Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৫:০৫, ১৮ আগস্ট ২০২৫
আপডেট: ০৫:০৬, ১৮ আগস্ট ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৫:০৫, ১৮ আগস্ট ২০২৫
আপডেট: ০৫:০৬, ১৮ আগস্ট ২০২৫
আরও খবর
রোহিঙ্গাদের আড়াই কোটি ডলার সহায়তা দেবে অস্ট্রেলিয়া
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন বিশেষ দূত
উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত
মিয়ানমার থেকে বাংলাদেশে আসার পথে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, নিখোঁজ ১৩
কাঁচা মাছ খেয়ে ৩৬ দিন সাগরে ভাসছিলেন দুই জেলে

রোহিঙ্গা সংকট সমাধানে কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক সম্মেলন

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৫:০৫, ১৮ আগস্ট ২০২৫
আপডেট: ০৫:০৬, ১৮ আগস্ট ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৫:০৫, ১৮ আগস্ট ২০২৫
আপডেট: ০৫:০৬, ১৮ আগস্ট ২০২৫
ফাইল ছবি

রোহিঙ্গা সংকট সমাধানে কক্সবাজারে আয়োজন করা হচ্ছে আন্তর্জাতিক সম্মেলন। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য তহবিল বাড়াতে এবং তাদের মিয়ানমারের রাখাইনে ফেরত পাঠাতে আন্তর্জাতিক প্রয়াস জোরদার করতে এই উদ্যোগ নিয়েছে সরকার।

আগামী ২৫ আগস্ট কক্সবাজারে ‘অংশীজন সংলাপ : রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের সম্মেলনে আলোচনার জন্য প্রাপ্ত বার্তা’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনটি অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে।

সম্মেলনে বাংলাদেশের সরকার প্রধান ছাড়াও কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রী, রোহিঙ্গা বিষয়ক কয়েকজন আন্তর্জাতিক দূত, বিদেশে বাংলাদেশ মিশন এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের অংশ নেয়ার কথা রয়েছে।

রোববার (১৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজীব বলেন, রোহিঙ্গা আগমনের আট বছর পূর্তির দিন ২৫ আগস্ট কক্সবাজারে উখিয়া উপজেলার ইনানী এলাকায় হোটেল বে-ওয়াচে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। 

জানা যায়, মিয়ানমার সেনাবাহিনীর নিধনযজ্ঞ থেকে প্রাণ বাঁচাতে ২০১৭ সালের ২৫ আগস্ট রোহিঙ্গাদের ঢল শুরু হয় বাংলাদেশে। রোহিঙ্গা অনুপ্রবেশের প্রায় আট বছর পেরিয়ে গেছে। সব মিলিয়ে বাংলাদেশে এখন বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিকের সংখ্যা ১৪ লাখের বেশি।

সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, কক্সবাজারে আয়োজিত সম্মেলনটি মূলত তিন দিনের। ২৪, ২৫ ও ২৬ আগস্ট এই তিন দিন আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শরণার্থী শিবির প্রদর্শনী থাকবে ওই আয়োজনে।

এরমধ্যে  ২৪ ও ২৫ আগস্ট পাঁচটি কর্ম অধিবেশন থাকছে। আলোচনার বিষয় রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা এবং তাদের রাখাইনে প্রত্যাবাসন শুরু করা। ২৬ আগস্ট রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন অতিথিরা।

অন্তর্বর্তী সরকার কক্সবাজারের আলোচনার মধ্য দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গা সংকট সমাধানে পুনরায় যুক্ত করতে চাইছে। এর পাশাপাশি মধ্যপ্রাচ্য এবং আসিয়ানের মতো জোটের কাছ থেকে রাজনৈতিক ও আর্থিক সহায়তা সংগ্রহে মনোযোগ দিয়েছে সরকার।

