Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১০:৫০, ০৫ মে ২০২৫
আপডেট: ১০:৫৪, ০৫ মে ২০২৫
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১০:৫০, ০৫ মে ২০২৫
আপডেট: ১০:৫৪, ০৫ মে ২০২৫
আরও খবর
ঝিনাইদহে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা
ঝিনাইদহে আবারও মালবাহী ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ
ঈদের দিন মোটরসাইকেলের হর্ন বাজানো নিয়ে সংঘর্ষ, নিহত ১
একদিন পরই জামিনে মুক্ত এনসিপিনেতা তারেক রেজা
ছাত্রদলের মামলায় এনসিপিনেতা তারেক রেজা গ্রেপ্তার

ঝিনাইদহে যে গ্রামে ৬ দশক ধরে তৈরি হয়ে আসছে আখের গুড়

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১০:৫০, ০৫ মে ২০২৫
আপডেট: ১০:৫৪, ০৫ মে ২০২৫
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১০:৫০, ০৫ মে ২০২৫
আপডেট: ১০:৫৪, ০৫ মে ২০২৫
শৈলকুপার অজপাড়াগাঁয়ের এক কারখানায় প্রায় ৬০ বছর ধরে তৈরি হয়ে আসছে ভেজালমুক্ত আখের গুড়। ছবি : ইউএনবি

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার খন্দকবাড়িয়া গ্রামে ঢুকতেই চোখে পড়ে বিরাট কর্মযজ্ঞের। চলছে গুড় তৈরি। গুড় তৈরির জন্য সড়কের পাশেই স্তূপ করে রাখা হয়েছে আখ। পাশেই যন্ত্রের সাহায্যে আখ থেকে বের করা হচ্ছে রস। এরপর সেই রস চুলার পাশে কাপড়ের মাধ্যমে ছেঁকে চাড়িতে রাখা হচ্ছে।

একদিকে পাশাপাশি জ্বলছে ছয়টি চুলা। চুলার ওপর টগবগ করে ফুটছে আখের রস। রস লাল হয়ে এলে এক চুলা থেকে চলে যাচ্ছে আরেক চুলায়। জ্বালানো শেষে তা টিনের পাত্রে করে নিয়ে যাওয়া হচ্ছে নির্দিষ্ট স্থানে। এরপর সেখানে রাখা মাটির পাত্রে ঢেলে তা ঠান্ডা করা হচ্ছে। ঠান্ডা হয়ে গেলেই তৈরি হয়ে যাচ্ছে সুস্বাদু আখের গুড়।

এ চিত্র শৈলকুপার অজপাড়াগাঁয়ের এক কারখানার। প্রায় ৬০ বছর ধরে এই আখের গুড় তৈরির কারাখানায় তৈরি হয়ে আসছে ভেজালমুক্ত গুড়। খন্দকবাড়িয়া গ্রামের দুই ভাই রেজাউল ইসলাম ও মিজানুর রহমান কারখানাটির বর্তমান মালিক। তারা নিজেরাই গুড় তৈরি করেন।

আগে জেলার অনেক বাড়িতে দেখা মিলত এই গুড় তৈরির কারখানার। কিন্তু এখন তা বিলুপ্তির পথে। তবে বাবার হাতে প্রতিষ্ঠিত হওয়ায় স্মৃতি হিসেবে এই কারখানাটি আকড়ে ধরে রেখেছেন দুই সহোদর। এই কারখানাটির গুড় পিঠা-পায়েস, সেমাই-সুজিসহ স্থানীয়দের মিষ্টিজাত খাদ্যদ্রব্য তৈরির চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য জেলাতেও যায়।

আখচাষিরা বলছেন, আখের দাম কম হওয়ায় তা বাইরে বিক্রি না করে এই কারখানায় এনে গুড় তৈরি করেন তারা। তাতে নিজেদের চাহিদা মিটিয়েও কিছুটা বিক্রিও করতে পারেন।

