Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • দুর্ঘটনা
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
১২:০০, ২৪ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১২:০২, ২৪ ডিসেম্বর ২০২৫
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
১২:০০, ২৪ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১২:০২, ২৪ ডিসেম্বর ২০২৫
আরও খবর
যশোরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত
ট্রাকচাপায় ইজিবাইকের ৩ যাত্রী নিহত, আহত ৪
মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল দুই বন্ধুর
কুমিল্লা দুর্ঘটনায় ঝিনাইদহের একই পরিবারের ৩ জনসহ নিহত ৫
প্রকৃত কারণ উদঘাটনের দাবি জামায়াত আমিরের

ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৪ গাড়ির সংঘর্ষ

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
১২:০০, ২৪ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১২:০২, ২৪ ডিসেম্বর ২০২৫
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
১২:০০, ২৪ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১২:০২, ২৪ ডিসেম্বর ২০২৫
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিচ্ছে হাইওয়ে পুলিশ। ছবি : এনটিভি

ঘন কুয়াশার কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিয়ন্ত্রণ হারিয়ে পরপর তিনটি যাত্রীবাহী বাস ও একটি কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়েছে। আজ বুধবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের কুচিয়ামোড়া কলেজ গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এ সময় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে হাঁসাড়া হাইওয়ে পুলিশ। তবে ভাগ্যক্রমে কারও আঘাতই গুরুতর নয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুচিয়ামোড়া এলাকায় ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে আসায় সামনের একটি কাভার্ডভ্যানকে পেছন দিক থেকে পরপর তিনটি বাস ধাক্কা দেয়। খবর পেয়ে হাঁসাড়া হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। দুর্ঘটনার পর প্রায় ১৫ মিনিট এক্সপ্রেসওয়েতে যান চলাচল ব্যাহত হলেও পুলিশ দ্রুত ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘কুয়াশার মধ্যে যানবাহনের বেপরোয়া গতি ও চালকদের সতর্কতার অভাবই এই দুর্ঘটনার প্রধান কারণ। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

দুর্ঘটনা এড়াতে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় চালকদের অধিক সতর্কতা অবলম্বন এবং গতি কমিয়ে গাড়ি চালানোর পরামর্শ দিয়েছে হাইওয়ে পুলিশ।

সড়ক দুর্ঘটনা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ঘন কুয়াশা
২৩ মার্চ ২০২৬
কুমিল্লা দুর্ঘটনায় ঝিনাইদহের একই পরিবারের ৩ জনসহ নিহত ৫
২২ মার্চ ২০২৬
কুমিল্লায় বাস-ট্রেন দুর্ঘটনায় নিহত ১২ জনের পরিচয় মিলেছে
২২ মার্চ ২০২৬
ঈদের দ্বিতীয় দিনে তিন জেলায় সড়কে ঝরল ১৯ প্রাণ
২২ মার্চ ২০২৬
আসবাবপত্রবোঝাই পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায়, নিহত ৪
২২ মার্চ ২০২৬
ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩
২২ মার্চ ২০২৬
কুমিল্লায় ১২ জন নিহতের ঘটনায় দুই গেটম্যান বরখাস্ত, তিন তদন্ত কমিটি গঠন
২২ মার্চ ২০২৬
কুমিল্লায় ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে-মুচড়ে নিহত ১২
২০ মার্চ ২০২৬
মাদারীপুরে পিকআপ-ট্রাক সংঘর্ষে দুই শিশুসহ আহত ৮
১৯ মার্চ ২০২৬
মাদারীপুরে বাস-তরমুজবাহী ট্রাকের সংঘর্ষে আহত ১৫
১৯ মার্চ ২০২৬
ঝড়ে উপড়ে পড়া গাছে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আদালত চত্বরে মাসুদ উদ্দিনের ওপর ডিম-মবিল নিক্ষেপ
  2. ‘যাকে টর্চার করে হত্যা করতে চেয়েছিলেন এই কর্মকর্তা, তিনিই আজ দেশের প্রধানমন্ত্রী’
  3. নড়াইল রেল স্টেশনে আটক ২ চাঁদাবাজ কারাগারে
  4. জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল : রাষ্ট্রপতি
  5. জাবি ছাত্রী শারমীন হত্যা : স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
  6. ‘প্রধানমন্ত্রীর কার্যালয়ের পিএস’ পরিচয়ে প্রতারণা, সালাম রিমান্ডে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x