Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • আইন ও বিচার
আদালত প্রতিবেদক
১৮:১০, ১২ অক্টোবর ২০২৫
আপডেট: ১৮:১৫, ১২ অক্টোবর ২০২৫
আদালত প্রতিবেদক
১৮:১০, ১২ অক্টোবর ২০২৫
আপডেট: ১৮:১৫, ১২ অক্টোবর ২০২৫
আরও খবর
দুদকের মামলায় এবিএম খায়রুল হকের জামিন
দুদকের মামলায় জামিন পেলেন আনিস আলমগীর, মুক্তিতে বাধা নেই
কুমিল্লা সিটি করপোরেশনের কর্মকর্তাকে মারধরের প্রতিবাদে কর্মবিরতি
দুদকের মামলায় জামিন পাননি সাংবাদিক আনিস আলমগীর
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে চার মামলায় জামিন

হিরো আলমকে মারধর, জামিন মেলেনি ম্যাক্স অভির

আদালত প্রতিবেদক
১৮:১০, ১২ অক্টোবর ২০২৫
আপডেট: ১৮:১৫, ১২ অক্টোবর ২০২৫
আদালত প্রতিবেদক
১৮:১০, ১২ অক্টোবর ২০২৫
আপডেট: ১৮:১৫, ১২ অক্টোবর ২০২৫
হিরো আলম ও ম্যাক্স অভি। ফাইল ছবি

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে মারধরের মামলায় তার স্ত্রীর প্রেমিক ম্যাক্স অভির জামিন নাকচ করে দিয়েছেন আদালত। আজ রোববার (১২ অক্টোবর) ঢাকার এডিশনাল চিফ মেট্রেপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এই আদেশ দেন।

এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন আদালতের প্রসিকিউশন বিভাগের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) জাকির হোসেন। তিনি বলেন, আজ আদালতে ম্যাক্স অভি জামিন আবেদন করলে বিচারক সে আবেদন নাকচ করে দেন। এর আগে গত ৮ অক্টোবর ম্যাক্স অভিকে কারাগারে প্রেরণের আদেশ দেন আদালত। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্টেট মো. জুয়েল রানা জামিন নাকচ করে দেন।

এদিকে, বাদী পক্ষের আইনজীবী শান্তা সাকসিনা এনটিভি অনলাইনকে বলেন, আজ আসামির পক্ষে খোরশেদ মিয়া আলম জামিনের শুনানি করেন। অপরদিকে বাদী পক্ষে জামিন নাকচের তীব্র বিরোধীতা করা হয়। শুনানি শেষে বিচারক আসামি ম্যাক্স অভির জামিন নাকচ করে দেন। ফলে আসামিকে কারাগারেই থাকতে হচ্ছে।

হিরো আলমের ওপর হামলার ঘটনায় গত ৬ অক্টোবর রাজধানীর বাড্ডা থানায় মামলা করা হয়। মামলায় এজাহারের চার নম্বর আসামি ম্যাক্স অভি ওরফে কামরুল ইসলাম রিয়াজকে হাতিরঝিল থানার পুলিশ গ্রেপ্তার করে। সেও হিরো আলমের মতো কনটেন্ট ক্রিয়েটর।

এ বিষয়ে আশরাফুল আলম ওরফে হিরো আলম গণমাধ্যমে বলেন, ‘মিথিলা ও তার স্বামী আমাকে মারতে চায়। আবার ম্যাক্স অভিও আমাকে মারতে চায়। আমাকে মেরে ফেলতে পারলে সে রিয়া মনিকে বিয়ে করতে পারবে। এ রকম ভিডিও সোশ্যাল মিডিয়ায়ও আছে। তাই তাদের সবার নামে মামলা করেছি। পুলিশকে আরও তথ্য দেব, যেগুলো আমার কাছে আছে।’

