর গরুটি গাবতলীর হাটে কোথায় রাখা আছে, তা খুঁজতে শুরু করেন। হাটের ভেতরে অনেকক্ষণ খোঁজার পর গরুটির অবস্থান শনাক্ত করা যায়। এ প্রতিবেদকের সঙ্গে প্রথমে কথা হয় রবিউল ইসলামের সঙ্গে। প্রথমেই প্রতিবেদক নিজেকে সাতক্ষীরার সন্তান বলে পরিচয় দেন। এরপর রবিউল গরুটি লালন-পালন থেকে শুরু করে নানান বিষয়ে স্বাচ্ছন্দ্যে কথা বলছিলেন।

কথা বলতে বলতে সে সময় গরুটিকে ধানের গাছ খাওয়ানো হচ্ছিল। গরুটির মুখের কাছে একটি টেবিল ফ্যান চলছিল। মাথার ওপর আরেকটি সিলিং ফ্যান চলছিল। তখনও কথা চলছিল। কথার একপর্যায়ে এ প্রতিবেদক রবিউলের কাছে জানতে চান, গরুটির নাম জায়েদ খান কবে দিয়েছেন? জবাবে রবিউল বলেন, ‘আপনি এলাকার মানুষ। মিথ্যা বলব না। হাটে আসার পর গরুর নাম জায়েদ খান দিয়েছি। জায়েদ খান নাম দেওয়ার পর থেকে প্রচুর লোক গরুটি দেখতে আসা শুরু করে। আশা করি, দ্রুতই বিক্রি হয়ে যাবে।’

ঈদুল আজহা পশুর হাট কোরবানি জায়েদ খান
১৭ মে ২০২৬
ঈদুল আজহার তারিখ ঘোষণা করল ব্রুনাই
১৭ মে ২০২৬
ঈদে ৭ দিন বন্ধ থাকবে নিম্ন আদালত
১৭ মে ২০২৬
ইন্দোনেশিয়ায় ঈদুল আজহার তারিখ ঘোষণা
১৭ মে ২০২৬
ঈদুল আজহার তারিখ ঘোষণা করল মালয়েশিয়া
১৭ মে ২০২৬
তিউনিসিয়া ও তুরস্কে ঈদুল আজহার তারিখ ঘোষণা
১৭ মে ২০২৬
আবুধাবিতে প্রথমবার দিনের আলোয় ধরা পড়ল জিলহজ মাসের চাঁদ
১৭ মে ২০২৬
বাংলাদেশে ঈদুল আজহার তারিখ জানা যাবে কবে
১৬ মে ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ২৩ দিনের ছুটি, কবে থেকে শুরু?
১৫ মে ২০২৬
চাহিদা বাড়ায় কোরবানির বাজারে ভালো লাভের আশা পশু ব্যবসায়ীদের
১৫ মে ২০২৬
ঈদুল আজহার তারিখ নিয়ে যা জানাল আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রামিসা হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বিশৃঙ্খলার অপচেষ্টা হলে দৃঢ় হাতে দমন : আমিনুল হক
  2. সকালের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
  3. নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা ও উদ্বেগ
  4. শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার
  5. হজ পালনে সৌদি আরব গেছেন সেনাবাহিনী প্রধান
  6. মাদক কারবারিদের হামলায় ৩ সাংবাদিক আহত, গাড়ি ভাঙচুর

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x