ময়মনসিংহ ছাত্রলীগের প্রতিবাদ মিছিল
ময়মনসিংহ জেলা ছাত্রলীগের প্রতিবাদী বিক্ষোভ মিছিল। ছবি : এনটিভি
একাত্তরের ঘৃণিত গণহত্যাকারীদের প্রতি সাফাই এবং আন্দোলনের নামে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ময়মনসিংহ জেলা ছাত্রলীগ।
আজ সোমবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৪টায় সরকারি আনন্দমোহন কলেজ ক্যাম্পাস থেকে এই প্রতিবাদ মিছিল বের করে জেলা ছাত্রলীগ।
প্রতিবাদ মিছিল ও সমাবেশে জেলা ছাত্রলীগ ও আনন্দ মোহন কলেজ শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা অংশ গ্রহণ করেন। পরে শহরের নতুন বাজার মোড়ে জড়ো হয়ে কোটাবিরোধীদের বিরুদ্ধে নানা স্লোগান দেন মিছিলকারীরা।
প্রতিবাদ মিচিল ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচিতে অংশ গ্রহণ করেন জেলা ছাত্রলীগের সহসভাপতি আতিকুল ইসলাম আতিক, সাংগাঠনিক সম্পাদক আদিত্য আহমেদ পলাশ, আনন্দমোহন কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক শেখ সজল, প্রথম যুগ্ম আহ্বায়ক ওমর ইসলামসহ বিপুল সংক্ষক ছাত্রলীগের কর্মী।

আইয়ুব আলী, ময়মনসিংহ