Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৭:৫০, ২৪ অক্টোবর ২০২৬
আপডেট: ১৭:৫৪, ২৪ অক্টোবর ২০২৬
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৭:৫০, ২৪ অক্টোবর ২০২৬
আপডেট: ১৭:৫৪, ২৪ অক্টোবর ২০২৬
আরও খবর
ফসলিজমি রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন কুমিল্লার ২৪ কৃষক পরিবার
অনলাইন দেখে শুরু, মাচায় ঝুলছে ওমর আলীর বাহারি তরমুজ
জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত
মূল্যস্ফীতির সঙ্গে লড়াই করছেন যুক্তরাষ্ট্রের সাধারণ নাগরিকরা
সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের উদ্যোগ নেওয়া হচ্ছে : খাদ্যমন্ত্রী

তিস্তার চরে পানির সংকটে টিকে থাকার লড়াই কৃষকদের

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৭:৫০, ২৪ অক্টোবর ২০২৬
আপডেট: ১৭:৫৪, ২৪ অক্টোবর ২০২৬
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১৭:৫০, ২৪ অক্টোবর ২০২৬
আপডেট: ১৭:৫৪, ২৪ অক্টোবর ২০২৬
ফসলের মাঠে কৃষকদের ব্যস্ততা। ছবি : ইউএনবি

তিস্তা নদীর চঞ্চল রূপ গোবর্ধন চরের কৃষকদের জন্য একাধারে আশার আলো, অন্যদিকে চরম দুর্ভোগের নাম। কখনো বর্ষার পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে তলিয়ে যায় নিচু জমির স্বপ্নঘেরা ফসল, আবার কখনো অনাবৃষ্টি ও নদীর পানি শুকিয়ে খরা নামার উপক্রম হয় উঁচু ফসলি জমিতে। প্রকৃতির এই দুই বৈপরীত্যের মাঝে পড়ে বারবার দিশেহারা হন চরাঞ্চলের প্রান্তিক চাষিরা।

ফসল রক্ষার নিরন্তর লড়াইয়ের সঙ্গে যোগ হয়েছে কৃষি উপকরণের বাড়তি ব্যয় ও ধানের ন্যায্য বাজারমূল্যের অনিশ্চয়তা। প্রতিনিয়ত প্রকৃতির খেয়ালখুশি আর বাজারব্যবস্থার মারপ্যাঁচে পড়ে পরিবার নিয়ে জীবিকা নির্বাহ করতে হিমশিম খাচ্ছেন তিস্তাপাড়ের এই লড়াকু কৃষকেরা।

লালমনিরহাটের আদিতমারী উপজেলার গোবর্ধন চরের কৃষক মোহাম্মদ বসির উদ্দিন (২৯) বলেন, এ বছর পর্যাপ্ত বৃষ্টি না হওয়া এবং জমিতে নদীর পানি না থাকায় আমন ধানের ফলন ক্ষতিগ্রস্ত হয়েছে।

এবার তারা ভাদ্র মাসে আমনের চারা রোপণ করেছেন। এখন অগ্রহায়ণে ধান কাটার অপেক্ষায় রয়েছেন। ফলন থেকে অন্তত খরচটুকু উঠে আসবে, সেই আশায় আছেন তারা।

বসির উদ্দিন বলেন, উঁচু জমিতে প্রতি বিঘায় ধান চাষে প্রায় আট হাজার টাকা খরচ হয় এবং ফলন পাওয়া যায় ছয় থেকে সাত মণ। অন্যদিকে নিচু জমিতে প্রতি বিঘায় খরচ হয় প্রায় ছয় হাজার টাকা, আর ফলন হয় আট থেকে নয় মণ।

