Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া
১৭:৩০, ০৫ ডিসেম্বর ২০২৪
আপডেট: ১৭:৪৮, ০৫ ডিসেম্বর ২০২৪
সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া
১৭:৩০, ০৫ ডিসেম্বর ২০২৪
আপডেট: ১৭:৪৮, ০৫ ডিসেম্বর ২০২৪
আরও খবর
শিক্ষার্থীকে বলাৎকার, সালিশ বৈঠক থেকে মাদ্রাসা শিক্ষক আটক
বাল্যবিবাহে ঝরেপড়া কিশোরী মা রাবেয়া আবারও ফিরতে চায় ক্রীড়াঙ্গনে
করতোয়ার ভাঙনে হুমকিতে আশ্রয়ণ প্রকল্প, আতঙ্কে শতাধিক পরিবার
আর্জেন্টিনা সমর্থকের আত্মহত্যা
নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল যাত্রীবাহী বাস, আহত ২৫

কুমির আতঙ্কে নদীতীরে রাখা হচ্ছে ছাগল, হাঁস

সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া
১৭:৩০, ০৫ ডিসেম্বর ২০২৪
আপডেট: ১৭:৪৮, ০৫ ডিসেম্বর ২০২৪
সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া
১৭:৩০, ০৫ ডিসেম্বর ২০২৪
আপডেট: ১৭:৪৮, ০৫ ডিসেম্বর ২০২৪
কুষ্টিয়ায় গড়াই নদী তীরে কুমিরের খাবার হিসেবে রাখা হচ্ছে ছাগল ও হাঁস। ছবি : এনটিভি

কুষ্টিয়ার গড়াই নদীতে মিলেছে কুমিরের অস্তিত্ব। একাধিক কুমিরের দেখা মেলায় আতঙ্ক বেড়েছে নদীপারের মানুষের মধ্যে। এ কারণে নদীতে নামছে না কোনো জেলে বা সাধারণ মানুষ। তবে কুমিরদের বসে আনতে খাবার হিসেবে নদী তীরে বেঁধে রাকা হচ্ছে ছাগল, ছাড়া হচ্ছে হাঁস। তা দেখতে নদীপাড়ে জড়ো হচ্ছে হাজারো উৎসুক জনতা।

গত কয়েকদিন দিনভর নদীপাড়ে কুমির আতঙ্কের মধ্যেও ভিন্ন রকম আবহ দেখা যাচ্ছে স্থানীয়দের মধ্যে। কুমির দেখতে সব বয়সী মানুষের ভিড় গড়াই নদী সংলগ্ন জুগিয়া ভাঁটাপাড়ায়। পদ্মার প্রধান শাখা গড়াইয়ের বিশাল জলরাশি শুকিয়ে যাওয়ায় খালে পরিণত হয়েছে কোনো কোনো জায়গা। জুগিয়া ভাঁটাপাড়া এলাকার ঠিক কবরস্থানের নিচে একটি খালে স্থানীয়দের চোখে পড়ে তিনটি কুমির। দুটি ক্ষুদ্রাকৃতির আর একটি বেশ বড়। তা দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্কের শেষ নেই। এলাকার মানুষের যেন ঘুম হারাম। গোসল কিংবা আনুষঙ্গিক প্রয়োজন মেটানোর পানির প্রধান উৎস এই নদী এখন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে তাদের কাছে। কদিন ধরে জেলেরাও জাল নিয়ে নামছে না নদীতে। তবে সব কিছু ছাপিয়ে নদীপাড়ে যে আবহ তৈরি হয়েছে তা চোখের পড়ার মতো।

সরেজমিনে গিয়ে দেখা গেছে কুমিরকে বাগে আনতে অভিনব পন্থাও অবলম্বন করছেন কেউ কেউ। কুমিরকে আকৃষ্ট করতে নদী তীরে বেঁধে রাখা হচ্ছে ছাগল, পানিতে ভাসিয়ে দেওয়া হচ্ছে হাঁস। তা উপভোগ করছে নদীপাড়ে দাঁড়িয়ে থাকা সব বয়সী মানুষ। কখন দেখা মিলবে কুমিরের, কখন ছাগল আর হাঁস গিলে খাবে তারা।

