Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:৫০, ১৯ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ২১:৫৪, ১৯ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:৫০, ১৯ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ২১:৫৪, ১৯ সেপ্টেম্বর ২০২৫
আরও খবর
বিশ্বকাপ খেলা দেখতে যাওয়ার পথে দুর্ঘটনায় এনসিপিনেতা নিহত
এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ : দুই আসামি রিমান্ডে
সাভারে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় গ্রেপ্তার ২
এনসিপির সমাবেশে বিস্ফোরণ : থানায় মামলা, ৩ সদস্যের তদন্ত কমিটি
এনসিপির জনসভায় বিস্ফোরণ : থানার সামনে নেতাকর্মীদের অবস্থান ও বিক্ষোভ

কোনো জোটভিক্তিক চিন্তাভাবনা নেই এনসিপির : নাহিদ ইসলাম

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:৫০, ১৯ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ২১:৫৪, ১৯ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:৫০, ১৯ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ২১:৫৪, ১৯ সেপ্টেম্বর ২০২৫
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আজ শুক্রবার শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দলের সমন্বয় সভা শেষে বক্তব্য দেন। ছবি : বাসস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এনসিপি তার লক্ষ্য নিয়েই এগোবে। আমাদের সঙ্গে যাদের মতাদর্শ মিলে তারা আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। এই মুহূর্তে কোনো জোটভিক্তিক চিন্তাভাবনা নেই এনসিপির। জুলাই সংস্কারের আইনি ভিত্তির জন্য গণপরিষদ নির্বাচন ছাড়া আর কোনো বিকল্প নেই। আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দলের সমন্বয় সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

এদিন দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে সমন্বয় সভা করেছে জাতীয় নাগরিক পার্টি। রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দিনব্যাপী চলে এই আয়োজন। এতে অংশ নেন জেলা-উপজেলার সমন্বয়ক কমিটির প্রতিনিধি, এনসিপির যুব উইং যুব শক্তি, গণতান্ত্রিক ছাত্রসংগঠনসহ দলটির অঙ্গ সংগঠনের প্রতিনিধিরা।

এ সময় দলের সাংগঠনিক কার্যক্রম বেগবান করতে আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেনের সঙ্গে খোলামেলা আলোচনা করেন দলটির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা।

নাহিদ ইসলাম বলেন, নিম্নকক্ষে আমরা পিআর চাই না, আমরা এই মুহূর্তে কোনো জোটে যাচ্ছি না। আমরা উচ্চকক্ষে পিআরের মাধ্যমে সংসদকে অংশগ্রহণমূলক দেখতে চাই, সেটি নিশ্চিত করে আমরা জুলাই সনদের বাস্তবায়ন দেখতে চাই। আমরা নিবন্ধন পেতে যাচ্ছি। আমরা আশা করছি আমরা শাপলা প্রতীক পাব।

নাহিদ বলেন, গণমাধ্যমই আমাদের শেষ ভরসা, আমাদের কোনো প্রতিষ্ঠান নেই, সাংবাদিকরাই ভরসা। আমরা হারিয়ে যাইনি, আমরা দ্বিগুণ গতিতে এগিয়ে যাচ্ছি। মাঝের সময়টা প্রবাসীদের সঙ্গে আমাদের মতবিনিময় হয়েছে।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়াকে দলের একটি অর্জন হিসেবে উল্লেখ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে শিগগিরই নির্বাচন হবে। গণ-অভ্যুত্থানের পর আমরাই প্রথম ছাত্র সংসদ নির্বাচনের দাবি তুলেছিলাম। তিনি আরও বলেন, গণতান্ত্রিক ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে এবং গণ-অভ্যুত্থানে ছাত্রদের ভূমিকার স্বীকৃতি দিয়ে তাদের নেতৃত্বের জায়গা দিতে হলে ছাত্র সংসদ নির্বাচন অপরিহার্য। এটি আমাদের বড় অর্জন।

নাহিদ ইসলাম এনসিপি জাতীয় নাগরিক পার্টি

সংশ্লিষ্ট সংবাদ: নাহিদ ইসলাম

০১ জুলাই ২০২৬
জুলাই জাদুঘর ৫ আগস্টের মধ্যে না খুললে জনগণই খুলে দেবে: নাহিদ
২৮ জুন ২০২৬
নাহিদ ইতিহাসের অংশ : ড. মুহাম্মদ ইউনূস
১২ মে ২০২৬
শাপলা গণহত্যা ঠেকানো গেলে জুলাই গণহত্যা ঠেকানো যেত : নাহিদ ইসলাম
  • আরও
সর্বাধিক পঠিত
  1. তুরস্কের সঙ্গে যৌথ ড্রোন কারখানা হবে বগুড়ায় : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  2. শিশু ধর্ষণ ও হত্যা মামলায় ১২ কর্মদিবসে ৩ জনের ফাঁসি
  3. সুনামগঞ্জে বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত, বন্যার আশঙ্কা
  4. ৬ মাসে নওগাঁয় ২৫ মরদেহ উদ্ধার
  5. মাছ ধরার সময় বজ্রাঘাতে শিক্ষার্থীর মৃত্যু
  6. রাজধানীর ‎মিরপুরে পানির পাম্প স্থাপনের দাবিতে মানববন্ধন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x