Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
জাহিদুর রহমান
০৮:০৫, ০৯ সেপ্টেম্বর ২০২৪
আপডেট: ১১:০৪, ০৯ সেপ্টেম্বর ২০২৪
জাহিদুর রহমান
০৮:০৫, ০৯ সেপ্টেম্বর ২০২৪
আপডেট: ১১:০৪, ০৯ সেপ্টেম্বর ২০২৪
আরও খবর
যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে রাতভর নির্যাতন ও হত্যার অভিযোগ
ওসমান হাদি হত্যা : সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ৫ মে
ব্রাহ্মণবাড়িয়ায় শিশু নিশাত হত্যার রহস্য উন্মোচন
শেখ হাসিনাকে প্রত্যর্পণ নিয়ে যে বার্তা দিল ভারত
শিশু হত্যাকে কেন্দ্র করে গণপিটুনিতে নিহত আরও ২

সাভারে মাদ্রাসা শিক্ষার্থী হত্যা মামলায় শেখ হাসিনাসহ আসামি ৬৫ জন

জাহিদুর রহমান
০৮:০৫, ০৯ সেপ্টেম্বর ২০২৪
আপডেট: ১১:০৪, ০৯ সেপ্টেম্বর ২০২৪
জাহিদুর রহমান
০৮:০৫, ০৯ সেপ্টেম্বর ২০২৪
আপডেট: ১১:০৪, ০৯ সেপ্টেম্বর ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাভারে মাদ্রাসা শিক্ষার্থী ছায়াদ মাহমুদ খান সাদকে (১২) গুলি করে হত্যার ঘটনায় ক্ষমতাচ্যুত স্বৈরাচারী প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাসহ ৬৫ জনকে আসামি করে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

আজ সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে সাভার মডেল থানায় মামলাটি রেকর্ড করা হয়। মামলার বাদী নিহত শিক্ষার্থীর বাবা প্রবাসী বাহাদুর খান। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান।

এ নিয়ে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে সাভার মডেল থানায় নয়টি মামলা দায়ের করা হলো।

শেখ হাসিনা ছাড়াও মামলায় আসামির তালিকায় রয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, বিশ্ব ব্যাংকের সাবেক অতিরিক্ত সচিব ড. মাহমুদ উল হক, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমানসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ২০ জুলাই সাভারের শাহীবাগ এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। পরিবারের সবার অলক্ষ্যে বাসার নিচে টিয়ারশেলের ধোয়ার দৃশ্য দেখতে গিয়ে বাম পায়ের উরুতে গুলিবিদ্ধ হন স্থানীয় জাবালে নূর দাখিল মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছায়াদ মাহমুদ খান সাদ। আশঙ্কাজনক অবস্থায় তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

নিহত শিক্ষার্থীর গ্রামের বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইর থানার ধল্লা বাজার এলাকায়। নিহতের বাবা প্রবাসী বাহাদুর খান জানান, স্ত্রী হালিমা আক্তার, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে তিনি শাহীবাগ এলাকায় ভাড়া থাকতেন। মূলত সন্তানদের লেখাপড়ার জন্যই সাভারে থাকতেন তিনি। তিন সন্তানের মধ্যে একমাত্র ছেলে ছিল সাদ। বড় মেয়ে তাসলিমা খানম নাজনীন (২০) সাভারে গণবিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। সাদ সাভারের শাহীবাগ এলাকায় জাবালে নূর দাখিল মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণিতে পড়তো। আর ছোট মেয়ে আফরোজা খানম নুসরাত (৮) একই মাদ্রাসার শিক্ষার্থী।

কান্নাজড়িত কণ্ঠে বাহাদুর খান আক্ষেপ করে বলেন, ‘আমার একমাত্র ছেলে ছিল সাদ। বড় ইচ্ছে ছিল ছেলে কুরআনের হাফেজ হবে। এ জন্য স্কুলে ভর্তি না করে মাদ্রাসায় দিয়েছিলাম। দুই পাড়া কুরআন মুখস্থও করেছিল। কিন্তু আমাদের সেই স্বপ্ন আর পূরণ হলো না। আমার ছেলের তো কোনো অপরাধ ছিল না, তাহলে কেন গুলিতে অকালেই ঝরে গেলো তার জীবন।’

শেখ হাসিনা ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান কামাল মাদ্রাসা শিক্ষার্থী হত্যা সাভার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
১৮ জানুয়ারি ২০২৬
প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপসহ ১৮ জনের মামলার রায় ২ ফেব্রুয়ারি
১৫ জানুয়ারি ২০২৬
শেখ হাসিনার আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে আপিল শুনানি কার্যতালিকায়
১৩ জানুয়ারি ২০২৬
শেখ হাসিনার ভারত ছাড়া কোথাও ঢোকার পথ নেই
১৩ জানুয়ারি ২০২৬
শেখ হাসিনা-টিউলিপ-আজমিনাদের রায় ফেব্রুয়ারিতে
১১ জানুয়ারি ২০২৬
‘২০০৮ নির্বাচনে হলফনামা ঠিকমতো যাচাই হলে হাসিনার প্রার্থিতা বাতিল হতো’
০৮ জানুয়ারি ২০২৬
শেখ হাসিনাসহ ১৭ জনের মামলায় যুক্তি উপস্থাপন ১৩ জানুয়ারি
০৬ জানুয়ারি ২০২৬
পাঠ্যবইয়ে যুক্ত হলো হাসিনার পতনের ইতিহাস
০৫ জানুয়ারি ২০২৬
শেখ হাসিনা-টিউলিপ ও আজমিনার আত্মপক্ষ সমর্থন ৮ জানুয়ারি
৩১ ডিসেম্বর ২০২৫
শেখ হাসিনার শোকবার্তা ‘মহানুভবতা’ নাকি ‘ভণ্ডামি’? প্রশ্ন তুললেন বার্গম্যান
২৮ ডিসেম্বর ২০২৫
বছরজুড়ে আলোচনায় শেখ হাসিনার বিচার-ফাঁসি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আরও ১৯ জেলায় ‘ফুয়েল পাস’ নিবন্ধন শুরু
  2. সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
  3. কেশবপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু
  4. বর্তমান সরকার জনপ্রত্যাশা অনুযায়ী কাজ করতে আগ্রহী : পানিসম্পদমন্ত্রী
  5. দেশের ছয় অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
  6. ৩৭ হাজার লিটার সয়াবিন তেল মজুত, সাবেক সেনা সদস্যকে জরিমানা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x