Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • আইন ও বিচার
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
২২:২০, ২৩ এপ্রিল ২০২৫
আপডেট: ২২:৩৬, ২৩ এপ্রিল ২০২৫
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
২২:২০, ২৩ এপ্রিল ২০২৫
আপডেট: ২২:৩৬, ২৩ এপ্রিল ২০২৫
আরও খবর
আত্মপক্ষে মৌখিক সাক্ষ্য দিতে পারেননি ইনু, যুক্তিতর্ক ২ এপ্রিল
পদত্যাগ করলেন এক প্রসিকিউটর, নিয়োগ পেলেন দুজন
আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল
ট্রাইব্যুনালে আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবিরের জামিন নামঞ্জুর
‘প্রসিকিউটরদের পাল্টাপাল্টি অভিযোগ বিচারকে প্রভাবিত করবে না’

দ্বিতীয় ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত হয়েছে : চিফ প্রসিকিউটর

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
২২:২০, ২৩ এপ্রিল ২০২৫
আপডেট: ২২:৩৬, ২৩ এপ্রিল ২০২৫
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
২২:২০, ২৩ এপ্রিল ২০২৫
আপডেট: ২২:৩৬, ২৩ এপ্রিল ২০২৫
ট্রাইব্যুনাল প্রাঙ্গণে বক্তব্য দিচ্ছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। ইউএনবির ফাইল ছবি

জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য সরকার আরেকটি ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

আজ বুধবার (২৩ এপ্রিল) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের এ তথ্য জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, এ বিষয়ে এখন কাজ চলছে।

তাজুল ইসলাম বলেন, বর্তমানে একটি ট্রাইব্যুনালে বিচারিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নতুন আরেকটি ট্রাইব্যুনাল গঠিত হলে বিচার কার্যক্রম আরও তরান্বিত হবে বলেও জানান তিনি।

চিফ প্রসিকিউটর আরও বলেন, চারটি মামলার তদন্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মামলাগুলো হলো আশুলিয়া লাশ পোড়ানো, চাঁনখারপুল হত্যাকাণ্ড, রামপুরা কার্নিশে ঝুলে থাকা কিশোরকে গুলি ও শেখ হাসিনার বিরুদ্ধে মামলা।

চিফ প্রসিকিউটর আরও বলেন, এসব মামলায় স্বল্পতম সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হতে পারে। তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে গৃহীত হওয়ার সঙ্গে সঙ্গেই আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হবে।

এক সময় ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের বিচার হওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বর্তমানে জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন নির্মূলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারিক কার্যক্রম চলছে।

প্রসিকিউশন টিমের পক্ষ থেকে জানানো হয়, চিফ প্রসিকিউটরসহ মোট ১৭ প্রসিকিউটর রয়েছেন এ ট্রাইব্যুনালে। আর ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় মোট তদন্ত কর্মকর্তার সংখ্যা বর্তমানে ২৪।

গত ১০ এপ্রিলের প্রসিকিউশন টিমের পক্ষ থেকে দেওয়া তথ্য অনুযায়ী, জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধসহ মোট তিন শতাধিক অভিযোগ জমা পড়েছে। যেখানে ৩৯টির তদন্ত কার্যক্রম (কমপ্লেইন্ট রেজিস্ট্রার অনুসারে) চলমান। তদন্তের প্রাথমিক সত্যতার আলোকে মিস কেস হয়েছে ২২টি। এসব মিস কেসে সর্বমোট অভিযুক্ত ব্যক্তি ১৪১ জন। যাদের মধ্যে গ্রেপ্তার রয়েছেন ৫৪ জন আর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি ৮৭ জন।

তাজুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর
১৫ এপ্রিল ২০২৫
সাবেক মন্ত্রী তাজুল ইসলামের স্ত্রীর ৩০৪ একর জমি ক্রোক
০৬ এপ্রিল ২০২৫
তদন্তে যাওয়া দলের সদস্যদের হত্যার উদ্দেশ্যে বোমা পুঁতে রাখা হয়েছিল : চিফ প্রসিকিউটর
০৩ এপ্রিল ২০২৫
জুলাই গণহত্যার বিচার বানচালে অর্থ বিনিয়োগের প্রমাণ মিলেছে : চিফ প্রসিকিউটর
০২ এপ্রিল ২০২৫
জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে শিগগিরই চূড়ান্ত প্রতিবেদন : চিফ প্রসিকিউটর
২৩ মার্চ ২০২৫
আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোর মামলার তদন্ত শেষ : চিফ প্রসিকিউটর
১০ মার্চ ২০২৫
সাবেক মন্ত্রী তাজুল ইসলাম ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ
২০ ফেব্রুয়ারি ২০২৫
অমানবিক নির্যাতনের মাস্টারমাইন্ড ছিলেন মহিউদ্দিন ফারুকী
২২ জানুয়ারি ২০২৫
শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করলে আইনি ব্যবস্থা : চিফ প্রসিকিউটর 
০১ জানুয়ারি ২০২৫
২০২৫ সাল হবে ঘৃণ্য অপরাধীদের বিচারের বছর : তাজুল ইসলাম
২৮ ডিসেম্বর ২০২৪
এক বছরে অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্তদের বিচার শেষ হবে : চিফ প্রসিকিউটর
  • আরও
সর্বাধিক পঠিত
  1. পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠি ঘিরে বিভ্রান্তি, জামায়াতের ব্যাখ্যা
  2. ইফতারে গিয়ে আটক সাবেক এমপি শাহ আলম কারামুক্ত
  3. স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
  4. ঢাবিতে তোফাজ্জল হত্যা : ২৮ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ
  5. আত্মসমর্পণকারী চরমপন্থিদের অনেকে সশস্ত্র রূপে ফিরেছে :র‍্যাব
  6. রাজধানীতে ঈদ মিছিলসহ ৩ দিনব্যাপী উৎসবের আয়োজন এনসিপির

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x