Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • শোক
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০১:২০, ১৫ মার্চ ২০২৫
আপডেট: ০১:২৫, ১৫ মার্চ ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০১:২০, ১৫ মার্চ ২০২৫
আপডেট: ০১:২৫, ১৫ মার্চ ২০২৫
আরও খবর
সৌদিতে থাকা ২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রাণঘাতী বছর ২০২৫ : ইউএনএইচসিআর
লেবাননে নিহত দিপালির বাড়িতে শোকের মাতম
অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, মরদেহ উদ্ধার
কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, তদন্ত ও সহায়তার নির্দেশ

রোহিঙ্গা সদস্যের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০১:২০, ১৫ মার্চ ২০২৫
আপডেট: ০১:২৫, ১৫ মার্চ ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০১:২০, ১৫ মার্চ ২০২৫
আপডেট: ০১:২৫, ১৫ মার্চ ২০২৫
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের উদ্যোগে শুক্রবার (১৪ মার্চ) কক্সবাজারের উখিয়ায় শরণার্থী শিবিরে আয়োজিত ইফতারে যোগ দিতে এসে রোহিঙ্গা সম্প্রদায়ের সদস্য নেয়ামত উল্লাহ মারা গেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ড. মুহাম্মদ ইউনূস ।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং হাজার হাজার রোহিঙ্গার অংশগ্রহণে অনুষ্ঠিত ঐতিহাসিক ইফতারে যোগ দিতে এসে রোহিঙ্গা সম্প্রদায়ের এক সদস্য মারা গেছেন।

বার্তায় আরও বলা হয়, এই গুরুত্বপূর্ণ জমায়েতে সকলের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও এই দুর্ঘটনা ঘটেছে, যা উপস্থিত সকলকে গভীরভাবে ব্যথিত করেছে। আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নেয়ামত উল্লাহর মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।

শরণার্থী শিবিরের কর্মকর্তারা জানান, অনুষ্ঠানে ৪৩ বছর বয়সী নেয়ামত উল্লাহসহ পাঁচজন আহত হন এবং তাদের নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর নেয়ামত উল্লাহকে মৃত ঘোষণা করা হয়। মৃত্যুর কারণ নির্ণয়ে ময়নাতদন্ত করা হবে। আহত চার রোহিঙ্গার মধ্যে দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন, বাকিদের অবস্থাও স্থিতিশীল বলে জানা গেছে। চিকিৎসকরা জানিয়েছেন, তারা এখন শঙ্কামুক্ত।

প্রধান উপদেষ্টার রমজান সংহতি ইফতার অনুষ্ঠানে যোগ দেওয়ায় রোহিঙ্গা সম্প্রদায়কে ধন্যবাদ জানিয়েছেন।

ধারণা করা হচ্ছে, প্রায় এক লাখ রোহিঙ্গা সদস্য এই ইফতারে অংশগ্রহণ করেন এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও প্রধান উপদেষ্টার সঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন।

রোহিঙ্গা শোক প্রধান উপদেষ্টা

সংশ্লিষ্ট সংবাদ: রোহিঙ্গা

১৭ এপ্রিল ২০২৬
রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রাণঘাতী বছর ২০২৫ : ইউএনএইচসিআর
০১ ফেব্রুয়ারি ২০২৬
রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তার প্রতিশ্রুতি নরওয়ের
২০ নভেম্বর ২০২৫
রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাব গৃহীত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আরও ১৯ জেলায় ‘ফুয়েল পাস’ নিবন্ধন শুরু
  2. সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
  3. কেশবপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু
  4. বর্তমান সরকার জনপ্রত্যাশা অনুযায়ী কাজ করতে আগ্রহী : পানিসম্পদমন্ত্রী
  5. দেশের ছয় অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
  6. ৩৭ হাজার লিটার সয়াবিন তেল মজুত, সাবেক সেনা সদস্যকে জরিমানা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x