Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
জাহিদুল ইসলাম, হিলি
১৭:৫০, ০৭ ডিসেম্বর ২০২৫
আপডেট: ২১:১৭, ০৭ ডিসেম্বর ২০২৫
জাহিদুল ইসলাম, হিলি
১৭:৫০, ০৭ ডিসেম্বর ২০২৫
আপডেট: ২১:১৭, ০৭ ডিসেম্বর ২০২৫
আরও খবর
নারীকে বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় জীবন দিলেন প্রধান শিক্ষক
দিনাজপুরে নিজ ঘর থেকে মা ও কিশোরী মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
দিনাজপুর সীমান্তে ৪ বাংলাদেশিকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় প্রতিহত
অপহরণের পর মুক্তিপণ দাবির মামলায় যুবশক্তির কেন্দ্রীয় নেতাসহ ৫ জন কারাগারে
দেড় কোটি টাকা মূল্যের প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধার

ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু

জাহিদুল ইসলাম, হিলি
১৭:৫০, ০৭ ডিসেম্বর ২০২৫
আপডেট: ২১:১৭, ০৭ ডিসেম্বর ২০২৫
জাহিদুল ইসলাম, হিলি
১৭:৫০, ০৭ ডিসেম্বর ২০২৫
আপডেট: ২১:১৭, ০৭ ডিসেম্বর ২০২৫
তিন মাস পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। ছবি : এনটিভি

তিন মাস পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আবারও পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। আজ রোববার (৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় ভারত থেকে পেঁয়াজবাহী একটি ট্রাক দেশে প্রবেশের মাধ্যমে এ কার্যক্রম পুনরায় চালু হয়।

হিলি স্থলবন্দরের আমদানিকারকরা জানান, ভারত থেকে আমদানি বন্ধ থাকায় দেশের বাজারে পর্যায়ক্রমে মসলাজাতীয় পণ্য পেঁয়াজের দাম বৃদ্ধি পায়। এমতাবস্থায় ডিসেম্বরের শুরু থেকে গতকাল শনিবার পর্যন্ত হিলিসহ দেশের বিভিন্ন বাজারে পেঁয়াজ বিক্রি হয়েছে ১৩০ থেকে ১৫০ টাকায়। ফলে পেঁয়াজের দাম নিয়ে ভোক্তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

তারা আরও জানান, দেশে পেঁয়াজের দামের অস্থিরতা ঠেকাতে এবং সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার গতকাল শনিবার রাতে আমদানি করার সিদ্ধান্ত নেয়। এই খবর ছড়িয়ে পড়লে রোববার সকাল থেকে হিলিসহ দেশের বিভিন্ন বাজারে দাম কমতে শুরু করে। ফলে কেজিতে অন্তত ৩০ থেকে ৪০ টাকা কমে বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ।

বন্দরের কাস্টমস রাজস্ব কর্মকর্তা এম জামান বাধন জানান, রোববার বিকেল সাড়ে ৪টার দিকে এই বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজবাহী ট্রাক দেশে প্রবেশ করে। দেশের বাজারে আমদানিকৃত পেঁয়াজগুলো দ্রুত পৌঁছাতে পারে, সেজন্য খালাসের ব্যবস্থা নেওয়া হয়েছে। গত ৩১ আগস্ট থেকে হিলি দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। সরকার নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় আজ রোববার থেকে আবারও পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।

হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী ইউসুফ আলী জানান, ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি করার জন্য ৪ জন আমদানিকারক আইপি (অনুমতি) পেয়েছেন। রোববার বিকেলে পেঁয়াজবাহী ট্রাক বন্দরে প্রবেশ করেছে। পেঁয়াজগুলো পরীক্ষা-নিরীক্ষা করার পর খালাসের অনুমতি দেওয়া হচ্ছে। এখন থেকে সরকারের বন্ধের ঘোষণা না দেওয়া পর্যন্ত ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকবে।

হিলি বন্দরের আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স রকি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আতিক হাসান রুবেল জানান, ২৪৫ মার্কিন ডলার দরে ভারতের উত্তর প্রদেশ থেকে পেঁয়াজ আমদানি করা হচ্ছে। সরকারের শুল্ককর, পরিবহণ ভাড়াসহ সব মিলে প্রতি কেজি আমদানি করতে খরচ হচ্ছে ৪৫ থেকে ৪৬ টাকা।

আতিক হাসান রুবেল আরও জানান, সন্ধ্যার আগে আমদানি করা পেঁয়াজঝোই ট্রাক বন্দরের পানামা পোর্টের অভ্যন্তরে রাখা হয়েছে। এখনও পর্যন্ত কোনো পাইকার পেঁয়াজ কিনতে আসেনি। আমরা প্রতি কেজি ৭০ টাকা দাম চাচ্ছি। এভাবে পেঁয়াজ আমদানি করা হলে বাজারে পেঁয়াজের দাম অনেক কমে আসবে।

দিনাজপুর হিলি স্থলবন্দর পেঁয়াজ আমদানি

সংশ্লিষ্ট সংবাদ: দিনাজপুর

১৬ জুলাই ২০২৬
নারীকে বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় জীবন দিলেন প্রধান শিক্ষক
১৪ জুলাই ২০২৬
দিনাজপুরে নিজ ঘর থেকে মা ও কিশোরী মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
০৭ জুলাই ২০২৬
অপহরণের পর মুক্তিপণ দাবির মামলায় যুবশক্তির কেন্দ্রীয় নেতাসহ ৫ জন কারাগারে
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল যাত্রীবাহী বাস, আহত ২৫
  2. সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা, ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস
  3. আওয়ামী লীগ নেতাকে গলাকেটে হত্যা
  4. ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, সতর্ক সংকেত জারি
  5. স্বাস্থ্যখাতে বিশাল নিয়োগ প্রক্রিয়া চলছে : স্বাস্থ্যমন্ত্রী
  6. নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীসহ নিহত ৩

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x