Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:২০, ২১ মে ২০২৫
আপডেট: ০৯:২৩, ২১ মে ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:২০, ২১ মে ২০২৫
আপডেট: ০৯:২৩, ২১ মে ২০২৫
আরও খবর
দেশে জ্বালানি সংকটের জন্য সরকারের লুটপাট ও দুর্নীতি দায়ী : নাহিদ ইসলাম
বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচন চাই না, তাই আমরা প্রার্থী দিয়েছি : নাহিদ ইসলাম
জুলাই জাদুঘর থেকে ফেলানী-মোদিবিরোধী আন্দোলনের ছবি সরানো নিয়ে প্রশ্ন নাহিদের
গ্যাসের দাম বৃদ্ধির পাঁয়তারা করলে গদিতে বসতে পারবেন না : নাহিদ ইসলাম
সচিবালয় ঘেরাও করতে গিয়ে পুলিশি বাধার মুখে ১১ দলীয় ঐক্য
ধানমণ্ডি থানার কেন গেলেন?

আব্দুল হান্নান মাসউদকে এনসিপির কারণ দর্শানোর নোটিশ

এনটিভি অনলাইন ডেস্ক
০৯:২০, ২১ মে ২০২৫
আপডেট: ০৯:২৩, ২১ মে ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:২০, ২১ মে ২০২৫
আপডেট: ০৯:২৩, ২১ মে ২০২৫
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। ছবি : ফেসবুক থেকে নেওয়া

ধানমণ্ডি থানায় একটি ঘটনায় আটককৃত তিনজনকে মুচলেকা দিয়ে ছাড়িয়ে আনার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে তার দল। তাকে আগামী তিন কার্যদিবসের মধ্যে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

আব্দুল হান্নান মাসউদের থানায় যাওয়া এবং আটকদের ছাড়িয়ে আনার বিষয়টি বিভিন্ন মহলে প্রশ্ন ও সমালোচনার জন্ম দেয়। এর পরিপ্রেক্ষিতেই আজ বুধবার (২১ মে) সকালে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এই নোটিশ তাকে পাঠানো হয়।

নোটিশে উল্লেখ করা হয়েছে, ‘গতকাল মঙ্গলবার ধানমণ্ডি থানার আওতাভুক্ত একটি আবাসিক এলাকায় ‘সমন্বয়ক’ পরিচয়ে বিশৃঙ্খলা করার অভিযোগে তিনজন ব্যক্তিকে আটক করে ধানমণ্ডি থানা পুলিশ। উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কেন্দ্রীয় কমিটি কর্তৃক উক্ত তিনজনের অন্যতম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, মোহাম্মদপুর থানার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বিকে নৈতিকতা স্খলনজনিত কারণে অব্যাহতি প্রদান করা হয়। এতদ্বসত্ত্বেও আপনি সংশ্লিষ্ট থানায় উপস্থিত হয়ে আটক তিনজনের মুচলেকা প্রদান করে থানা থেকে তাদেরকে জামিন করিয়েছেন। এ ঘটনার প্রেক্ষিতে আপনার ব্যাখ্যা এবং আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার লিখিত বিবরণ আগামী তিন দিনের মধ্য শৃঙ্খলা কমিটির প্রধানের নিকট উপস্থাপন করার জন্য নির্দেশনা দেওয়া হলো।’

এর আগে সোমবার (১৯ মে) রাতে হাক্কানী পাবলিশার্সের চেয়ারম্যান গোলাম মোস্তফাকে ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে তাকে গ্রেপ্তারের জন্য চাপ সৃষ্টি এবং পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন এই তিন ব্যক্তি। পরে  ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নির্দেশে ধানমণ্ডি থানা পুলিশ ওই তিনজনকে হেফাজতে নেয়। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর মঙ্গলবার বিকেলে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

এনসিপি আব্দুল হান্নান মাসউদ

সংশ্লিষ্ট সংবাদ: এনসিপি

১৪ আগস্ট ২০২৬
দেশে জ্বালানি সংকটের জন্য সরকারের লুটপাট ও দুর্নীতি দায়ী : নাহিদ ইসলাম
০৮ আগস্ট ২০২৬
জুলাই জাদুঘর থেকে ফেলানী-মোদিবিরোধী আন্দোলনের ছবি সরানো নিয়ে প্রশ্ন নাহিদের
০৬ আগস্ট ২০২৬
গ্যাসের দাম বৃদ্ধির পাঁয়তারা করলে গদিতে বসতে পারবেন না : নাহিদ ইসলাম
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রাজধানীতে ব্যাটারিচালিত রিকশায় শৃঙ্খলা আনতে অঞ্চলভিত্তিক চলাচলের উদ্যোগ
  2. বিদায়ের ইঙ্গিত দিয়ে যা বললেন ছাত্রদল সভাপতি রাকিব
  3. বুড়িগঙ্গা-তুরাগ দূষণ বন্ধে সমন্বিত কার্যকর পদক্ষেপ নিতে হবে : পরিবেশমন্ত্রী
  4. ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার নির্দেশ
  5. সর্বজনীন পেনশনের ‘প্রগতি’ স্কিমে এনজিও কর্মীদের অন্তর্ভুক্তির আহ্বান
  6. সকালের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x