Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
১৪:২০, ০৭ নভেম্বর ২০২৫
আপডেট: ১৪:২৭, ০৭ নভেম্বর ২০২৫
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
১৪:২০, ০৭ নভেম্বর ২০২৫
আপডেট: ১৪:২৭, ০৭ নভেম্বর ২০২৫
আরও খবর
ঢাকার ৮ স্থানে তারেক রহমানের জনসভা আজ
বিএনপির উঠান বৈঠকে হেলমেটধারীদের হামলায় আহত ৭
ভোটকেন্দ্র পাহারা দিতে হবে, না হলে ধান খেয়ে ফেলবে : আমীর খসরু
দুর্নীতির বিরুদ্ধে থাকবে ‘জিরো টলারেন্স’ : তারেক রহমান
একটি মহল ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করছে : মির্জা আব্বাস

বিএনপি প্রার্থীর গণসংযোগে গুলি ও সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ৬

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
১৪:২০, ০৭ নভেম্বর ২০২৫
আপডেট: ১৪:২৭, ০৭ নভেম্বর ২০২৫
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
১৪:২০, ০৭ নভেম্বর ২০২৫
আপডেট: ১৪:২৭, ০৭ নভেম্বর ২০২৫
চট্টগ্রামে শুক্রবার এক সংবাদ সম্মেলনে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগে প্রকাশ্যে গুলি এবং রাউজানে সংঘর্ষের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তারের তথ্য জানায় র‍্যাব। ছবি : এনটিভি

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন চালিতাতলী এলাকায় চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগে প্রকাশ্যে গুলি করে সরোয়ার হোসেন বাবলা হত্যা এবং রাউজানে প্রকাশ্যে গুলি ও সংঘর্ষসহ সহিংসতার পৃথক ঘটনার মূল হোতা ইশতিয়াক চৌধুরী অভিসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

আজ শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে নগরীর চান্দগাঁও র‍্যাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল হাফিজুর রহমান।

লে. কর্নেল হাফিজুর রহমান জানান, চট্টগ্রাম-৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগে প্রকাশ্যে গুলি করে সরোয়ার হোসেন বাবলা হত্যার ঘটনায় আলাউদ্দীন ও হেলাল নামের দুজনকে নগরীর চান্দগাঁও এলাকার হাজিরপুল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত এ্ই দুজন সরাসরি কিলিং মিশনে জড়িত ছিল বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। এই হত্যাকাণ্ডের মামলায় প্রধান আসামি রায়হানকে গ্রেপ্তারে অভিযান চলছে।

আরও পড়ুনঃ বিএনপির এমপি প্রার্থীর গণসংযোগের সময় গুলিতে নিহত ১

র‍্যাব আরও জানায়, রাউজানে গোলাগুলি এবং পাঁচজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় মূল হোতা যুবদলের সাধারণ সম্পাদক  ইশতিয়াক চৌধুরীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ ঘটনার প্রধান আসামি ইশতিয়াক চৌধুরীসহ জ্যাকি ও জনি নামের দুজনকে ঘটনার ৩০ ঘণ্টার মধ্যে চকবাজার এলাকা হতে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড তাজা গুলিসহ গ্রেপ্তার করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৬ নভেম্বর বিকেলে চট্টগ্রাম নগরীর চালিতাতলি এলাকায় ইদ্রিস নামের একজন অটোরিকশা চালককে দুর্বৃত্তরা পায়ে দুটি গুলি করেন। উক্ত ঘটনার সঙ্গে জড়িত রাজ নামক একজনকে গতকাল বৃহস্পতিবার রাতে ঘটনার ছয় ঘণ্টার মধ্যে রউফাবাদ এলাকা হতে র‍্যাব-৭ গ্রেপ্তার করেছে।

চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগ চলাকালে পুলিশের তালিকাভুক্ত আসামি সরোয়ার বাবলা হত্যার ঘটনায় বায়েজীদ থানায় মামলা হয়েছে। মামলায় সাতজনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করা হয়েছে।

আরও পড়ুনঃ রাউজানে বিএনপির ৫ নেতাকর্মী গুলিবিদ্ধ

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, নিহত বাবলার বাবা আবদুল কাদের বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বিএনপি চট্টগ্রাম গোলাগুলি গ্রেপ্তার
০৬ ফেব্রুয়ারি ২০২৬
মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী হবে : তারেক রহমান
০৬ ফেব্রুয়ারি ২০২৬
‘ক্ষমতায় গেলে সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস ফিরিয়ে আনা হবে’ 
০৬ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপির ইশতেহারে রয়েছে যে ৯ প্রতিশ্রুতি
০৬ ফেব্রুয়ারি ২০২৬
‘করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’, বিএনপির ইশতেহার
০৬ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
০৬ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
০৫ ফেব্রুয়ারি ২০২৬
রাজধানীতে বিএনপির নির্বাচনি সমাবেশ রোববার
০৪ ফেব্রুয়ারি ২০২৬
নিরপেক্ষ নির্বাচন না হলে হতাশার শেষ থাকবে না : নজরুল ইসলাম খান
০৩ ফেব্রুয়ারি ২০২৬
জনতার সংযোগ ‘ফোন বুথ’ উদ্বোধন করলেন সালাউদ্দিন টুকু
০২ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে প্রচারণায় ডা. মনোয়ারুল
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রমজানে অফিসের সময়সূচি নির্ধারণ করে প্রজ্ঞাপন
  2. ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে আরও ৪০৬টি মামলা
  3. সোমবার ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি
  4. ঢাকার ১৩টি আসনে ৯৬ ঘণ্টা সভা-সমাবেশে নিষেধাজ্ঞা
  5. সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন নাহিদ ইসলাম
  6. ফুরফুরে মেজাজে বিএনপি, ধানের শীষের দুর্গে আঘাত হানতে চায় এনসিপি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x