নির্জন এলাকা হলেও কদিনের এমন পরিস্থিতিতে ওই এলাকায় যেন উৎসুক জনতার মিলনমেলা বসেছে। ঝালমুড়ি থেকে শুরু করে হরেক রকমের খাবার বিক্রেতারা জীবিকা নির্বাহে ব্যস্ত সেখানে।

ঝালমুড়ি বিক্রেতা খাদিমুল ইসলাম জানান, তিনি একজন জেলে। নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। কিন্তু নদীতে কুমিরের দেখা মেলায় ভয়ে জাল ফেলছেন না নদীতে। তাই জীবিকার তাগিদে ঝালমুড়ি বিক্রি করছেন তিনি।

নদীপাড়ের বাসিন্দা ষাটোর্ধ্ব মিনু খাতুন জানান, খাবার পানি ছাড়া গোসলসহ প্রয়োজনীয় সব কাজই সারেন নদীর পানি দিয়ে। কিন্তু নদীতে কুমির দেখতে পাওয়ায় ভয়ে নামতে পারছেন না।

স্থানীয় বাসিন্দা চাঁদ আলী বলেন, ‘আগে কখনও এই নদীতে কুমির দেখিনি। এখন দেখা যাচ্ছে। চরম আতঙ্কে আছি।’

কুষ্টিয়ায় গড়াই নদী তীরে কুমিরের খাবার হিসেবে খুঁটি গেড়ে বেঁধে রাখা ছাগল। ছবি : এনটিভি

বন্যপ্রাণী নিয়ে কাজ করেন শাহাবুদ্দিন মিলন। গড়াই নদীতে কুমিরের দেখা মেলায় তিনিও এসেছেন সেখানে। তবে হাতে করে নিয়ে এসেছেন একটি তরতাজা ছাগল। কুমিরের খাবার হিসেবে আনেন এই ছাগলটি। যেখানে কুমিরের দেখা মিলেছে তার ঠিক পাশেই খুঁটি গেড়ে বেঁধে রেখেছেন ছাগলটি। উৎসুক মানুষের আনাগোন দেখে ছোটাছুটি করছে ছাগলটি।

শাহাবুদ্দিন জানান, কুমিরের দেখা মেলায় এলাকার মানুষ বেশ আতঙ্কে আছে। যেখানে কুমির রয়েছে সেখানে পানির কোনো প্রবাহ নেই। ছোট্ট জলাধারে পরিণত হয়েছে। খাবারের কষ্ট করছে কুমির। তাই কুমিরের খাবার হিসেবে একটি ছাগল কিনে এনেছি। অনেকেই আবার হাঁস এনে ছেড়েছে পানিতে। তবে বনবিভাগের উচিত এমন পরিস্থিতিতে স্থানীয়দের পাশে দাঁড়ানো।

কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান বলেন, শুনেছি গড়াই নদীতে কুমিরের দেখা পেয়েছে স্থানীয়রা। এতে ওই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। তবে এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের কিছু করণীয় নেই বলেও জানান তিনি।

এ বিষয়ে বনবিভাগের কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।

কুষ্টিয়া নদী কুমির আতঙ্ক

সংশ্লিষ্ট সংবাদ: কুষ্টিয়া

২২ জুলাই ২০২৬
শিক্ষার্থীকে বলাৎকার, সালিশ বৈঠক থেকে মাদ্রাসা শিক্ষক আটক
২২ জুলাই ২০২৬
বাল্যবিবাহে ঝরেপড়া কিশোরী মা রাবেয়া আবারও ফিরতে চায় ক্রীড়াঙ্গনে
২০ জুলাই ২০২৬
আর্জেন্টিনা সমর্থকের আত্মহত্যা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল
  2. ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় উপাসনালয়ের আড়াই লাখেরও বেশি ব্যক্তি পাবেন মাসিক সম্মানী
  3. ৩১ জুলাই থেকে ওবায়দুল কাদেরকে দেখেনি কেউ
  4. সংগীতশিল্পী মুজিব পরদেশী কারাগারে
  5. ‘মার্চ টু ঢাকা’ একদিন এগিয়ে আনা হয় যে কারণে
  6. অনলাইনেই সরব হাসিনা, দুই বছরেও মুখ দেখেনি কেউ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x