Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
এম এস পলাশ, ঝালকাঠি (সদর-নলছিটি)
১৭:৩৫, ০৯ আগস্ট ২০২৫
আপডেট: ১৭:৩৯, ০৯ আগস্ট ২০২৫
এম এস পলাশ, ঝালকাঠি (সদর-নলছিটি)
১৭:৩৫, ০৯ আগস্ট ২০২৫
আপডেট: ১৭:৩৯, ০৯ আগস্ট ২০২৫
আরও খবর
অপপ্রচার ও বিভ্রান্তি ছড়িয়ে বিএনপিকে দুর্বল করা যাবে না : সড়ক প্রতিমন্ত্রী
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডা. আব্দুল কুদ্দুস আর নেই
সন্ধ্যার পর গুলশান কার্যালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী
জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে : মির্জা ফখরুল
বিএনপি ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে : জামায়াত আমির

বিএনপি জ্ঞান-বিজ্ঞানভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করে : জিয়াউদ্দিন হায়দার

এম এস পলাশ, ঝালকাঠি (সদর-নলছিটি)
১৭:৩৫, ০৯ আগস্ট ২০২৫
আপডেট: ১৭:৩৯, ০৯ আগস্ট ২০২৫
এম এস পলাশ, ঝালকাঠি (সদর-নলছিটি)
১৭:৩৫, ০৯ আগস্ট ২০২৫
আপডেট: ১৭:৩৯, ০৯ আগস্ট ২০২৫
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এস এম জিয়াউদ্দিন হায়দার স্বপন আজ শনিবার নলছিটি উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থান পরিদর্শন ও মতবিনিময় সভায় বক্তব্য দেন। ছবি : এনটিভি

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বিশ্ব ব্যাংকের সাবেক জ্যেষ্ঠ স্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ ড. এস এম জিয়াউদ্দিন হায়দার স্বপন বলেছেন, বিএনপি জ্ঞান ও বিজ্ঞানভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করে এবং সেটিই ভবিষ্যতে বাস্তবায়ন করা হবে। কথার কথা রাজনীতিতে বিএনপি বিশ্বাস করে না।

আজ শনিবার (৯ আগস্ট) নলছিটি উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থান পরিদর্শন ও মতবিনিময় সভায় এসব কথা বলেন জিয়াউদ্দিন হায়দার।

এদিন সকাল ৯টায় নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের প্রতিবন্ধী স্কুলে সুধী সমাবেশের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন। সেখানে তিনি স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন। দুপুর ১২টায় কামদেবপুর (সাধুরহাট) এলাকায় ঐতিহ্যবাহী শীতলপাটি লোকশিল্প ঐতিহ্যবাহী পাটিকর বাড়ি পরিদর্শন করেন এবং তাদের সম্ভাবনা ও সমস্যা নিয়ে স্থানীয় শিল্পীদের সঙ্গে আলাপ করেন। জোহরের নামাজ শেষে হদুয়া দরবার শরিফে মুসল্লিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। বিকেল ৪টায় রাজাবাড়ীয়া খ্রিষ্টান পল্লী পরিদর্শন ও খ্রিষ্টানপল্লীতে মতবিনিময় সভা করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ড. জিয়াউদ্দিন হায়দার স্বপন। এ সময় ঝালকাঠি মুক্তিযোদ্ধা সংসদ সভাপতি ও বিএনপির সাবেক জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু, জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. রবিউল ইসলাম তুহিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. তৌহিদ আলম মান্নাসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

ড. জিয়াউদ্দিন হায়দার স্বপন বলেন, ‘বিএনপির শক্তি হলো সাধারণ জনগণ। শত শত মোটরসাইকেল শোভাযাত্রা কিংবা ব্যানার-পোস্টারের রাজনীতি সময় শেষ। এখন অন্যায়, অত্যাচার ও অপরাধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে দেশের উন্নয়ন সম্ভব। আগামীতে বিএনপি সরকার গঠন করলে প্রত্যেক মানুষের জন্য একটি হেলথ কার্ড চালু করা হবে এবং প্রতিটি পণ্যের জন্য শিল্প স্থাপন করা হবে। দেশের প্রতিটি গ্রাম থেকে খুঁজে খুঁজে ঐতিহ্যবাহী ও সম্ভাবনাময় পণ্য খুঁজে বের করে জাতীয় ও আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা হবে, যা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবে। এ অঞ্চলের শীতলপাটির জাতীয় ও আন্তর্জাতিক বাজার তৈরির জন্য ইতোমধ্যে গবেষণা চলছে। বিএনপি জ্ঞান ও বিজ্ঞানভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করে এবং সেটিই ভবিষ্যতে বাস্তবায়ন করা হবে। কথা কথার রাজনীতিতে বিএনপি বিশ্বাস করে না।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘দেশের জন্য এখন প্রয়োজন একটি নির্বাচিত সরকার, যার জন্য সরকার ইতোমধ্যে রোডম্যাপ ঘোষণা করেছে। আগামীতে বিএনপি সরকার গঠন করলে ৩১ দফার আলোকে দেশকে নতুনভাবে সাজানো হবে।’

নেতাকর্মীদের উদ্দেশে জিয়াউদ্দিন হায়দার বলেন, আপনারা জনগণের কাছে যান, তাদেরকে ৩১ দফা সম্পর্কে বলেন, তাদের সুখ-দুঃখে পাশে থাকুন।

অনুষ্ঠানে জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনপি ঝালকাঠি
২২ এপ্রিল ২০২৬
বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃবৃন্দের দ্বিপক্ষীয় বৈঠক
২১ এপ্রিল ২০২৬
বিএনপির নারী প্রার্থীরা সংসদে শক্তিশালী ভূমিকা রাখবে : সেলিমা রহমান
২০ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
১৯ এপ্রিল ২০২৬
রাম ঠাকুরের তিরোধান দিবসে নোয়াখালীতে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ
১৮ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসন : আজ যেসব বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের ডাকবে বিএনপি
১৭ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার চলছে
১৭ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু আজ
১৬ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারের তারিখ ঘোষণা
১৬ এপ্রিল ২০২৬
টাইম ম্যাগাজিনে প্রধানমন্ত্রীর স্থান পাওয়া দেশের জন্য গৌরবের : মাহদী আমিন
১৫ এপ্রিল ২০২৬
১৭ বছর পর ভাত খেলেন সেই ইনু মিয়া
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ঢাকা মেট্রো এলাকায় কোন রুটে বাসভাড়া কত বাড়ল, দেখুন তালিকা
  2. ঘরের ভেতরে ছেলের, রেললাইনে বাবার মরদেহ
  3. ‘তারেক রহমানের আমন্ত্রণে ২০০৪ সালে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস’
  4. ভাড়া বাসা থেকে শিক্ষা কর্মকর্তার মরদেহ উদ্ধার
  5. চলতি মাসেই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে ১ হাজার ৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ
  6. মায়ের সঙ্গে গোসলে নেমে শিশুর মৃত্যু

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x