Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:০৫, ০৬ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১৯:১০, ০৬ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:০৫, ০৬ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১৯:১০, ০৬ সেপ্টেম্বর ২০২৫
আরও খবর
স্বাস্থ্যখাতে ধাপে ধাপে এক লাখ জনবল নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের স্ত্রীর সঞ্চয়পত্র ফ্রিজের নির্দেশ
গভর্নর মোস্তাকুরের নিয়োগ বাতিলের দাবি টিআইবির
রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা
চুক্তিতে নিয়োগ পেলেন চার সচিব

মেধাভিত্তিক নিয়োগ হলে নিয়োগপ্রাপ্তরা দেশের সম্পদ হবে : উপদেষ্টা আসিফ মাহমুদ

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:০৫, ০৬ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১৯:১০, ০৬ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:০৫, ০৬ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১৯:১০, ০৬ সেপ্টেম্বর ২০২৫
পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি : উপদেষ্টার ফেসবুক

যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, পিডিবিএফের নিয়োগের ক্ষেত্রে কোনো দুর্নীতি কিংবা স্বজনপ্রীতির অভিযোগের কথা শোনা যায়নি। আর স্বচ্ছ, পক্ষপাতিত্ব-স্বজনপ্রীতি মুক্ত ও মেধাভিত্তিক নিয়োগ হলে নিয়োগপ্রাপ্ত সবাই আমাদের ও দেশের সম্পদ হবে।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ‘পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) নবনিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের ওরিয়েন্টেশন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

সদ্য যোগদান করা কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘উৎকোচ কিংবা ঘুষ ছাড়া আপনারা নিয়োগ পেয়েছেন, কর্মক্ষেত্রে তার প্রতিফলন ঘটাবেন। জনগণ ও সেবাপ্রার্থীদের কাঙ্ক্ষিত সেবা দেবেন, এই প্রত্যাশা করি।’

জাতীয় চ্যালেঞ্জের মধ্যে অন্যতম দারিদ্র্য বিমোচন, মাঠ পর্যায়ে দারিদ্র বিমোচনে ও উদ্যোক্তা তৈরিতে সদ্য যোগদান করা কর্মকর্তা-কর্মচারীদের সততার সঙ্গে দায়িত্ব পালন করার নির্দেশনা প্রদান করেন আসিফ মাহমুদ।

উপদেষ্টা বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরে দ্বিতীয় সর্বোচ্চ নিয়োগ পিডিবিএফের এই নিয়োগ। দীর্ঘদিন পরে পিডিবিএফে নিয়োগ হয়েছে। অন্তর্বর্তী সরকার দেশের বেকারত্ব দূর করতে বদ্ধ পরিকর, প্রায় সব মন্ত্রণালয়ে শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে।’

চলতি বছরের মার্চ মাসে তিনটি পদে এক হাজার ৬৬৫ জন জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে পিডিবিএফ। যার মধ্যে উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা পদে ১৫৫ জন, সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা পদে ৩৩৫ জন ও মাঠ কর্মকর্তা পদে এক হাজার ১৭৫ জন রয়েছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) মো. ইসমাইল হোসেন।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী। স্বাগত বক্তব্য দেন পিডিবিএফের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মাহমুদ হাসান।

পরে উপদেষ্টা পাইকপাড়া সরকারি ডি-টাইপ কলোনিতে অবস্থিত মডেল একাডেমি, মিরপুরে ‘বীর শহীদ আহনাফ গ্রন্থাগার’ উদ্বোধন করেন।

গ্রন্থাগার উদ্বোধন অনুষ্ঠানে স্কুল শিক্ষার্থীদের উদ্দেশ্যে আসিফ মাহমুদ বলেন, ‘শহীদ আহনাফ আপনাদের বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী যা অত্যন্ত গর্বের, আপনারা নিজেদের যোগ্য করে গড়ে তুলবেন। নতুন বাংলাদেশ গড়ার পথে আপনাদের গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে, বাংলাদেশ আর কখনো ফ্যাসিবাদের দিকে যাবে না এই হোক আমাদের অঙ্গীকার।’

উল্লেখ্য, বীর শহীদ আহনাফ আহমেদ বিএএফ শাহীন কলেজ, ঢাকার একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। তিনি ২০২৪ সালের ৪ আগস্ট মিরপুর-১০ এ শহীদ হন।

আসিফ মাহমুদ নিয়োগ সম্পদ

সংশ্লিষ্ট সংবাদ: আসিফ মাহমুদ

১৫ ফেব্রুয়ারি ২০২৬
ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি : আসিফ মাহমুদ
০১ ফেব্রুয়ারি ২০২৬
যুবকদের অংশগ্রহণে রিজার্ভ ফোর্স গঠন করা হবে : আসিফ মাহমুদ
৩১ জানুয়ারি ২০২৬
আ.লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে বিপদে পড়বে বিএনপি : আসিফ মাহমুদ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ‘গান-বাজনা হারাম’ ঘোষণা করে নোটিশ, প্রশাসনের হস্তক্ষেপে প্রত্যাহার
  2. ইসলামপুরে জ্বালানি তেল বিক্রি বন্ধ করে ব্যবসায়ীরা উধাও
  3. ছুটির দিনেও কার্যালয়ে ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী
  4. গাজীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে মন্ত্রী, মিলল নানা অনিয়ম
  5. মেয়ের বিভিন্ন কর্মকাণ্ডে বিরক্ত হয়ে হত্যা করেন সৎ বাবা
  6. তেল পাচার রোধে কুমিল্লা সীমান্তে বিজিবির ডগ স্কোয়াড

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x