জানা যায়, কক্সবাজার ও নিউইয়র্কের পর আগামী ডিসেম্বরে কাতারের রাজধানী দোহায় রোহিঙ্গাবিষয়ক উচ্চপর্যায়ের সম্মেলনের প্রস্তুতি চলছে। কক্সবাজারের আলোচনার ভিত্তিতে নিউইয়র্ক সম্মেলনের অবস্থানপত্র প্রণয়ন করা হবে, যা পরে দোহা সম্মেলনে আলোচিত হতে পারে।

এদিকে রোববার সকালে ঢাকায় এক ব্রিফিংয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান বলেন, রোহিঙ্গা বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন জাতিসংঘের উদ্যোগে ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। কক্সবাজারের সম্মেলনটি জাতিসংঘের একটি বৃহত্তর সম্মেলনের প্রস্তুতির অংশবিশেষ। এই সম্মেলনটি রোহিঙ্গাদের এবং বিশ্ব সম্প্রদায়ের জন্য এই সমস্যার স্থায়ী ও প্রকৃত সমাধান খুঁজে বের করার পথনির্দেশিকা দেওয়ার একটি বড় সুযোগ।

নিরাপত্তা উপদেষ্টা বলেন, ‘একসময় রোহিঙ্গা ইস্যুটি আন্তর্জাতিক আলোচনার এজেন্ডা থেকে প্রায় বাদ পড়ে যাচ্ছিল। এই পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা গত বছর জাতিসংঘের সাধারণ পরিষদে গিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের জন্য সকল সদস্য রাষ্ট্রকে আহ্বান জানিয়েছিলেন। এই আহ্বানে তাৎক্ষণিকভাবে এবং সর্বসম্মতিক্রমে সাড়া পাওয়া যায় এবং জাতিসংঘ সাধারণ পরিষদ এই সম্মেলন আহ্বানের সিদ্ধান্ত গ্রহণ করে। বিশ্বের ১০৬টি দেশ এই সম্মেলনকে স্পন্সর করেছে। এখন যথেষ্ট পরিমাণ আন্তর্জাতিক সমর্থন রয়েছে।’

উল্লেখ্য, আগামী ৩০ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে অনুষ্ঠিত হবে রোহিঙ্গাবিষয়ক উচ্চপর্যায়ের সম্মেলন। আর কাতারের দোহায় ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন।

রোহিঙ্গা কক্সবাজার আন্তর্জাতিক সম্মেলন
০৩ জুন ২০২৫
রোহিঙ্গা ক্যাম্পের সব শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
২৫ মে ২০২৫
সাগরে নৌকাডুবিতে চার শতাধিক রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা জাতিসংঘের
২৪ মে ২০২৫
স্বেচ্ছায় দেশে ফিরে গেছেন ৮২ রোহিঙ্গা : ইউএনএইচসিআর
২১ মে ২০২৫
করিডর নিয়ে প্রচারণা প্রতিবেশী দেশ থেকে হয়েছে : নিরাপত্তা উপদেষ্টা
০৫ মে ২০২৫
দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট এ অঞ্চলকে অস্থিতিশীল করতে পারে : পররাষ্ট্র উপদেষ্টা
০৩ মে ২০২৫
পতেঙ্গায় নারী ও শিশুসহ ৩৫ রোহিঙ্গা আটক
২৯ এপ্রিল ২০২৫
আরও ১ লাখ ১৩ হাজার রোহিঙ্গাকে আশ্রয় দিতে জাতিসংঘের অনুরোধ
২৮ এপ্রিল ২০২৫
রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনকে সক্রিয় ভূমিকা গ্রহণের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
২০ এপ্রিল ২০২৫
রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের প্রচেষ্টা অব্যাহত থাকবে : রাষ্ট্রদূত
০৮ এপ্রিল ২০২৫
অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় আটক ২১৪ রোহিঙ্গা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ভারি বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  2. জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না : ফয়জুল করিম
  3. আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  4. দেশে জ্বালানি সংকটের কারণ বিগত ১৭ বছরের চরম অব্যবস্থাপনা : বাণিজ্যমন্ত্রী
  5. নৌবাহিনীর সাবেক প্রধান মাহবুব আলী খানের শাহাদৎবার্ষিকী কাল
  6. বেলকুচিতে বজ্রাঘাতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x