Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
সঞ্জিব দাস, ফরিদপুর
১৭:১৫, ২৩ ডিসেম্বর ২০২৪
আপডেট: ১৭:১৭, ২৩ ডিসেম্বর ২০২৪
সঞ্জিব দাস, ফরিদপুর
১৭:১৫, ২৩ ডিসেম্বর ২০২৪
আপডেট: ১৭:১৭, ২৩ ডিসেম্বর ২০২৪
আরও খবর
ট্রেনের ধাক্কায় পিকআপভ্যান খাদে পড়ে দুই ভাইসহ নিহত ৩
ফরিদপুরে উদ্ধার হওয়া শক্তিশালী বোমা নিষ্ক্রিয়
বেনাপোল দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ, দাম বাড়ার আশঙ্কা
শামা ওবায়েদের ১৩ কোটি টাকার সম্পদ, স্বামীর ৬৯ কোটি
ফরিদপুরে ২৪ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ১৪

ফরিদপুরের সালথায় হালি পেঁয়াজের চারা রোপণে ব্যস্ত কৃষক

সঞ্জিব দাস, ফরিদপুর
১৭:১৫, ২৩ ডিসেম্বর ২০২৪
আপডেট: ১৭:১৭, ২৩ ডিসেম্বর ২০২৪
সঞ্জিব দাস, ফরিদপুর
১৭:১৫, ২৩ ডিসেম্বর ২০২৪
আপডেট: ১৭:১৭, ২৩ ডিসেম্বর ২০২৪
ফরিদপুরে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ফসলি জমিতে দলবেঁধে পেয়াঁজের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ছবি : এনটিভি 

পেঁয়াজ চাষে সারাদেশের ভিতর ফরিদপুর জেলা একটি অনন্য নাম হিসেবে পরিচিত। জেলার কৃষকদের প্রধান অর্থকরী মসলা জাতীয় ফসল পেঁয়াজ। ফরিদপুরের সালথা উপজেলায় এখন চলছে হালি পেঁয়াজের চারা রোপণের ভর মৌসুম। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ফসলি জমিতে দলবেঁধে পেয়াঁজের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাঠে মাঠে হালি পেঁয়াজ রোপণের ধুম পড়েছে।

সালথা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবছর সালথা উপজেলায় মোট ১১ হাজার ১৫০ হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা আশা করা যাচ্ছে। এখন পর্যন্ত ৩ হাজার ৮০০ শত হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ সম্পূর্ণ হয়েছে। এ বছর উপজেলার ৮টি ইউনিয়নে মোট ১ হাজার ৪৫০ জনকে পেঁয়াজ চাষিদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে। এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে অধিক জমিতে পেঁয়াজের আবাদ হবে। এ উপজেলায় লাল তীর কিং, তাহেরপুরী, ফরিদপুরী, বারি-১সহ বিভিন্ন জাতের পেঁয়াজ রোপণ করা হচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকরা তীব্র শীত উপেক্ষা করে পেঁয়াজের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন।

উপজেলার ভাওয়াল ইউনিয়নের পেঁয়াজ রোপণকারী আবু মোল্যা, রামকান্তপুর ইউনিয়নের ছিদ্দিক মোল্যা, আটঘর ইউনিয়নের বকুল মাতুব্বর বলেন, এ বছর দাম ভালো পাওয়ায় কৃষকরা পেঁয়াজ চাষে ঝুঁকেছেন। উপজেলার প্রতিটি গ্রামের মাঠেই পেঁয়াজ চারা রোপণের ধুম পড়ে গেছে। প্রতিদিন ভোর থেকে পেঁয়াজের চারা উত্তোলনের পর জমিতে রোপণ করা হয়। জনপ্রতি ৫০০ টাকা থেকে ৬০০ টাকা করে কাজ করা হচ্ছে। তবে একযোগে কাজ শুরু হওয়ায় শ্রমিকের চাহিদা বেশি থাকায় দাম একটু বেশি নেওয়া হচ্ছে। আগামী ১৫-২০ দিনের মধ্যেই পেঁয়াজ রোপণ সম্পন্ন হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুদর্শন শিকদার বলেন, পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা যাতে সঠিকভাবে অর্জিত হয় সেজন্য সরকার কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এবছর উপজেলার ১ হাজার ৪৫০ জন কৃষককে বিনা মূল্যে বীজ ও সার প্রদান করেছে। পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তারা সার্বক্ষণিক কৃষকের পাশে থেকে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন।

ফরিদপুর পেঁয়াজ কৃষক

সংশ্লিষ্ট সংবাদ: ফরিদপুর

১২ জানুয়ারি ২০২৬
ট্রেনের ধাক্কায় পিকআপভ্যান খাদে পড়ে দুই ভাইসহ নিহত ৩
১১ জানুয়ারি ২০২৬
ফরিদপুরে উদ্ধার হওয়া শক্তিশালী বোমা নিষ্ক্রিয়
০৪ জানুয়ারি ২০২৬
ফরিদপুর-১ : প্রাথমিক বাছাইয়ে ‘উত্তীর্ণ’ হতে পারেননি একজনও
  • আরও
সর্বাধিক পঠিত
  1. টানা পাঁচদিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড, স্থবির জনজীবন
  2. দিলওয়ারের বার্ষিক আয় ১৬ লাখ, ঋণ দেড় কোটি টাকার বেশি
  3. শৈত্যপ্রবাহ-শীত নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  4. ঢাকায় শীতের তীব্রতা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
  5. পুলিশের পোশাক পরে ডাকাতি, আটক ১
  6. পোস্টাল ব্যালটে নিবন্ধিত ভোটার তালিকা যাচাইয়ের নির্দেশ ইসির

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x