Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
জাহিদুর রহমান
১০:৪৫, ৩০ সেপ্টেম্বর ২০২৪
আপডেট: ১০:৪৮, ৩০ সেপ্টেম্বর ২০২৪
জাহিদুর রহমান
১০:৪৫, ৩০ সেপ্টেম্বর ২০২৪
আপডেট: ১০:৪৮, ৩০ সেপ্টেম্বর ২০২৪
আরও খবর
৫ লাখ টাকা নিয়ে উধাও কর্মচারী, পরে গ্রেপ্তার
নওগাঁয় অজ্ঞান পার্টির দুই সদস্য গ্রেপ্তার, উদ্ধার ইজিবাইক
‘এক-এগারোর’ আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন গ্রেপ্তার
মারা গেছে সাভারের সেই সিরিয়াল কিলার সম্রাট
প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ১

ছাত্রলীগনেতাকে পিটিয়ে হত্যায় জাবির আরেক শিক্ষার্থী গ্রেপ্তার

জাহিদুর রহমান
১০:৪৫, ৩০ সেপ্টেম্বর ২০২৪
আপডেট: ১০:৪৮, ৩০ সেপ্টেম্বর ২০২৪
জাহিদুর রহমান
১০:৪৫, ৩০ সেপ্টেম্বর ২০২৪
আপডেট: ১০:৪৮, ৩০ সেপ্টেম্বর ২০২৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার ঘটনায় সাইফুল ইসলাম ভূঁইয়া (২০) নামে আরও এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার (২৯ সেপ্টেম্বর) রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির।

গ্রেপ্তার সাইফুল ইসলাম ভূঁইয়া ২০২২-২৩ শিক্ষাবর্ষের ফার্মেসি বিভাগের ছাত্র। সাবেক ছাত্রলীগনেতা হত্যা মামলার চার নম্বর আসামি। তার গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বার থানার ছোট শালগরগ্রাম।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, মামলার পর আত্মগোপনে চলে যান সাইফুল ইসলাম ভূঁইয়া। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান সনাক্ত করা হয়। পরে উপপরিদর্শক অলক কুমার দে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

এর আগে গত শনিবার গভীর রাতে গাজীপুরের হোতাপাড়া থেকে এজাহারভুক্ত আরেক আসামি ইংরেজি বিভাগের ৫০ তম ব্যাচের শিক্ষার্থী মাহমুদুল হাসান রায়হানকে আটক করা হয়।

গত ১৮ সেপ্টেম্বর সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগনেতা শামীম মোল্লা প্রান্তিক গেইটে গেলে মব জাস্টিসের নামে কয়েক দফা পিটিয়ে হত্যা করা হয়। ভিডিও ফুটেজ দেখে কর্তৃপক্ষ এ ঘটনায় জড়িত আট শিক্ষার্থীকে শনাক্ত করে। তাদের বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কারের পাশাপাশি ওই ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ডেপুটি রেজিস্ট্রার-১ (নিরাপত্তা) সুদীপ্ত শাহিন বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা করেন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ঘটনার পর থেকে আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে। আজ সোমবার দুপুরে আসামিকে রিমান্ডে নেওয়ার জন্য ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হবে।

গ্রেপ্তার হত্যা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাভার

সংশ্লিষ্ট সংবাদ: গ্রেপ্তার

৪ ঘন্টা আগে
৫ লাখ টাকা নিয়ে উধাও কর্মচারী, পরে গ্রেপ্তার
৫ ঘন্টা আগে
নওগাঁয় অজ্ঞান পার্টির দুই সদস্য গ্রেপ্তার, উদ্ধার ইজিবাইক
৭ ঘন্টা আগে
‘এক-এগারোর’ আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন গ্রেপ্তার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  2. জনগণই হবে প্রথম অগ্রাধিকার—এটাই আমার নির্দেশ : বিমানমন্ত্রী
  3. ‘এক-এগারোর’ আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন গ্রেপ্তার
  4. মাদক ও মিথ্যা মামলা বন্ধে কড়া হুঁশিয়ারি রুমিন ফারহানার
  5. সাত দিন ছুটির পরে আজ খুলছে অফিস-আদালত
  6. বোতলে ভরা পেট্রল-ডিজেল ২০০ টাকা লিটার, ১০ হাজার টাকা জরিমানা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x