Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • আইন ও বিচার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২২:২০, ১৩ নভেম্বর ২০২৪
আপডেট: ১৭:০৪, ০১ ডিসেম্বর ২০২৪
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২২:২০, ১৩ নভেম্বর ২০২৪
আপডেট: ১৭:০৪, ০১ ডিসেম্বর ২০২৪
আরও খবর
জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট
রমজানে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত
রমজান মাসে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
এনসিপির আহ্বায়ক নাহিদের দ্বৈত নাগরিকত্বের বৈধতা নিয়ে রিট

তত্ত্বাবধায়ক সরকার বাতিল সংক্রান্ত পঞ্চদশ সংশোধনী সংবিধানের বুকে কুঠারাঘাত : অ্যাটর্নি জেনারেল

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২২:২০, ১৩ নভেম্বর ২০২৪
আপডেট: ১৭:০৪, ০১ ডিসেম্বর ২০২৪
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২২:২০, ১৩ নভেম্বর ২০২৪
আপডেট: ১৭:০৪, ০১ ডিসেম্বর ২০২৪
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। ফাইল ছবি

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত পঞ্চদশ সংশোধনী সংবিধানের বুকে কুঠারাঘাত। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে পঞ্চদশ সংশোধনী প্রশ্নে জারি করা রুলের শুনানিতে আজ রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা এটর্নি জেনারেল এ কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলে জনস্বার্থে একটি রিট আনা হয়েছে। সবার পরিচিত ড. বদিউল আলম মজুমদারসহ কয়েকজন এই রিটটি দায়ের করেছিলেন। প্রাথমিক শুনানি নিয়ে উচ্চ আদালত রুল জারি করে। এখন সে রুলের ওপর শুনানি হচ্ছে। এ রিটে অনেকেই ইন্টারভেনার হিসেবে দরখাস্ত দিয়েছেন। রেকর্ড থেকে জেনেছি কেউ রুলের পক্ষে আবার কেউ বিপক্ষে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে 'এস এ্যা হোল আমরা রুলটা বাতিল চাই না।

মো. আসাদুজ্জামান বলেন, সংবিধানের সংশোধনী কখন করা যায় বা কোন বিধান কখন বাতিল করা যায় এ বিষয়ে ইন্ডিয়ান কোর্টের একটি রায় আদালতে তুলে ধরেছি। তিনি বলেন, পঞ্চদশ সংশোধনী থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস, ফ্যাসিবাদকে প্রলম্বিত এবং সংবিধানের প্রাধান্যকে লংঘন করা হয়েছে। আইনের শাসন এবং বিচার বিভাগের স্বাধীনতাকে মূল্যহীন করে দেওয়া হয়েছে। আমরা আর্টিকেল ধরে ধরে আজ আদালতে ব্যাখ্যা উপস্থাপন করেছি।  

মো. আসাদুজ্জামান আরও বলেন, পঞ্চদশ সংশোধনী সংবিধানের ওপর প্রতারণার শামিল। পঞ্চদশ সংশোধনী আনার বিষয়ে এ সংক্রান্ত সর্বোচ্চ আদালতের রায়ের জন্য অপেক্ষা করা হয়নি। এ সংশোধনীতে মানুষের অধিকার হরণ করা হয়েছে।

আওয়ামী লীগ সরকারের আমলে ২০১১ সালে সংবিধানের ওই সংশোধনী আনা হয়। পঞ্চদশ সংশোধনী আইন ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পাস হয়। ২০১১ সালের ৩ জুলাই এ–সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। পঞ্চদশ সংশোধনী আইনের বৈধতা নিয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি গত আগস্টে হাইকোর্টে রিট করেন। এই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট পঞ্চদশ সংশোধনী কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, তা জানতে রুল জারি করেন। এই রুল শুনানির জন্য ৩০ অক্টোবর দিন ধার্য করেন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। এই রুল শুনানিতে অংশগ্রহণ করতে পক্ষভুক্ত হয় বিএনপি ও জামায়াত। এছাড়াও  পক্ষভুক্ত হয় নিবন্ধিত রাজনৈতিক দল ইনসানিয়াত বিপ্লব ও কয়েকজন আইনজীবী।

পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপের পাশাপাশি জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন ৪৫ থেকে বাড়িয়ে ৫০ করা হয়। অসাংবিধানিকভাবে রাষ্ট্রক্ষমতা দখলকে রাষ্ট্রদ্রোহ অপরাধ বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী করে সর্বোচ্চ শাস্তির বিধানও যুক্ত করা হয়। আগে মেয়াদ শেষ হওয়ার পরবর্তী ৯০ দিনে নির্বাচন করার বিধান থাকলেও ওই সংশোধনীতে পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন করার বিষয়টি সংযোজন করা হয়।

মো. আসাদুজ্জামান হাইকোর্ট এটর্নি জেনারেল

সংশ্লিষ্ট সংবাদ: মো. আসাদুজ্জামান

০৬ জানুয়ারি ২০২৬
সাবেক অ্যাটর্নি জেনারেলের ২০ কোটি টাকার সম্পদ, আছে ২০ ভরি স্বর্ণও
১৮ ডিসেম্বর ২০২৫
প্রধান বিচারপতি ছিলেন প্রাতিষ্ঠানিক সততার সুদক্ষ কারিগর : অ্যাটর্নি জেনারেল
২৪ নভেম্বর ২০২৫
সাংবাদিকদের কলম থামিয়ে দেয়, সে আইনের অবসান দরকার: অ্যাটর্নি জেনারেল
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সরকারি নয়, ব্যক্তিগত গাড়িতে চলাফেরা করলেন প্রধানমন্ত্রী
  2. বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে চীন ও ভারতের অভিনন্দন
  3. বিমানের চেয়ারম্যান পদ থেকে শেখ বশিরউদ্দীনকে অব্যাহতি
  4. সরকারের প্রতি সবার অধিকার সমান : প্রধানমন্ত্রী
  5. রমজানে দ্রব্যমূল্য যেন নাগালের বাইরে না যায় : প্রধানমন্ত্রী
  6. অনাচার-অনিয়মের সব সিন্ডিকেট ভেঙে দিতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x