Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
আকতার ফারুক শাহিন, বরিশাল
২৩:০৫, ২৬ অক্টোবর ২০২৪
আপডেট: ২৩:০৭, ২৬ অক্টোবর ২০২৪
আকতার ফারুক শাহিন, বরিশাল
২৩:০৫, ২৬ অক্টোবর ২০২৪
আপডেট: ২৩:০৭, ২৬ অক্টোবর ২০২৪
আরও খবর
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জবি উপাচার্যের অভিনন্দন
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে খুবি উপাচার্যের অভিনন্দন
রাষ্ট্রপতি কার্যালয়ের নতুন সচিব সালাহউদ্দিন নাগরী
মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পাকিস্তানের প্রেসিডেন্টের অভিনন্দন

জাতীয় ঐক্যের ভিত্তিতে রাষ্ট্রপতি ইস্যুর সমাধান হবে : জামায়াত সেক্রেটারি

আকতার ফারুক শাহিন, বরিশাল
২৩:০৫, ২৬ অক্টোবর ২০২৪
আপডেট: ২৩:০৭, ২৬ অক্টোবর ২০২৪
আকতার ফারুক শাহিন, বরিশাল
২৩:০৫, ২৬ অক্টোবর ২০২৪
আপডেট: ২৩:০৭, ২৬ অক্টোবর ২০২৪
আজ শনিবার রাতে নগরীর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বরিশাল মহানগর জামায়াত আয়োজিত সিরাতুন্নবী (স.) মাহফিলে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। ছবি : এনটিভি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল, সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জাতীয় ঐকমত্যের ভিত্তিতেই রাষ্ট্রপতির ইস্যুর সমাধান করা হবে। জাতীয় ঐকমত্যের ভিত্তিতে ফ্যাসিস্ট হাসিনা সরকারকে বিদায় করে আমরা উপদেষ্টা পরিষদ গঠন করেছি। যে সব দলগুলোকে নিয়ে আন্দোলন করেছি তাদের মধ্যে রাষ্ট্রপতির ইস্যু নিয়ে বিভক্তি হোক তা চাই না, তাই জামায়াত এক্ষেত্রে সহযোগিতা করবে।

আজ শনিবার (২৬ অক্টোবর) রাতে নগরীর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বরিশাল মহানগর জামায়াত আয়োজিত সিরাতুন্নবী (স.) মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গোলাম পরওয়ার এসব কথা বলে।

মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে গোলাম পরওয়ার বলেন, সংবিধানের অজুহাত তুলে রাষ্ট্রের এই সংকটকে (রাষ্ট্রপতির অপসারণ ইস্যু) জিইয়ে রাখা হয়েছে। এই সংবিধানের অজুহাত দেওয়া উচিত নয়। কারণ গণঅভ্যুত্থান-উপদেষ্টা পরিষদ গঠন সংবিধান মেনে হয়নি। জাতীয় ঐকমত্যের ভিত্তিতে হয়েছে। তাই যেসব দলগুলোকে নিয়ে আন্দোলন করেছি তাদের মধ্যে এই ইস্যু নিয়ে বিভক্তি হোক তা জামায়াত চায় না।

ইসলামী দলগুলোর ঐক্যবদ্ধতা প্রসঙ্গে গোলাম পরওয়ার বলেন, সকল ইসলামী দল-মত, ব্যক্তিত্বের সঙ্গে দফায় দফায় ব্যক্তিগত ও সমষ্টিগত মতবিনিময়, বৈঠক-আলোচনা করছে জামায়াত। অতীতের যে কোন সময়ের চেয়ে ইসলামী দলগুলোর মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার আকুতি দেখছি। যে সমস্ত ছোটখাট মতপার্থক্য আছে, তা নতুন কোন ষড়যন্ত্র না হলে ইসলামী দলগুলোর দূরত্ব কমবে।

জামায়াতে ইসলামী বরিশাল মহানগরের আমির অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন।

এসময় আরও বক্তব্য দেন বরিশাল জেলা আমির অধ্যাপক আব্দুল জব্বার, ভোলা জেলার সবেক আমির মুফতি ফজলুল করিম, সাবেক অধ্যক্ষ অধ্যাপক মাওলানা আব্দুর রব, অধ্যক্ষ ড. মাওলানা আবু বকর সিদ্দিক, মজলিসুল মুফাসিরিনের কেন্দ্রীয় সহ-সভাপতি হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান, অধ্যক্ষ মাওলানা আলী হায়দার নিজামী প্রমুখ। বরিশাল মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমান ও মহানগর তারবিয়াত সেক্রেটারি হাফেজ মাওলানা আতিকুল্লাহের যৌথ সঞ্চালনায় সমাবেশ হয়।

বরিশাল জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার রাষ্ট্রপতি
০৭ আগস্ট ২০২৬
খাল খনন শেষে ৬০ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও
০৬ আগস্ট ২০২৬
বরিশালের লাল শাপলার বিলে কখন গেলে মিলবে আসল সৌন্দর্য?
০৫ আগস্ট ২০২৬
বরিশালে ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ১০
০৩ আগস্ট ২০২৬
বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ
৩১ জুলাই ২০২৬
ধর্ম, বর্ণ বিবেচনায় কোন চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না : তথ্যমন্ত্রী
৩১ জুলাই ২০২৬
ধর্ষণ মামলায় বরিশালে ছাত্র ইউনিয়নের সভাপতি গ্রেপ্তার
৩০ জুলাই ২০২৬
বরিশাল সিটি করপোরেশনের ৬৪৭ কোটি টাকার বাজেট ঘোষণা
৩০ জুলাই ২০২৬
বরিশালে ৮ দফা দাবিতে সড়ক অবরোধ শ্রমিকদের
২৮ জুলাই ২০২৬
বরিশালে শাপলার বিল দেখতে এসে পর্যটকের মৃত্যু
২৮ জুলাই ২০২৬
ফ্যামিলি কার্ডে অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি তথ্যমন্ত্রীর
  • আরও
সর্বাধিক পঠিত
  1. শামীম কায়সার লিংকন প্রতিমন্ত্রী হওয়ায় গোবিন্দগঞ্জে মিষ্টি বিতরণ
  2. রাষ্ট্রপতি কার্যালয়ের নতুন সচিব সালাহউদ্দিন নাগরী
  3. মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন
  4. রাজপুত্র জেরি পূর্ণ মন্ত্রী হওয়ায় বান্দরবানে আনন্দের বন্যা
  5. জলাবদ্ধ মাঠে ডুঙ্গাবাইচে প্রতিবাদ
  6. নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x