ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে বিপুল ভারতীয় পণ্য জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি। ছবি : এনটিভি অনলাইন
ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া সীমান্তে টানা এক সপ্তাহের পৃথক অভিযানে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে। গত ১ ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়।
একটি ক্ষুদেবার্তায় বিজিবি জানায়, জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ভারতীয় কসমেটিকস সামগ্রী, খাদ্যদ্রব্য ও আতশবাজি। পাশাপাশি মাদকদ্রব্যের মধ্যে মদ, গাঁজা ও ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। এসব পণ্য সীমান্তপথে পাচারের চেষ্টা চলছিল বলে জানায় বিজিবি।
সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান এনটিভি অনলাইনকে বলেন, বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে সর্বদা দেশ ও জনগণের নিরাপত্তায় কাজ করে যাচ্ছে। অবৈধ পণ্য ও মাদক প্রতিরোধে সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সাইদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া (আখাউড়া-কসবা)