Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
ফাহিম হাসান, পঞ্চগড় (সদর-আটোয়ারী-বোদা)
০৯:১৫, ০৪ ডিসেম্বর ২০২৫
আপডেট: ০৯:২৩, ০৪ ডিসেম্বর ২০২৫
ফাহিম হাসান, পঞ্চগড় (সদর-আটোয়ারী-বোদা)
০৯:১৫, ০৪ ডিসেম্বর ২০২৫
আপডেট: ০৯:২৩, ০৪ ডিসেম্বর ২০২৫
আরও খবর
দেশের চার বিভাগে ২ দিন বৃষ্টির আভাস
শীত নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
শীত নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
শীত নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
শীত নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস

তাপমাত্রার পারদ ১২ ডিগ্রিতে, বাড়ছে শীতজনিত রোগ

ফাহিম হাসান, পঞ্চগড় (সদর-আটোয়ারী-বোদা)
০৯:১৫, ০৪ ডিসেম্বর ২০২৫
আপডেট: ০৯:২৩, ০৪ ডিসেম্বর ২০২৫
ফাহিম হাসান, পঞ্চগড় (সদর-আটোয়ারী-বোদা)
০৯:১৫, ০৪ ডিসেম্বর ২০২৫
আপডেট: ০৯:২৩, ০৪ ডিসেম্বর ২০২৫
পঞ্চগড়ে বাড়ছে শীতের প্রকোপ। ছবি : এনটিভি

দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে তাপমাত্রার পারদ নামতে শুরু করায় শীতের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। গত কয়েক দিন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস ঘর থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে ১২ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল শতভাগ। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।

তাপমাত্রার চিত্র ও আবহাওয়ার রেকর্ড

তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানিয়েছে, গত কয়েকদিন জেলার তাপমাত্রার ওঠানামা ছিল নিম্নরূপ—বুধবারে ১২ দশমিক দুই ডিগ্রি, মঙ্গলবারে ১১ দশমিক সাত ডিগ্রি ও সোমবারে ১৩ দশমিক তিন ডিগ্রি।

স্থানীয়রা জানান, ভোর থেকে সকাল পর্যন্ত ঠাণ্ডার আমেজ বেশি থাকলেও রোদ উঠলেই চারপাশ ধীরে ধীরে উষ্ণ হয়। তবে দিনের বেলায় রোদের তেজ থাকলেও বিকেল গড়ালেই ঠাণ্ডা জেঁকে বসছে।

জনস্বাস্থ্যে প্রভাব ও চিকিৎসকের সতর্কতা

আবহাওয়ার এই বিরূপ প্রভাব জেলার জনস্বাস্থ্যে ব্যাপক প্রভাব ফেলছে। জেলার আশপাশের হাসপাতালগুলোতে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এতে শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে। সর্দি-কাশি, জ্বর, নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও হঠাৎ তাপমাত্রা পরিবর্তনজনিত অ্যালার্জিতে রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে স্থানীয় হাসপাতালগুলোতে।

চিকিৎসকরা বলছেন, দিন-রাতের তাপমাত্রার এই বড় পার্থক্য শরীরের ওপর চাপ ফেলে। বিশেষ করে শিশু, বয়স্ক ও দুর্বল রোগ প্রতিরোধক্ষমতা সম্পন্ন মানুষ বেশি ঝুঁকিতে থাকে। তাই সবাইকে সতর্ক থাকার এবং উষ্ণ কাপড় ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

তেঁতুলিয়ায় আবহাওয়ার পূর্বাভাস

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, শীত ধীরে ধীরে নামছে। তিনি বলেন, ‘আজ ১২.৫ ডিগ্রি রেকর্ড হয়েছে। সামনে শীত আরও তীব্র হতে পারে এবং শৈত্যপ্রবাহ বইতে শুরু করারও সম্ভাবনা রয়েছে।

ঢাকায় বাড়ছে শীত, তাপমাত্রা নামল ১৭ ডিগ্রিতে

সারা দেশের মতো রাজধানী ঢাকায়ও বাড়তে শীতের আমেজ। ক্রমান্বয়ে তাপমাত্রার পারদ কমতে শুরু করেছে। আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গতকাল বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আজ দুপুর পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এর পাশাপাশি উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮১ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

নদীবন্দরের সতর্কবার্তা

আবহাওয়ার আরেক পূর্বাভাসে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, আজ ভোর ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না।

বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাস

সারা দেশে আগামী পাঁচ দিন তাপমাত্রা কেমন থাকবে তা নিয়ে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য এই পূর্বাভাস দেওয়া হয়। আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তামিলনাড়ু-অন্ধ্র উপকূলীয় এলাকায় অবস্থানরত নিম্নচাপটি দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি উত্তর তামিলনাড়ু–পুদুচেরী উপকূল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এ অবস্থায় বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের উত্তর-পূর্বাঞ্চলের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের উত্তর-পূর্বাঞ্চলের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এ সময় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের উত্তর-পূর্বাঞ্চলের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এ সময় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। 

শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের উত্তর-পূর্বাঞ্চলে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এ সময় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের উত্তর-পূর্বাঞ্চলে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

শীত আবহওয়া তেঁতুলিয়া সর্বনিম্ন তাপমাত্রা

সংশ্লিষ্ট সংবাদ: শীত

২০ জানুয়ারি ২০২৬
শীত নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যে তথ্য দিল আবহাওয়া অফিস
১৫ জানুয়ারি ২০২৬
দিনে রোদের ছোঁয়া, রাত হলেই বাড়ে শীত
১৩ জানুয়ারি ২০২৬
টানা পাঁচদিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড, স্থবির জনজীবন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মারা গেছে সাভারের সেই সিরিয়াল কিলার সম্রাট
  2. পাকুন্দিয়াতে স্বেচ্ছাশ্রমে দেড় কিলোমিটার খাল খনন
  3. ঈদুল ফিতরের ছুটি শেষে অফিস খুলছে কাল
  4. হাবিবুল বাশারকে প্রধান করে নতুন নির্বাচক প্যানেল ঘোষণা বিসিবির
  5. গাবতলী থেকে স্মৃতিসৌধ পর্যন্ত তোরণ, পোস্টার-ব্যানার নিষিদ্ধ
  6. ডক্টরস কেয়ার হাসপাতাল সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x