গত বছর প্রতি মণ ধান প্রায় ৯০০ টাকায় বিক্রি হলেও এখন দাম কমে দাঁড়িয়েছে প্রায় ৮০০ টাকায়। ফলে খরচ তুলে সংসারের ব্যয় মেটানোর পর কৃষকদের হাতে তেমন টাকা থাকে না। অনেক পরিবারের সারা বছর চলার জন্য কৃষিকাজের আয় যথেষ্ট নয়। বসির জানান, সংসারের খরচ চালাতে চরের কেউ কেউ অন্যের জমিতে দিনমজুরের কাজ করেন, কাজের সন্ধানে লালমনিরহাটে যান, আবার কেউ ঢাকায় গিয়ে রিকশা চালান কিংবা ঋণ নেন।

মৌসুমি পরিবহণ কাজ থেকেও কেউ কেউ আয় করেন। তবে এ ধরনের কাজের সুযোগ সীমিত।

বস্তা বোঝাই একটি বাঁশের গাড়ি টেনে নিয়ে যাচ্ছে একটি ঘোড়া, আর পাশেই হেঁটে গাড়িটি নিয়ন্ত্রণ করছেন যুবক। ছবি : ইউএনবি

মো. রেজাউল ইসলাম (২০) আট বছর ধরে ঘোড়ার গাড়ি চালাচ্ছেন। ধান কাটার মৌসুমে তিনি দিনে প্রায় দুই হাজার টাকা আয় করেন। তবে বছরে মাত্র চার মাস এ কাজের ভালো সুযোগ থাকে। ধান কাটার মৌসুমের বাইরে পণ্য পরিবহণের প্রতি ট্রিপে তিনি ৭০০ টাকা পান। ঘোড়ার খাবারের পেছনে ২০০ টাকা খরচ করার পর তার হাতে থাকে ৫০০ টাকা।

রেজাউল বলেন, শুষ্ক মৌসুমে চর শুকিয়ে গেলে ঘোড়ার গাড়ি সহজে চলাচল করতে পারে। বর্ষায় পানির উচ্চতা বাড়লে পণ্য পরিবহণে নৌকাই বেশি ব্যবহার করা হয়।

অনিশ্চিত আয়ের কারণে পরিবারগুলোর খাদ্যনিরাপত্তাও বিঘ্নিত হয়। কৃষিকাজ ও মৌসুমি শ্রম থেকে পর্যাপ্ত আয় না হওয়ায় প্রতিদিনের খরচ মেটাতে হিমশিম খেতে হয় তাদের।

চরে আমন ধানের পাশাপাশি আলু, ভুট্টা, মরিচ, মিষ্টিকুমড়া, গম, রসুন, পেঁয়াজ ও তামাক চাষ করেন কৃষকরা। এসব ফসল থেকে তাদের আয় নির্ভর করে উৎপাদন খরচ, জমির অবস্থা, পানির প্রাপ্যতা ও বাজারদরের ওপর।

তিস্তা চর বিশুদ্ধ পানির সংকট লড়াই কৃষক

সংশ্লিষ্ট সংবাদ: তিস্তা

১৬ অক্টোবর ২০২৫
তিস্তা বাঁচাতে একসঙ্গে পাঁচ জেলায় মশাল প্রজ্বলন
১৫ সেপ্টেম্বর ২০২৫
ফুঁসছে তিস্তা, উত্তরাঞ্চলের কৃষকদের মনে ফের বন্যা আতঙ্ক
১৪ সেপ্টেম্বর ২০২৫
বিপৎসীমা অতিক্রম করতে পারে তিস্তা ও দুধকুমার নদের পানি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সাজেক সংকট সমাধানে দফায় দফায় বৈঠক : পাঁচ দাবির ৪টিতে সমঝোতা
  2. ট্রেনে ৬৮৫ টাকায় ঢাকা থেকে কক্সবাজার ভ্রমণ করতে পারবেন যাত্রীরা : রেলপথ মন্ত্রী
  3. বিয়ের আশ্বাসে দৈহিক সম্পর্ক : নবজাতককে ৫০ হাজার টাকায় বিক্রি, গ্রেপ্তার ৪
  4. সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তে সংসদীয় কমিটি গঠন
  5. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর
  6. এনবিআরের চেয়ারম্যান হলেন আহসান হাবিব

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x