Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
শরীফুল ইসলাম, চাঁদপুর
১৮:৪০, ২১ নভেম্বর ২০২৫
আপডেট: ১৮:৪২, ২১ নভেম্বর ২০২৫
শরীফুল ইসলাম, চাঁদপুর
১৮:৪০, ২১ নভেম্বর ২০২৫
আপডেট: ১৮:৪২, ২১ নভেম্বর ২০২৫
আরও খবর
চাঁদপুরে কেন্দ্রীয় খাদ্য গুদামে এমপি মানিকের হঠাৎ হানা, পেলেন অনিয়মের চিত্র
চাঁদপুরে অর্ধশত গ্রামে রোজা শুরু বুধবার
চাঁদপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবি হারুনুর রশিদের
নির্বাচনি সরঞ্জাম বহনকারী গাড়ি চালকদের বিক্ষোভ
স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলার অভিযোগ, আহত ২০

যুদ্ধজাহাজ ‘অতন্দ্র’ জনসাধারণের জন্য উন্মুক্ত

শরীফুল ইসলাম, চাঁদপুর
১৮:৪০, ২১ নভেম্বর ২০২৫
আপডেট: ১৮:৪২, ২১ নভেম্বর ২০২৫
শরীফুল ইসলাম, চাঁদপুর
১৮:৪০, ২১ নভেম্বর ২০২৫
আপডেট: ১৮:৪২, ২১ নভেম্বর ২০২৫
বাংলাদেশ নৌবাহিনীর আধুনিক যুদ্ধজাহাজ ‘অতন্দ্র’। ছবি : এনটিভি

সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর আধুনিক যুদ্ধজাহাজ ‘অতন্দ্র’ আজ শুক্রবার (২১ নভেম্বর) চাঁদপুরের সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এদিন বেলা ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত জাহাজটি চাঁদপুর শহরের বিআইডব্লিউটিএ ভিআইপি ঘাটে অবস্থান করে।

আয়োজক সূত্রে জানা গেছে, যুদ্ধজাহাজ ‘অতন্দ্র’ দেখতে জেলার বিভিন্ন স্থান থেকে সহস্রাধিক নারী-পুরুষ দর্শনার্থীর সমাগম ঘটে। শিক্ষার্থী, তরুণ প্রজন্ম, নৌবাহিনীতে আগ্রহী যুবসমাজসহ বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

পরিদর্শন চলাকালে দর্শনার্থীরা নৌবাহিনীর ব্যবহৃত অত্যাধুনিক সরঞ্জাম, নৌযান পরিচালনার প্রযুক্তি, সামরিক সক্ষমতা ও বিভিন্ন দায়িত্ব পালনের কার্যক্রম কাছ থেকে দেখার সুযোগ পান। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশা, এর মাধ্যমে দেশের সামুদ্রিক নিরাপত্তায় নৌবাহিনীর ভূমিকা সম্পর্কে সাধারণ মানুষ অবহিত হবে ও যুবসমাজের মধ্যে দেশপ্রেম ও সশস্ত্র বাহিনী সম্পর্কে ইতিবাচক ধারণা আরও জোরদার হবে।

আগত দর্শনার্থী তানজিলা আক্তার জানান, নৌবাহিনী যুদ্ধজাহাজ দেখানোর জন্য উন্মুক্ত করবে জেনে এখানে আসছি। যুদ্ধজাহাজটি দেখতে এসে অনেক কিছু জানতে পেরেছি। ভালো লেগেছে, বেশ উপভোগ করেছি।

বিএনএস অতন্দ্র জাহাজের দৈর্ঘ্য ৫০ দশমিক ৪০ মিটার ও প্রস্থ ৭ দশমিক ৫০ মিটার। এটির গতি ঘণ্টায় সর্বোচ্চ ২৩ নটিক্যাল মাইল। এই জাহাজে ২টি ৩৭ মিমি মাঝারি জাহাজ ও বিমান বিধ্বংসী কামান এবং ২টি ২০ মিমি বিমান বিধ্বংসী কামান রয়েছে। এতে সাব-মিশাইল গান, অ্যান্টি এয়ারক্রাফ্ট গানসহ বেশ কিছু অস্ত্র রয়েছে। জাহাজটিতে ৪৫ জন নাবিক ও ৫ জন কর্মকর্তা রয়েছেন।

উদ্যোগটির সার্বিক তত্ত্বাবধানে থাকা কমান্ডার এম শফিকুর রহমান জানান, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে চাঁদপুরে যুদ্ধজাহাজ ‘অতন্দ্র’ জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। এর মাধ্যমে দর্শনার্থীরা বাংলাদেশ নৌবাহিনীর কর্মপরিধি সম্পর্কে জানতে পারবে। বাংলাদেশ নৌবাহিনী শুধু সার্বভৌমত্ব রক্ষা নয়, সমুদ্র সীমানা রক্ষা, বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা রক্ষা, অ্যান্টি-পাইরেসি, চোরাচালান, অবৈধ মৎস্য আহরণ ও মা ইলিশ রক্ষা অভিযান, বিভিন্ন দুর্যোগ পরিস্থিতি মোকাবিলাসহ দেশমাতৃকার সেবায় নিরলসভাবে কাজ করছে। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক পর্যায়ে জাতিসংঘ শান্তি মিশনে অংশগ্রহণের মাধ্যমেও বাংলাদেশ নৌবাহিনী দেশের সম্মান উজ্জ্বল করে চলেছে।

উল্লেখ্য, এই জাহাজটি গণচীনের সহযোগিতায় নির্মিত বাংলাদেশে তৈরি প্রথম যুদ্ধজাহাজ। এটি খুলনা শিপইয়ার্ডে নির্মিত ও ২০১৩ সালের ২৩ ডিসেম্বর বাংলাদেশ নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছে। প্রতি বছরের মতোই জাতির গৌরবের প্রতীক সশস্ত্র বাহিনী দিবসকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। এরই ধারাবাহিকতায় চাঁদপুরবাসীর জন্য নৌবাহিনী এবার বিশেষ আকর্ষণ হিসেবে যুদ্ধজাহাজ ‘অতন্দ্র’ পরিদর্শনের সুযোগ করে দিয়েছে।

চাঁদপুর যুদ্ধজাহাজ

সংশ্লিষ্ট সংবাদ: চাঁদপুর

২৩ ফেব্রুয়ারি ২০২৬
চাঁদপুরে কেন্দ্রীয় খাদ্য গুদামে এমপি মানিকের হঠাৎ হানা, পেলেন অনিয়মের চিত্র
০৬ ফেব্রুয়ারি ২০২৬
স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলার অভিযোগ, আহত ২০
২৯ জানুয়ারি ২০২৬
পোস্টাল ব্যালটে ভোট দেবেন চাঁদপুর কারাগারের ৩৩ বন্দি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ‘দ্রুতই স্থানীয় সরকার-সিটি নির্বাচন তফসিলের সিদ্ধান্ত নেবে ইসি’
  2. সৌদিতে দুর্ঘটনায় মা-বাবা-বোন হারানো ফাইজা এখন বাড়িতে
  3. পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, একসঙ্গে কাজ করার অঙ্গীকার
  4. চাকরি, ড্রাইভিং লাইসেন্স পেতে বা বিদেশ যেতেও ডোপ টেস্ট বাধ্যতামূলক
  5. যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তাদের ছাড় দেওয়া হবে না : চিফ প্রসিকিউটর আমিনুল
  6. ইউপি চেয়ারম্যান থেকে গাজীপুর সিটির প্রশাসক শওকত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x