Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২০:৪৫, ৩০ জানুয়ারি ২০২৫
আপডেট: ২০:৪৭, ৩০ জানুয়ারি ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২০:৪৫, ৩০ জানুয়ারি ২০২৫
আপডেট: ২০:৪৭, ৩০ জানুয়ারি ২০২৫
আরও খবর
হজ ব্যবস্থাপনার সঙ্গে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত : ধর্মমন্ত্রী
সরকার গণমাধ্যম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
জাতীয় সংসদের অধিবেশন শুরু
সরকার সংবিধানের সঙ্গে সামঞ্জস্য রেখে জুলাই সনদ বাস্তবায়ন করবে
সংবিধান পুনর্লিখন নয়, সংশোধনেই সংস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্র সংস্কারের ভিত্তি গড়ে দিয়ে যেতে চাই : নাহিদ ইসলাম

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২০:৪৫, ৩০ জানুয়ারি ২০২৫
আপডেট: ২০:৪৭, ৩০ জানুয়ারি ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২০:৪৫, ৩০ জানুয়ারি ২০২৫
আপডেট: ২০:৪৭, ৩০ জানুয়ারি ২০২৫
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি বাসস

অন্তর্বর্তী সরকার ফ্যাসিবাদ সমূলে উৎপাটন করতে বিদ্যমান রাষ্ট্রকাঠামোর আমূল সংস্কারের ভিত্তি গড়ে দিয়ে যেতে চাই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান মো. নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত ‘জুলাই আন্দোলনে শহীদ ও আহত সাংবাদিক এবং অসুস্থ/অসচ্ছল সাংবাদিকদের কল্যাণ অনুদান ও সাংবাদিক সন্তানদের বৃত্তির চেক বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা নাহিদ একথা বলেন।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, ‘বিদ্যমান কাঠামো থেকে গেলে যে সরকারই আসুক, ফ্যাসিবাদ তৈরি হওয়ার সম্ভাবনা থেকে যাবে। আমরা তা হতে দেব না। রাষ্ট্র সংস্কার এজন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এর জন্য সময় লাগবে। সেই কাঠামো তৈরি হওয়ার পর যে সরকারই আসুক, তারা কাঠামোকে ধরে রাখবে।’

নাহিদ ইসলাম আরও বলেন, ‘আন্দোলনে আমরা ধাপে ধাপে এগিয়েছি। কোটা সংস্কার, নির্যাতন ও হত্যার বিচার এবং ফ্যাসিবাদের বিচার করতে হবে। এ সকল ঘটনার আসামি শেখ হাসিনার অবশ্যই বিচার করা হবে। দমন-পীড়ন নয় বরং বিচারের মাধ্যমে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে।’

উপদেষ্টা নাহিদ বলেন, ‘গত ১৫ বছরে কার কী ভূমিকা ছিল তা ভুলে না গিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। জুলাই আমাদের ঐক্যের শিক্ষা দেয়, শিক্ষা দেয় যে, সমাজে অনেক ভিন্ন মত থাকবে, এমনকি রাজনৈতিক দলগুলোর সাথেও মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু দেশ, জনগণ ও জাতির সংকটের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকব।’

সচেতন ও বস্তুনিষ্ঠভাবে কাজ করার জন্য গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, ‘আমরা একটি রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছি। এ সময়ে বাংলাদেশকে নিয়ে বিভিন্নভাবে অনেকে ভ্রান্ত বা ভুল তথ্য দিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। তারা বলছে আমাদের গণমাধ্যম স্বাধীন নয়। সরকারের ওপর থেকে আপনাদের ওপর কোনো ধরনের চাপ নেই। আপনারা সত্যটা প্রচার করুন।’

তথ্য উপদেষ্টা বলেন, ‘বিগত সময়ে সকল প্রতিষ্ঠানেই দলীয়করণ ছিল এবং গণমাধ্যমগুলোর অনেকেই তার ব্যতিক্রম ছিল না। তবুও অনেকে ঝুঁকি নিয়ে সত্যের ও ন্যায়ের পক্ষে থেকেছেন। যে সময়টা ইন্টারনেট ছিল না, সেইসময় তাঁদের কারণে প্রকৃত অবস্থাটা জানা গেছে।’  

চ্যালেঞ্জ মোকাবিলা করেও সংবাদ প্রচার করার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকার জন্য শ্রদ্ধা জানিয়ে নাহিদ বলেন, ‘ছাত্র ও শ্রমিকদের সাথে তারাও লড়াই করেছেন। তাদের বিভিন্ন সুযোগ-সুবিধা দিতে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব ও ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মাহবুবা ফারজানা।

শুভেচ্ছা বক্তৃতা দেন ট্রাস্ট সদস্য এখন টিভির সাংবাদিক সাজিদ আরাফাত, বিএফইউজে নির্বাহী সদস্য শাহীন হাসনাত, ডিইউজে-এর সাবেক সাধারণ সম্পাদক  মুহাম্মদ বাকের হোসেন, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ূব ভূঁইয়া, বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার, ডিইউজের সভাপতি মো. শহিদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান শেষে তথ্য উপদেষ্টা উপস্থিত অনুদানপ্রাপ্ত সকলের হাতে চেক তুলে দেন।

মো. নাহিদ ইসলাম তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সরকার রাষ্ট্র কাঠামো সংস্কার
০৪ জুলাই ২০২৫
জুলাই সনদ বাস্তবায়নে কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না : নাহিদ ইসলাম
০৪ জুলাই ২০২৫
পুশইন না করে শেখ হাসিনাকে ফিরিয়ে দিন : নাহিদ ইসলাম
০৩ জুলাই ২০২৫
উন্নয়ন মানে কেবল ঢাকার উন্নয়ন নয়, প্রান্তিক মানুষের উন্নয়ন : নাহিদ ইসলাম
০১ জুলাই ২০২৫
নতুন বাংলাদেশে চাঁদাবাজি-লুটপাট চলবে না : নাহিদ ইসলাম
৩০ জুন ২০২৫
সরকার জুলাই ঘোষণাপত্রের উদ্যোগ না নিলে আমরা বসে থাকব না : নাহিদ   
১৯ জুন ২০২৫
জুলাই ঘোষণাপত্র নিয়ে যা বললেন নাহিদ ইসলাম
১৮ জুন ২০২৫
যারা এনসিসি গঠনের বিপক্ষে তারা ফ্যাসিবাদী কাঠামোয় থাকতে চান : নাহিদ
০৪ জুন ২০২৫
দলীয় অর্থ সংগ্রহের প্রক্রিয়া জানাল এনসিপি
০৩ জুন ২০২৫
বাজেটে অর্থনৈতিক রূপান্তরের আকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন ঘটেনি : নাহিদ ইসলাম
২৩ মে ২০২৫
ড. ইউনূসকে দায়িত্বে থেকেই সব সমস্যার সমাধান করতে হবে : নাহিদ ইসলাম
  • আরও
সর্বাধিক পঠিত
  1. শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  2. আট অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা
  3. শেরপুর-৩ আসনে ভোট গণনায় এগিয়ে বিএনপি
  4. ৪৫০০ লিটার পেট্রলসহ ট্যাঙ্কলরি জব্দ, আটক ২
  5. মোবাইলফোনে কথা বলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু
  6. শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থীর নির্বাচন বর্জন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x