Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৮:৫০, ২৭ মে ২০২৫
আপডেট: ১৮:৫৩, ২৭ মে ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৮:৫০, ২৭ মে ২০২৫
আপডেট: ১৮:৫৩, ২৭ মে ২০২৫
আরও খবর
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
নতুন নির্বাচিত রাষ্ট্রপতিকে অধ্যাপক ইউনূসের অভিনন্দন
মির্জা ফখরুলের ভোট দেওয়ার সময় সংসদে করতালি
ভোট দিয়ে বিরোধীদলের সঙ্গে হাত মেলালেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিচ্ছেন সংসদ সদস্যরা

জাপান থেকে ১ বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা আসতে পারে : প্রেস সচিব

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৮:৫০, ২৭ মে ২০২৫
আপডেট: ১৮:৫৩, ২৭ মে ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৮:৫০, ২৭ মে ২০২৫
আপডেট: ১৮:৫৩, ২৭ মে ২০২৫

নিক্কেই ফোরামের ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে যোগ দিতে আগামীকাল বুধবার (২৭ মে) ভোরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন। তাঁর সফরের সময় বাংলাদেশকে এক বিলিয়ন মার্কিন ডলার সহায়তার ঘোষণা দিতে পারে জাপান। এর মধ্যে ৫০০ মিলিয়ন বাজেটারি সহায়তা হিসেবে, ২৫০ মিলিয়ন রেলখাতের উন্নয়নে এবং ২৫০ মিলিয়ন অন্যান্য খাতের জন্য। এ ছাড়া দেশটির সঙ্গে সাতটি সমঝোতা স্মারক ও চুক্তি সই হতে পারে।

আজ মঙ্গলবার (২৭ মে) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

প্রেস সচিব বলেন, ‘প্রধান উপদেষ্টার জাপান সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সফরের সময় জাপানের পক্ষ থেকে এক বিলিয়ন ডলারের সহায়তার ঘোষণা আসবে বলে আমরা প্রত্যাশা করছি। এর মধ্যে ৫০০ মিলিয়ন ডলারের বাজেটারি সহায়তা, ২৫০ মিলিয়ন রেলখাতের উন্নয়ন এবং ২৫০ মিলিয়ন ডলার অন্যান্য খাতের জন্য।’

এই সফরে নিক্কেই ফোরামের সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে ৩০ মে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকে সাতটি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ ছাড়া তিনি দুটি সেমিনারে অংশগ্রহণ করবেন।

শফিকুল আলম বলেন, জাপানে কীভাবে প্রশিক্ষিত জনবল পাঠানো যায়, বিষয়টি এবারের সফরে বিশেষ গুরুত্ব পাবে। প্রধান উপদেষ্টা আপাতত এক লাখ জনবল সেখানে পাঠানোর লক্ষ্যমাত্রা গ্রহণ করেছেন। এর জন্য ভাষা প্রশিক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কীভাবে ভাষা প্রশিক্ষণ দিয়ে জনবল পাঠানো যায়, সে বিষয়ে গভীর আলোচনা হবে বলে জানান তিনি।

বিনিয়োগ সম্পর্কিত বাংলাদেশ বিজনেস সেমিনারের প্রসঙ্গ উল্লেখ করে প্রেস সচিব বলেন, জাপান সফরে মহেশখালী-মাতারবাড়ি অঞ্চলের উন্নয়ন উদ্যোগ (এমআইডিআই) বাস্তবায়নের বিষয় হবে ড. ইউনূসের আলোচনার প্রধান বিষয়। জাপান বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগকারীদের জন্য কী কী সুবিধা দেওয়া যায়, সেসব বিষয় তুলে ধরবেন প্রধান উপদেষ্টা। সেখানে ৩০০-এর ওপরে জাপানি বিনিয়োগকারী উপস্থিত থাকবেন বলে উল্লেখ করেন শফিকুল আলম।

প্রেস সচিব জানান, ৩০ মে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে যে দ্বিপাক্ষিক বৈঠক হবে, সেখানে এই অঞ্চলের গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর জন্য অর্থায়ন নিশ্চিত করার বিষয়টিও থাকবে।

শফিকুল আলম বলেন, জাপান মাতারবাড়ি অঞ্চলে তাদের দ্বিতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন করতে চায়। প্রধান উপদেষ্টা মহেশখালী-মাতারবাড়ী অঞ্চলকে সিঙ্গাপুরের মতো উন্নত বন্দর এলাকায় রূপান্তর করতে চান। জাপান সফরে প্রধান উপদেষ্টা বড় বড় কোম্পানিকে এই বন্দরে বিনিয়োগের আমন্ত্রণ জানাবেন।

এর বাইরে প্রধান উপদেষ্টা জাপানের একটি বিশ্ববিদ্যালয় থেকেও অ্যাওয়ার্ড পাবেন বলে জানান প্রেস সচিব।

আগামী ৩১ মে প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।

শফিকুল আলম ড. মুহাম্মদ ইউনূস ভিডিও সংবাদ
০৩ অক্টোবর ২০২৫
ইউএনজিএ সফরে গণতন্ত্রের অঙ্গীকার তুলে ধরেছেন অধ্যাপক ইউনূস : প্রেস সচিব
২৭ সেপ্টেম্বর ২০২৫
জাতিসংঘে রাজনৈতিক নেতাদের উপস্থিতি গণতান্ত্রিক রূপান্তরের বার্তা বহন করে : প্রেস সচিব
২৬ সেপ্টেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার সফরসঙ্গীর সংখ্যা নিয়ে টিআইবির দাবি ভিত্তিহীন : প্রেস সচিব
২১ সেপ্টেম্বর ২০২৫
নির্বাচন পদ্ধতি দলগুলোর পছন্দের ওপর নির্ভর করছে : শফিকুল আলম
১৩ সেপ্টেম্বর ২০২৫
গণমাধ্যম কর্মীদের সুরক্ষায় সংস্কার কমিশনের সুপারিশ রিভিউ করার দাবি
১২ সেপ্টেম্বর ২০২৫
১৫ ফেব্রুয়ারির মধ্যেই আগামী জাতীয় সংসদ নির্বাচন : শফিকুল আলম
১২ সেপ্টেম্বর ২০২৫
ডাকসুর মতোই জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হবে : শফিকুল আলম 
১১ সেপ্টেম্বর ২০২৫
সমুদ্রগামী জাহাজ আমদানিতে মূসক অব্যাহতির সিদ্ধান্ত
০৮ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশের জলবায়ু সংকটের গল্প বিশ্বে তুলে ধরতে হবে : প্রেস সচিব
০৭ সেপ্টেম্বর ২০২৫
দেশের নিরাপত্তার স্বার্থে ন্যূনতম ছাড় দেওয়া হবে না : প্রেস সচিব
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রাষ্ট্রপতি নির্বাচনে যে কারণে ভোট দেননি রুমিন ফারহানা
  2. বিদ্যালয়ের বাথরুম থেকে হাত-পা বাঁধা অবস্থায় স্কুলছাত্রী উদ্ধার
  3. রাজধানীতে যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
  4. বিয়ের কথা বলে ডেকে হত্যার পর পোড়ানো হয় মরদেহ, গ্রেপ্তার ২
  5. ১০ টাকায় সিম কিনে প্রতারণার ফাঁদে গৃহবধূ
  6. ঢাকার যেসব সড়কে যান চলাচল বন্ধ থাকবে আজ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x