Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • আইন ও বিচার
জাকের হোসেন
১৯:৩০, ১৩ আগস্ট ২০২৫
আপডেট: ১৯:৩৩, ১৩ আগস্ট ২০২৫
জাকের হোসেন
১৯:৩০, ১৩ আগস্ট ২০২৫
আপডেট: ১৯:৩৩, ১৩ আগস্ট ২০২৫
আরও খবর
আত্মপক্ষে মৌখিক সাক্ষ্য দিতে পারেননি ইনু, যুক্তিতর্ক ২ এপ্রিল
পদত্যাগ করলেন এক প্রসিকিউটর, নিয়োগ পেলেন দুজন
বিদেশে বসে দেশ অস্থিতিশীল করছেন ফ্যাসিস্ট শেখ হাসিনা : মির্জা ফখরুল
আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল
ট্রাইব্যুনালে আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবিরের জামিন নামঞ্জুর
চানখারপুল হত্যাকাণ্ড

হাসিনা-কাদেরসহ সব অপরাধীর বিচার চেয়ে শহীদ ইয়াকুবের মায়ের সাক্ষ্য

জাকের হোসেন
১৯:৩০, ১৩ আগস্ট ২০২৫
আপডেট: ১৯:৩৩, ১৩ আগস্ট ২০২৫
জাকের হোসেন
১৯:৩০, ১৩ আগস্ট ২০২৫
আপডেট: ১৯:৩৩, ১৩ আগস্ট ২০২৫

জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদস্যদের গুলিতে শিক্ষার্থীসহ ছয়জনকে হত্যা মামলায় তৃতীয় দিনের মতো সাক্ষীর জবানবন্দিতে শহীদ মো.ইয়াকুবের মা রহিমা আক্তার কান্নারত অবস্থায় বলেন, যারা আমার ছেলের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, যারা নির্দেশ দিয়েছিল, তাদের বিচার চাই। আমি হাসিনা, কাউয়া কাদের ও যারা ওখানে ছিল, যারা এই আদেশ দিয়েছে তাদের সকলের বিচার চাই।

আজ বুধবার (১৩ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলায় সাক্ষ্য প্রদানকালে শহীদ ইয়াকুবের মা এসব কথা বলেন।

জবানবন্দিতে শহীদ ইয়াকুবের মা বলেন, আমার নাম রহিমা আক্তার। আমার বর্তমান বয়স আনুমানিক ৫৪ বৎসর। আমার ঠিকান- নাজিমুদ্দিন রোড, শেখ বোরহানউদ্দিন কলেজের পাশে সিপি গলি। আমি একজন গৃহিনী।

আমার ছেলে মো. ইয়াকুব আন্দোলনে গিয়েছিল। আমার ছেলে নিউমার্কেটের একটি প্রতিষ্ঠানের ডেলিভারিম্যান ছিল।

আমার ছেলে গোপনে ছাত্র আন্দোলনে যেত। আমি তার দেখা না পেয়ে জিজ্ঞাসা করতাম তুমি কোথায় যাও? কিন্তু সে কিছুই বলতো না। গত বছরের ঘটনা।

হত্যার বর্ণনা দিয়ে রহিমা আক্তার বলেন, ইয়াকুব গত ০৫-০৮-২০২৪ তারিখে চানখারপুল নাজিমুদ্দিন রোডে আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ হয়। গুলি লাগার বিষয়ে শুনে আমি চিৎকার করে বাসা থেকে বের হয়ে গলিতে যাই। মহল্লার লোকজন আমাকে যেতে দেয়নি। আমাকে জানায় আমার ছেলে সুস্থ আছে। তাকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঐ সময় আমার ছেলের বয়স ছিলো ৩৫ বছর। প্রতিবেশীরা কান্নাকাটি শুরু করলে আমার সন্দেহ হয় আমার ছেলের কিছু হয়েছে। বেলা আনুমানিক ২টার দিকে দেখি আমার ছেলের লাশ খাটিয়ায় করে গলির ভিতর নিয়ে আসে। শহীদসহ অনেকেই ছিল। ছেলের শরীর থেকে তখনও খাটিয়া বেয়ে অনেক রক্ত পড়ছিল। তারপর কাপড় সরিয়ে দেখি পেটে গুলি লেগে পিছন দিয়ে বেরিয়ে গেছে। ভুঁড়ি বেরিয়ে গেছে, রক্ত পড়া থামছে না।

