অস্ট্রেলিয়ার ভিসা দেওয়ার নামে প্রতারণা, আটক ৩
অনলাইনে অস্ট্রেলিয়ার ভিসা দেওয়ার নামে প্রতারণার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার (২৯ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারীর কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম। এর আগে গতকাল মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- উপজেলার নিতাই ইউনিয়নের হামুরহাট এলাকার বাসিন্দা খায়রুল ইসলাম (২২), কাচারীবাজার এলাকার বাসিন্দা তুহিন ইসলাম (২৫) ও তার সহযোগী শামিম ইসলাম (২০)।
আরও পড়ুন : ফরিদপুরে দুই এনজিও কর্মী হত্যায় চার জনের যাবজ্জীবন
ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, পাবনা জেলার বাসিন্দা শামিম ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অস্ট্রেলিয়ার ভিসা দেওয়ার বিজ্ঞাপন দেখে তাদের সঙ্গে যোগাযোগ করেন। পরে তাকে বিদেশ পাঠানোর প্রলোভন দেখিয়ে প্রায় ২৫ লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্রটি। পরবর্তীতে কাগজপত্র যাচাই করে সেগুলো ভুয়া প্রমাণিত হলে তিনি থানায় মামলা দায়ের করেন।
আরও পড়ুন : আমার ছেলে জিকির করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে : ত্বকীর বাবা
ওসি আশরাফুল ইসলাম বলেন, অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

শাকিল ইসলাম, নীলফামারী (জলঢাকা-কিশোরগঞ্জ)