মামলার নথি থেকে জানা গেছে, গত ৬ অক্টোবর সন্ধ্যা ৭টায় রাজধানীর আফতাবনগরের এম ব্লকে একদল দুর্বৃত্ত হিরো আলমকে নির্মমভাবে পিটিয়ে ফেলে রেখে যায়। পুলিশ সূত্র জানায়, মোটরসাইকেলে কয়েকজন এসে আলমকে এলোপাথাড়ি পেটায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় পুলিশ জানিয়েছিল, অভিযোগ পেলে তারা যথাযথ ব্যবস্থা নেবে।

হিরো আলম অভিযোগে বলেন, এক ও চার নম্বর বিবাদীর নির্দেশে চার নম্বর বিবাদীসহ অজ্ঞাতনামা ছয়জন ব্যক্তি মোটরসাইকেলে আমার সামনে এসে পথরোধ করে। তারা আমাকে জোরপূর্বক পাশের কাশবনে নিয়ে যায় এবং চার নম্বর বিবাদী হত্যার উদ্দেশে লাঠি দিয়ে আমার মাথায় আঘাত করে। অজ্ঞাতনামা একজনের হাতে থাকা লোহার ধারাল স্কেল দিয়ে আঘাত করলে আঘাতটি আমার ডান হাতের কনুইতে লাগে। পরে গুরুতর রক্তাক্ত জখম হই। বিবাদীরা আমার সারা শরীরে এলোপাথাড়ি কিল, ঘুসি, লাথি ও চড়-থাপ্পড় মেরে জখম করে। আমার সঙ্গে থাকা অনর ব্র্যান্ডের একটি মোবাইল ফোন ভেঙে ফেলে। আমি চিৎকার করলে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি দেয়। পরে ওই স্থান থেকে চলে যায়।

এর আগে গত জুন মাসে হাতিরঝিলের একটি বাসায় রিয়া মনি ও ম্যাক্স অভি অবস্থান করছিলেন। ঘটনা জানার পর এলকাবাসীকে নিয়ে হিরো আলম সেখানে হাজির হন। এতে ক্ষুব্ধ হয়ে ম্যাক্স অভি তাকে পিটুনি দেয় বলে দাবি করেন আলম। এ ঘটনায় ২১ জুন হিরো আলম বাদী হয়ে হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা মামলা করলে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।

হিরো আলম মারধর জামিন
০৩ ডিসেম্বর ২০২৫
হিরো আলমকে হত্যাচেষ্টা, আসামিদের জামিন বাতিল
১৫ নভেম্বর ২০২৫
দুপুরে গ্রেপ্তার বিকেলে জামিন হিরো আলমের
১৫ নভেম্বর ২০২৫
হিরো আলম গ্রেপ্তার
১২ নভেম্বর ২০২৫
হত্যাচেষ্টা মামলায় হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
০৮ অক্টোবর ২০২৫
হিরো আলমকে মারধরের ঘটনায় ম্যাক্স অভি কারাগারে
২৭ জুন ২০২৫
ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে হিরো আলম
২২ জুন ২০২৫
হিরো আলমকে হত্যাচেষ্টা : জামিন পেলেন রিয়া মনিসহ দুজন   
০৫ মে ২০২৫
ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে হিরো আলমের বিরুদ্ধে মামলা
১৬ এপ্রিল ২০২৫
বাবা হারালেন হিরো আলম
২৭ মার্চ ২০২৫
ঢাকা-বগুড়ার তিন আসনে হিরো আলমকে ‘এমপি’ ঘোষণার দাবি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সরকারি বাসভবন যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী
  2. ১১ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
  3. ঈদযাত্রা নির্বিঘ্ন করতে গাজীপুরে মহাসড়কে সেনাবাহিনী
  4. ঈদের দিন কেমন থাকতে পারে আবহাওয়া
  5. জনরায়ের সরকারের কাছে জনগণের আবদার একটু বেশি : পানিসম্পদ মন্ত্রী
  6. ব্যাগ ধরে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে নারী নিহত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x