Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • দুর্ঘটনা
জাকের হোসেন
১৮:৫৫, ২১ জুলাই ২০২৫
আপডেট: ২০:১৩, ২১ জুলাই ২০২৫
জাকের হোসেন
১৮:৫৫, ২১ জুলাই ২০২৫
আপডেট: ২০:১৩, ২১ জুলাই ২০২৫
আরও খবর
মার্কিন হেলিকপ্টারের ধাক্কায় বাংলাদেশি বিমান বিধ্বস্তের দাবিটি ভুয়া : ফ্যাক্টওয়াচ
মাইলস্টোনে বিমান বিধ্বস্ত : তদন্ত কমিশনের মেয়াদ বাড়ল
ফোনে কথা বলেও সমাধান পাননি পাইলট, বিধ্বস্ত এফ-৩৫ যুদ্ধবিমান
মাইলস্টোন ট্র্যাজেডি : আরও এক শিক্ষিকার মৃত্যু
মাইলস্টোন কলেজে পাঠদান শুরু

বোনকে উদ্ধার করে আনার ভয়াবহ পরিস্থিতি বর্ণনা করলেন ভাই

জাকের হোসেন
১৮:৫৫, ২১ জুলাই ২০২৫
আপডেট: ২০:১৩, ২১ জুলাই ২০২৫
জাকের হোসেন
১৮:৫৫, ২১ জুলাই ২০২৫
আপডেট: ২০:১৩, ২১ জুলাই ২০২৫
ইউসা ও রোহান। ছবি : এনটিভি

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মতো আজ সোমবার (২১ জুলাই) ক্লাস-পরীক্ষা হচ্ছিল। কিন্তু দুপুর ১টার দিকে মাইলস্টোন স্কুলের একটি ভবনে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হলে স্তব্ধ হয়ে যায় কোলাহল, ছোট ছোট শিক্ষার্থীদের ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার আর হতাহতদের আর্তনাদে ভারি হয়ে উঠে বাতাস। পুরো এলাকায় শিক্ষার্থীদের অভিভাবক, স্বজনদের ছোটাছুটি, আহাজারিতে শিউরে উঠেছে গোটা দেশ। বীভৎস এই পরিস্থিতি থেকে মাইলস্টোন স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী ইউসাকে উদ্ধার করে আনেন তার ভাই রোহান, যিনি একই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ও ঘটনার প্রত্যক্ষদর্শী।   

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে বোন ইউসাকে ভর্তি করে দিয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় রোহান। ঘটনার বর্ণনা দিয়ে তিনি এনটিভি অনলাইনকে বলেন, ‘আমি তখন কলেজে ক্লাসে ছিলাম। ওর ছুটি (ইউসা) হয় ১টায়। আমার ছুটি ১টা ৪০ মিনিটে। কিন্তু যখন বিমান বিধ্বস্ত হয়, তখন আমি আমার বোনকে খুঁজতে শুরু করি। কিন্তু আমি তাকে খুঁজে পাচ্ছিলাম না। আমি যখন (ক্ষতিগ্রস্ত ভবনে) যাই, তখন দেখি ছোট ছোট বাচ্চারা দুই ভাগ হয়ে আছে, গার্ডিয়ানরা (অভিভাবক) দুই ভাগ হয়ে আছে। অর্ধেক আছে, বাকি অর্ধেক নাই। আমি পাগল হয়ে যাচ্ছিলাম, আমার বোনকে পাচ্ছিলাম না। আমি এদিক-সেদিক দৌড়াচ্ছিলাম। অনেকে ভবনের উপর থেকে ভাঙার চেষ্টা করতেছিল, ভেতরে আগুন জ্বলতেছিল। একপর্যায়ে আমি দেখি, আমার বোন ক্যান্টিনে দাঁড়িয়ে আছে, সে কান্না করতেছিল। ওর হাতে ফোসকা পড়েছে, মাথায় আঘাত লেগেছে। এরপর আমি তাকে উদ্ধার করে (স্থানীয়) হাসপাতালে নিয়ে যাই, সেখানে তারা প্রাথমিক চিকিৎসা দেয়। সেখানে তারা আমাকে বলল, রোগীকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নিয়ে যাও। এরপর আমি আমার বোনকে বার্ন ইউনিটে আনি।’

রোহান আরও বলেন, ‘যখন বিমান বিধ্বস্ত হয়, আমি তখন ক্লাসে ছিলাম। শব্দ পেয়েছি, ভেবেছিলাম কোনো চাকার টায়ার ফেটেছে। এরপর যখন দেখি, সব শিক্ষার্থীরা দৌড়াদৌড়ি শুরু করেছে, তখন বুঝতে পেরেছি প্লেন বিধ্বস্ত হয়েছে।’

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় বিমানটির পাইলটসহ কমপক্ষে ১৯ জন নিহতের তথ্য নিশ্চিত হওয়া গেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, তাদের কর্মীরা ধ্বংসস্তূপ থেকে ১৯ জনের লাশ উদ্ধার করেছে। অর্ধশতাধিক আহত ও দগ্ধকে হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজধানীর তেজগাঁও পুরোনো বিমানবন্দর থেকে উড্ডয়নের পর পরই দুপুর ১টা ৬ মিনিটের দিকে উত্তরার মাইলস্টোনে স্কুল এন্ড কলেজের হায়দার আলী ভবনের ওপর বিমানটি আছড়ে পড়ে। এর কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিছুক্ষণের মধ্যে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে গিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেন।

বিমান বিধ্বস্তের ঘটনায় শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ের পাঠানো এক শোক বার্তায় তা জানানো হয়েছে। এ ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

বিমান বিধ্বস্ত উত্তরায় বিমান বিধ্বস্ত

সংশ্লিষ্ট সংবাদ: বিমান বিধ্বস্ত

১৪ আগস্ট ২০২৫
মাইলস্টোন ট্র্যাজেডি : আরও এক শিক্ষিকার মৃত্যু
০৬ আগস্ট ২০২৫
মাইলস্টোন কলেজে পাঠদান শুরু
০৩ আগস্ট ২০২৫
মাইলস্টোন স্কুলে কাল থেকে কাউন্সেলিং, বুধবার ক্লাস শুরু
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কালুখালী উপজেলা ছাত্রদল নেতা রুবেল বহিষ্কার
  2. চাঁদপুরে বিএনপির প্রার্থীকে গণফোরামের পূর্ণ সমর্থন
  3. ২১ জেলায় ব্যালট পেপার পাঠাল ইসি
  4. এনসিপিনেতা শিশিরকে হত্যার হুমকি দিয়ে খুদে বার্তা
  5. কেন্দ্রে হামলা করলে কেউ রেহাই পাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
  6. আশুলিয়ায় দগ্ধ সেই দুই ছাত্রদল নেতার মৃত্যু

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x