Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২২:২৫, ০৮ আগস্ট ২০২৫
আপডেট: ২২:৩১, ০৮ আগস্ট ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২২:২৫, ০৮ আগস্ট ২০২৫
আপডেট: ২২:৩১, ০৮ আগস্ট ২০২৫
আরও খবর
দেশে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী
বাজার সিন্ডিকেট ও মজুতদারি করলেই কঠোর ব্যবস্থা : আইনমন্ত্রী
শেখ হাসিনা দেশে ফিরে আসুক, গণহত্যার দায়ে কারাগারে যাক : আইনমন্ত্রী
জুলাই সনদকে ধারণ করে সংবিধান সংশোধন আলোচনা হবে: আইনমন্ত্রী
জুলাই সনদের আলোকে সংস্কারগুলো এগিয়ে নেব : আইনমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদ যোদ্ধারা আমাদের অহংকার : অ্যাটর্নি জেনারেল

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২২:২৫, ০৮ আগস্ট ২০২৫
আপডেট: ২২:৩১, ০৮ আগস্ট ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২২:২৫, ০৮ আগস্ট ২০২৫
আপডেট: ২২:৩১, ০৮ আগস্ট ২০২৫
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। ফাইল ছবি

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদ যোদ্ধারা আমাদের অহংকার। বাংলাদেশ যতদিন থাকবে তাদের স্মরণ করা হবে শ্রদ্ধার সঙ্গে। তাদের স্মৃতি কেউ মুছে ফেলতে পারবে না।

আজ শুক্রবার (৮ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই গণঅভ্যুত্থানের জাতীয় বীরদের নিয়ে অনুষ্ঠিত ‘লাল জুলাইয়ের কবিতা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন।

মো. আসাদুজ্জামান বলেন, ‘আমরা আর সেই দিনে ফিরে যেতে চাই না, যে সময়ে পুলিশ বাদী হয়ে সাধারণ মানুষের নামে মিথ্যা মামলা দায়ের করেছিল। মানুষদেরকে ঘর থেকে ধরে নিয়ে গুম করেছিল, হত্যা করেছিল। জুলাই অভ্যুত্থান আমাদেরকে সেই অমোঘ অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছে। তাই জুলাই অভ্যুত্থানের জাতীয় বীরদেরকে আমাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে আজীবন। আমাদেরকে বীরদের স্মরণে পাশাপাশি আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।’

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আগামীর বাংলাদেশ আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। বিনা অপরাধে কাউকে জেলে যেতে হবে না। কেউ যাতে বাংলাদেশে আর ফ্যাসিবাদী রাষ্ট্র কায়েম করতে না পারে, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের শহীদ বীরেরা আমাদেরকে সেটাই শিক্ষা দিয়ে গেছেন।’

‘চব্বিশ-একাত্তর-বায়ান্ন, হারতে দেব না কখনো’ স্লোগানে চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ২০২৪ সালের ধারাবাহিকতায় এবছরও সাধারণ সংস্কৃতিকর্মী ও শিল্পীসমাজ আয়োজন করে ‘লাল জুলাইয়ের কবিতা-২০২৫’।

আজ শুক্রবার বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এই আবৃত্তি আয়োজন।

চব্বিশের গণঅভ্যুত্থানের সময় থেকে শুরু করে এখন পর্যন্ত যেসব কবি জুলাইকে কাব্যরূপ দিয়েছেন সেখান থেকে বাছাইকৃত কবিতা আবৃত্তি করেন প্রায় ১০০ আবৃত্তিশিল্পী ও কবি।

অনুষ্ঠানের উদ্বোধন করেন জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ইয়ামিনের বাবা মো. মহি উদ্দীন ও গণঅভ্যুত্থানে গুলি খেয়ে মুখের অবয়ব হারানো জুলাই যোদ্ধা খোকন চন্দ্র বর্মন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি মোহন রায়হান।