কারখানার মালিক মিজানুর রহমান বলেন, ‘আমার বাবা আখের চাষ করতেন। সে সময় অনেকে নিজ নিজ বাড়িতে রস জ্বালিয়ে গুড় তৈরি করে বিক্রি করতেন। ১৯৬৫ সালে ঝিনাইদহের কালীগঞ্জে মোবারকগঞ্জ চিনিকল প্রতিষ্ঠিত হয়। আমাদের বাড়ি থেকে ওই চিনিকলের দূরত্ব প্রায় ৬০ কিলোমিটার। তার দু-তিন বছর আগেই কারখানা তৈরি করে আমার বাবা বাড়িতে গুড় তৈরি শুরু করেন।’

মিজানুর রহমান বলেন, ‘আগে গরু দিয়ে আখ মাড়াইয়ের কল চালানো হতো। এখন শ্যালো মেশিনের ফিতা চালিয়ে রস বের করা হয়। এরপর মাটির চুলায় রস জ্বালিয়ে গুড় তৈরি করা যায়। এক প্রান্তে মাড়াইয়ের যন্ত্র, আরেক প্রান্তে গুড় তৈরির চুলা। রোদ-বৃষ্টি থেকে রক্ষার জন্য চুলাগুলো একটি চালার নিচে করা হয়েছে। সাধারণত ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত এ কারখানায় গুড় তৈরি করা হয়। প্রতি ১০ কেজি আখ থেকে ১ কেজি গুড় পাওয়া যায়। আগে মাসে প্রায় ৪০০ কেজি গুড় তৈরি করলেও এখন তা অনেক কমে এসেছে।

রেজাউল ইসলাম বলেন, ‘এলাকার কৃষকদের কাছ থেকে আখ কিনে আমরা গুড় তৈরি করি। পরে সে গুড় বাজারে বিক্রি করা হয়। আবার অনেকে আখ নিয়ে এসে গুড় তৈরি করে নিয়ে যান। পুরাতন ঐতিহ্য ধরে রাখতেই এ পেশা ধরে রেখেছি আমরা। এ বছর ৩০ মণ গুড় উৎপাদনের টার্গেট রয়েছে। আর প্রতি কেজি বিক্রি হবে ২০০ টাকা কেজি দরে।’

শৈলকুপা উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি কর্মকর্তা আবুল হাসনাত বলেন, ‘নিরাপদ আখের গুড় উৎপাদন করতে তাদের সবরকম সহযোগিতা করা হচ্ছে।’

ঝিনাইদহ আখেড় গুড়
০৮ আগস্ট ২০২৪
ঝিনাইদহে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা
১৬ মে ২০২৪
মোটরসাইকেল আটক ক্যাম্প ইনচার্জের, ঘুষ নিয়ে ছেড়ে দিলেন কনস্টেবল
১৫ এপ্রিল ২০২৪
আর কত বয়স হলে বয়স্ক ভাতা পাবেন তাঁরা
০১ ডিসেম্বর ২০২৩
ঝিনাইদহ প্রেসক্লাবের আবারও সভাপতি মিজান, সম্পাদক নাসিম
৩১ অক্টোবর ২০২৩
জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা হলেন ১০ম শ্রেণির ছাত্রী
০৬ আগস্ট ২০২৩
আমের চালানে মিলল সাড়ে ৯ কেজি গাঁজা
১৮ জুলাই ২০২৩
ঝিনাইদহ শিশু হাসপাতালে মেয়াদ উর্ত্তীণ পাউরুটি, আতঙ্কে রোগী-স্বজন
১৪ জুলাই ২০২২
ঝিনাইদহের মহেশপুরে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু
০৬ মে ২০২২
ঝিনাইদহের মহেশপুরে কুড়ালের আঘাতে স্ত্রী নিহত, স্বামী আটক
  •  
সর্বাধিক পঠিত
  1. রাতে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  2. শিশু আয়াতকে হত্যার পর মরদেহ ৬ টুকরো, আবিরের মৃত্যুদণ্ড
  3. ‘কবরে জীবিত আছেন’ স্বপ্নে দেখে কবর খুঁড়লেন স্বজনরা
  4. বিশ্বকাপের প্রথম ম্যাচেই মেসির হ্যাটট্রিক, সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাস
  5. দেশের ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
  6. আবাসিক হল থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, উত্তেজনা-ভাঙচুর

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x