আমি পরবর্তীতে টিভি নিউজ, ভিডিও এবং বিভিন্ন মাধ্যমে দেখেছি যারা গুলি করেছে তারা ছাপা কাপড়ের পোশাক পরিহিত ছিল। পুলিশের গুলিতে আমার ছেলে পড়ে যায়। প্রতিবেশী শহীদ এই দৃশ্য তার মোবাইলে ধারণ করেছিল। আমি তা টিভি নিউজে দেখেছি। তদন্তকারী কর্মকর্তাকে আমি ভিডিও এবং চিকিৎসা সংক্রান্ত কাগজ দিয়েছি। এই সেই ভিডিওর জব্দ তালিকা। এই সেই ভিডিও।

রহিমা আক্তার বলেন, যারা আমার ছেলের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, যারা নির্দেশ দিয়েছিলো তাদের বিচার চাই। আমি হাসিনা, কাউয়া কাদের ও যারা ওখানে ছিল, যারা এই আদেশ দিয়েছে তাদের সকলের বিচার চাই। তদন্তকারী কর্মকর্তা আমাকে জিজ্ঞাসাবাদ করেছেন। এই আমার জবানবন্দি।

জবানবন্দি শেষে আসামির আইনজীবীরা তাকে জেরা করেন। 

গত ২৫ মে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে গুলি করে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত ২৫ মে এ মামলায় আট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

গত ১৪ জুলাই এ মামলায় পলাতক চার আসামিসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। গত বছরের ৫ আগস্ট চানখারপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালায় পুলিশ। এতে বহু হতাহতের ঘটনা ঘটে। এতে শাহরিয়ার খান আনাস, শেখ মাহদী হাসান জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক শহীদ হন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা সাক্ষ্য গ্রহণ
২২ ফেব্রুয়ারি ২০২৬
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরসহ ১১ জনের বিচার শুরু
২২ ফেব্রুয়ারি ২০২৬
শেখ হাসিনাসহ ৬ আসামিকে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
১৯ ফেব্রুয়ারি ২০২৬
মানবতাবিরোধী অপরাধে কামরুল ও মেননের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২ মার্চ
১৯ ফেব্রুয়ারি ২০২৬
মানবতাবিরোধী অপরাধ : জয়-পলকের সাক্ষ্যগ্রহণ ২৫ ফেব্রুয়ারি
১৮ ফেব্রুয়ারি ২০২৬
‘জিয়াউল সিরিয়াল কিলার, আমি তার পদোন্নতির পক্ষে ছিলাম না’
০৯ ফেব্রুয়ারি ২০২৬
ডিজিএফআইয়ের অফিসে কাজ করত ‘র’
০৫ ফেব্রুয়ারি ২০২৬
‘লাশে কাঠ দিয়েছে কনস্টেবল জুয়েল, আগুন দিয়েছে মামুন’
০৫ ফেব্রুয়ারি ২০২৬
খালাস পেলেন রাজসাক্ষী আফজাল
০৫ ফেব্রুয়ারি ২০২৬
আশুলিয়ায় হত্যা ও ছয় লাশ পোড়ানো মামলার রায় আজ
০৩ ফেব্রুয়ারি ২০২৬
মানবতাবিরোধী অপরাধ : মেনন-কামরুলের বিরুদ্ধে অভিযোগ দাখিল
  • আরও
সর্বাধিক পঠিত
  1. পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠি ঘিরে বিভ্রান্তি, জামায়াতের ব্যাখ্যা
  2. ইফতারে গিয়ে আটক সাবেক এমপি শাহ আলম কারামুক্ত
  3. স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
  4. ঢাবিতে তোফাজ্জল হত্যা : ২৮ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ
  5. আত্মসমর্পণকারী চরমপন্থিদের অনেকে সশস্ত্র রূপে ফিরেছে :র‍্যাব
  6. রাজধানীতে ঈদ মিছিলসহ ৩ দিনব্যাপী উৎসবের আয়োজন এনসিপির

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x