বিকেল ৪টায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় এই আয়োজন। এরপর মাইলস্টোন ট্র্যাজেডি ও জুলাই গণঅভ্যুত্থান স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন সমবেত উপস্থিতি। পরে বিশিষ্ট আবৃত্তিশিল্পী সামছুদ্দোহা পাটোয়ারীর নির্দেশনায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কামাল পাশা কবিতার কোরাস আবৃত্তি দিয়ে শুরু হয় আয়োজনের মূল পর্ব। এতে সূচনা বক্তব্য দেন ‘লাল জুলাইয়ের কবিতার’ তিন উদ্যোক্তা আঞ্জুমান লায়লা নওশিন, ফাহমিদা সূচনা ও অনন্যা মাহমুদ।

এরপর আলোচনা পর্ব পরিচালনা করেন বরেণ্য আবৃত্তিশিল্পী মেহেদী হাসান।

এ সময় জুলাইয়ে মুখের অবয়ব হারানো আহত যোদ্ধা খোকন চন্দ্র বর্মন নিজের চিকিৎসা নিয়ে আক্ষেপ প্রকাশ করেন। তিনি জুলাই শহীদ যোদ্ধাদের স্মরণ রাখার পাশাপাশি আহতদেরকেও চিকিৎসার নিশ্চিত করার জন্য বর্তমানে অন্তর্বর্তী সরকার প্রধানের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, এই সরকার জুলাই আহতযোদ্ধাদের সুচিকিৎসা নিশ্চিত করতে না পারলে আগামীতে তাদের অনিশ্চিত জীবন কাটাতে হবে।

অনুষ্ঠানে জুলাই শহীদ ইয়েমিনের পিতা মো. মহিউদ্দিন বলেন, আমাদের সন্তানরা যে প্রত্যাশা নিয়ে ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, সেই স্বপ্ন আমাদের এখনো অধরা। যেই পুলিশ হাসিনার পক্ষ নিয়ে আমাদের সন্তানদের বুক ঝাঁঝরা করে তাদের জীবন প্রদীপ নিভিয়ে দিয়েছিল, সেই পুলিশ এখনও রয়েছে, নতুন কোনো পুলিশ নিয়োগ দেওয়া হয়নি বলে আক্ষেপ করেন তিনি।

শহীদ ইয়ামিনের পিতা বলেন, বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই আমাদের সন্তানদের জীবনের উৎসর্গ পূর্ণতা পাবে।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিশিষ্ট ও উদীয়মান আবৃত্তিশিল্পীরা। পরে মুক্তির মন্দির সোপানতলে গানের পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় লাল জুলাইয়ের কবিতা ২০২৫ অনুষ্ঠান। অনুষ্ঠানে আহত জুলাই যোদ্ধারা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মো. আসাদুজ্জামান অ্যাটর্নি জেনারেল
১৮ জুন ২০২৬
প্রস্তাবিত বাজেট স্বনির্ভর রাষ্ট্র গঠনের পথ সুগম করবে : আইনমন্ত্রী
১১ জুন ২০২৬
ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী
০৭ জুন ২০২৬
‘ফাঁসিতে সোহেল-স্বপ্নার মৃত্যু জাতির কাছে পাখির পালকের মতো হালকা হবে’
২৩ মে ২০২৬
রামিসা হত্যার বিচার ঈদের পরপরই শুরু, জানালেন আইনমন্ত্রী
০৯ মে ২০২৬
বিচারকদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
০২ মে ২০২৬
১০ বছর পর তনু হত্যার জট খুলতে শুরু করেছে : আইনমন্ত্রী
০১ মে ২০২৬
মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি কারা, সেটি এখন প্রতিষ্ঠিত সত্য : আইনমন্ত্রী
৩০ এপ্রিল ২০২৬
দলিল নিবন্ধন ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তরের প্রকল্প বাস্তবায়নাধীন : আইনমন্ত্রী
৩০ এপ্রিল ২০২৬
মামলাজট কমাতে ও দ্রুত বিচার প্রক্রিয়ায় সরকারের বহুমুখী উদ্যোগ
৩০ এপ্রিল ২০২৬
আ.লীগ সরকারের সময় গুম–খুন–নির্যাতনের ঘটনায় ১৮৫৫ মামলা : আইনমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  2. রাজধানীর মগবাজারে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট
  3. রিমান্ড শেষে কারাগারে সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান
  4. ডিএসসিসির ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসব শুরু
  5. রাতের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  6. ২ দিন ধরে গ্যাস নেই কুমিল্লায়, কবে আসবে জানে না কর্তৃপক্ষ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x