Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৩৫, ১৯ সেপ্টেম্বর ২০২৪
আপডেট: ১০:৫৪, ১৯ সেপ্টেম্বর ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৩৫, ১৯ সেপ্টেম্বর ২০২৪
আপডেট: ১০:৫৪, ১৯ সেপ্টেম্বর ২০২৪
আরও খবর
প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : রণধীর জয়সওয়াল
ককরোচ জনতা পার্টির প্রভাবে চাপে মোদি সরকার
পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো : ড. ইউনূস
‘ককরোচ’ আন্দোলনে মোদিকে ঘিরে পোস্ট, ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা
ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি নেই শেখ হাসিনার : মোদি সরকার

নিউইয়র্কে ইউনূস-মোদি বৈঠক হচ্ছে না : হিন্দুস্তান টাইমস

এনটিভি অনলাইন ডেস্ক
১০:৩৫, ১৯ সেপ্টেম্বর ২০২৪
আপডেট: ১০:৫৪, ১৯ সেপ্টেম্বর ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৩৫, ১৯ সেপ্টেম্বর ২০২৪
আপডেট: ১০:৫৪, ১৯ সেপ্টেম্বর ২০২৪
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কোনো বৈঠক হবে না। বুধবার (১৮ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে।

সংবাদমাধ্যমটি জানায়, এ মাসের শুরুর দিকে বাংলাদেশের পক্ষ থেকে জাতিসংঘের সাধারণ পরিষদের সাইডলাইনে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি বৈঠকের জন্য আনুষ্ঠানিক অনুরোধ করা হয়েছিল।

সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে যে অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তা এড়াতে সাহায্য পাওয়া যাবে এমন আশায় বৈঠকে আগ্রহী ছিল ঢাকা।

সূত্র জানায়, এ ধরনের বৈঠক ভারত সরকারের এজেন্ডায় নেই। এ ছাড়া প্রধানমন্ত্রী মোদি তিন দিনের সফরে যুক্তরাষ্ট্রে ব্যস্ত সময় কাটাবেন। তিনি ২১ সেপ্টেম্বর ডেলাওয়্যারের উইলমিংটনে কোয়াড লিডারস সামিটে যোগ দেবেন এবং ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরও বলেন, ‘নিউইয়র্কে সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী মোদির কিছু দ্বিপাক্ষিক বৈঠক হবে বলে আশা করা হচ্ছে, কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকারপ্রধানের সঙ্গে বৈঠকের জন্য কোনো সময়সূচি নেই।’

সময়সূচি সংক্রান্ত সমস্যা ছাড়াও সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে ড. ইউনূসের মন্তব্য এবং ঢাকার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের প্রায় প্রতিদিনের বিভিন্ন মন্তব্যে ভারতের সমালোচনা ভালোভাবে নেয়নি নয়াদিল্লি।

সাক্ষাৎকারে ড. ইউনূস ভারতে অবস্থানকালে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মন্তব্য করার জন্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ তার প্রত্যর্পণ চাইতে পারে। তিনি ভারত সরকারকে পরামর্শ দেন, শেখ হাসিনার আওয়ামী লীগ ছাড়া অন্য সব রাজনৈতিক দল ‘ইসলামপন্থি’, ভারতকে এমন ধারণার বাইরে যেতে হবে। 

এ ছাড়া পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনসহ অন্তর্বর্তী সরকারের অন্যান্য সদস্যরা বারবার হাসিনার প্রত্যর্পণ চাওয়ার সম্ভাবনার কথা তুলে ধরেছেন। তৌহিদ হোসেনও স্বীকার করেন, এ ধরনের যেকোনো পদক্ষেপ ‘ভারত সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি’ তৈরি করবে।

ভারত সরকারের কর্মকর্তারা বলেছেন, শেখ হাসিনাকে স্বল্প সময়ের নোটিশে দেশে আসার অনুমোদন দেওয়া হয়েছে। হাসিনা ভারতে থাকাকালে অনেকটাই আবদ্ধ ও নিরাপদ অবস্থানে রয়েছেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তার প্রত্যর্পণের নিয়ে যেকোনো সম্ভাব্য বাংলাদেশি অনুরোধের বিষয়ে কথা বলতে অস্বীকার করেছে। তারা এটিকে একটি অনুমাননির্ভর বিষয় বলে বর্ণনা করেছে।

ড. মুহাম্মদ ইউনূস নরেন্দ্র মোদি বাংলাদেশ-ভারত
১০ ফেব্রুয়ারি ২০২৬
উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোটাধিকার প্রয়োগ করুন : প্রধান উপদেষ্টা
১০ ফেব্রুয়ারি ২০২৬
জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা
১০ ফেব্রুয়ারি ২০২৬
ড. ইউনূসসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ
১০ ফেব্রুয়ারি ২০২৬
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
১০ ফেব্রুয়ারি ২০২৬
প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচনি পর্যবেক্ষক দলের সাক্ষাৎ
০৯ ফেব্রুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে : প্রধান উপদেষ্টা
০৯ ফেব্রুয়ারি ২০২৬
জার্মান পার্লামেন্টের সাবেক প্রেসিডেন্ট রিটার মৃত্যুতে ড. ইউনূসের শোক
০৮ ফেব্রুয়ারি ২০২৬
নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা
০৭ ফেব্রুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে শোষণমুক্ত হবে বাংলাদেশ
০২ ফেব্রুয়ারি ২০২৬
শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ৩ জেলায় নতুন পুলিশ সুপার
  2. বঙ্গোপসাগরে লঘুচাপ, ভারি বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
  3. এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নিয়ে আসা রাবি শিক্ষার্থী সাইমন মারা গেছেন
  4. শপিংমল-মার্কেট খোলা রাখার নতুন সময় নির্ধারণ
  5. আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  6. জেলা পর্যায়ে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু হচ্ছে : মাহদী আমিন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x