Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২৩:৩০, ২৫ ফেব্রুয়ারি ২০২৫
আপডেট: ২৩:৪৪, ২৫ ফেব্রুয়ারি ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২৩:৩০, ২৫ ফেব্রুয়ারি ২০২৫
আপডেট: ২৩:৪৪, ২৫ ফেব্রুয়ারি ২০২৫
আরও খবর
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে নিহত ৩, আহত ১৫
রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় নিহত ১০
পুতিনকে যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন কাজাখস্তানের প্রেসিডেন্ট
গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে পারস্পরিক সহযোগিতা বাড়াতে চায় ঢাকা
মস্কোতে ড্রোন হামলায় আহত ২

রাশিয়াকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২৩:৩০, ২৫ ফেব্রুয়ারি ২০২৫
আপডেট: ২৩:৪৪, ২৫ ফেব্রুয়ারি ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২৩:৩০, ২৫ ফেব্রুয়ারি ২০২৫
আপডেট: ২৩:৪৪, ২৫ ফেব্রুয়ারি ২০২৫
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ফাইল ছবি

আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ-রাশিয়ার সম্পর্ককে আগের চেয়ে আরও জোরদার করে  একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকায় ‘রাশিয়ান হাউসের ৫০ বছর’ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় উপদেষ্টা এ আহ্বান জানান।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, রাশিয়ান হাউস সাংস্কৃতিক কূটনীতির একটি আলোকবর্তিকা, যেখানে দুই দেশের চিন্তাবিদ, বুদ্ধিজীবী, শিল্পী ও পেশাজীবীরা একে অপরের সংস্কৃতি উদযাপন ও অনুধাবন করতে একত্রিত হতে পারেন।

উপদেষ্টা আরও বলেন, ‘আমাদের দুই দেশের সৌহার্দ্যের উত্তরাধিকার অব্যাহত রাখা, আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করা এবং বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বন্ধন আগের মতো দৃঢ় থাকা নিশ্চিত করা প্রয়োজন।’

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ঢাকায় রাশিয়ান হাউসের ৫০তম বার্ষিকী উদযাপনের সঙ্গে সঙ্গে দুই দেশের রাজধানী ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে।

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘গুরুত্বপূর্ণ এ মাইলফলক উদযাপন কেবল অতীতের সুসম্পর্কের প্রতিফলনই নয় বরং আগামী বছরগুলোতে আরও জোরদার, আরও গতিশীল অংশীদারত্ব গড়ে তোলার জন্য একটি নতুন অঙ্গীকার।’

উপদেষ্টা বলেন, সংস্কৃতি বিনিময়ের নতুন সুযোগ গ্রহণ করে, জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক জোরদার এবং অংশীদারত্ব আরও গভীর করার মাধ্যমে রাশিয়ান হাউসের স্থাপিত ভিত্তির ওপর ঢাকা ও মস্কোর সম্পর্ক অব্যাহতভাবে এগিয়ে যাবে। বিভিন্ন উন্নয়ন খাতে রাশিয়ার সহায়তা বাংলাদেশের অগ্রগতি ও সমৃদ্ধির যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তৌহিদ হোসেন বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এখন বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতার একটি অনন্য উদ্যোগ হয়ে দাঁড়িয়েছে।

আগামীকাল বুধবার থেকে রোসাটম মহাপরিচালকের বাংলাদেশ সফরের কথা উল্লেখ করে উপদেষ্টা আশা প্রকাশ করেন, এই সফর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের অগ্রগতি পর্যালোচনা করতে সহায়তা করবে।

উপদেষ্টা বলেন, জুলাই বিপ্লবের পর বাংলাদেশ একটি নতুন যাত্রা শুরু করেছে যাতে সহিষ্ণুতা, অন্তর্ভুক্তি ও গতিশীল প্রবৃদ্ধির চিত্র প্রতিফলিত হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ অবিচার ও বৈষম্যমুক্ত একটি ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার প্রক্রিয়ায় রয়েছে।

তৌহিদ হোসেন আরও বলেন, ‘আমাদের ছাত্ররা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিল তা গড়ে তোলার ক্ষেত্রে বিশ্বস্ত বন্ধু ও অংশীদার হিসেবে রাশিয়ান ফেডারেশনের অব্যাহত সমর্থনে আমরা কৃতজ্ঞ।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ, রোসোত্রুদনিচেস্তভোর প্রধান ইয়েভগেনি প্রিমাকভ ও রাশিয়ান হাউসের পরিচালক পাভেল দ্বয়চেনকভ।

মো. তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা রাশিয়া
০১ ফেব্রুয়ারি ২০২৫
বাংলাদেশকে জাম্বিয়ায় ওষুধ কারখানা স্থাপনের আহ্বান
৩০ জানুয়ারি ২০২৫
কসোভোর সঙ্গে বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার
২৯ জানুয়ারি ২০২৫
উচ্চ পর্যায়ের সহায়তায় ব্যাংক থেকে অর্থ চুরি হয়েছে : তৌহিদ হোসেন
২৮ জানুয়ারি ২০২৫
বাংলাদেশিদের ভিসা প্রক্রিয়া ত্বরান্বিত করতে কানাডার প্রতি সরকারের আহ্বান
২৭ জানুয়ারি ২০২৫
বাংলাদেশিদের চিকিৎসায় চীন ২-৩টি হাসপাতাল সুনির্দিষ্ট করেছে : পররাষ্ট্র উপদেষ্টা
২৬ জানুয়ারি ২০২৫
মার্কিন তহবিল বন্ধ, উপদেষ্টা বললেন প্রত্যাশিত ছিল
২২ জানুয়ারি ২০২৫
চীন সবসময় বাংলাদেশকে প্রতিবেশী কূটনীতিতে গুরুত্ব দেয় : পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই
২০ জানুয়ারি ২০২৫
অর্থনৈতিক সম্পর্ক জোরদারে চীন সফরে গেলেন পররাষ্ট্র উপদেষ্টা
১৯ জানুয়ারি ২০২৫
যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী সরকারের গণতান্ত্রিক পথচলায় সমর্থন জানিয়েছে: নতুন মার্কিন রাষ্ট্রদূত
১৬ জানুয়ারি ২০২৫
ঋণের সুদের হার কমাতে বেইজিংকে অনুরোধ করবে ঢাকা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. থ্যালাসেমিয়া ও বিরল রোগে আক্রান্তদের ডেটাবেজ চান ডা. জুবাইদা রহমান
  2. রাজবাড়ী ডাকঘরের কোটি টাকা আত্মসাতের অভিযোগ, পোস্টমাস্টারসহ ১৩ জনের বিরুদ্ধে সমন
  3. চীনা যুবকের সঙ্গে নেত্রকোনার মেয়ে লিজার বিবাহোত্তর সংবর্ধনা
  4. ফোনে নাসীরুদ্দীন বলেছেন ‘সব ফাঁস করে দেবো’, দাবি রাশেদ খাঁনের
  5. মাকে হত্যাকারী মাদকাসক্ত সন্তান আটক
  6. স্বর্ণ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে সরকারের সহযোগিতার প্রশংসা বাজুসের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x