Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:২৫, ২৪ ডিসেম্বর ২০২৫
আপডেট: ২৩:৪৩, ২৪ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:২৫, ২৪ ডিসেম্বর ২০২৫
আপডেট: ২৩:৪৩, ২৪ ডিসেম্বর ২০২৫
আরও খবর
সিরাজগঞ্জে কারাবন্দিদের ঈদ উৎসব
রাষ্ট্রদূতদের সঙ্গে বিরোধী দলীয় নেতার ঈদের শুভেচ্ছা বিনিময়
প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী
ঈদের দিনে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
ঐতিহাসিক শোলাকিয়ায় ঈদের জামাতে রেকর্ড সংখ্যক মুসল্লি

বড়দিনে ধর্মীয় নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:২৫, ২৪ ডিসেম্বর ২০২৫
আপডেট: ২৩:৪৩, ২৪ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:২৫, ২৪ ডিসেম্বর ২০২৫
আপডেট: ২৩:৪৩, ২৪ ডিসেম্বর ২০২৫

শুভ বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ বুধবার (২৪ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে এই মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, বাংলাদেশের ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ, ন্যাশনাল ক্রিশ্চিয়ান ফেলোশিপ অব বাংলাদেশের সভাপতি বিশপ ফিলিপ পি অধিকারী, খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ড. বেনেডিক্ট আলো ডি রোজারিও এবং জাতীয় চার্চ পরিষদ বাংলাদেশের সভাপতি খ্রিস্টোফার অধিকারীসহ সম্প্রদায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বক্তব্যে খ্রিস্টান ধর্মের নেতারা বিশ্বজুড়ে প্রফেসর মুহাম্মদ ইউনূসের সুনাম এবং দেশের অর্থনীতি ও সার্বিক পরিস্থিতির উন্নয়নে তাঁর ভূমিকার প্রশংসা করেন। তারা আশা প্রকাশ করেন, প্রধান উপদেষ্টার নেতৃত্বে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হবে।

আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ যিশু খ্রিস্টের ক্ষমা ও মানবসেবার আদর্শের কথা স্মরণ করে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ গড়ার যে দায়িত্ব জনগণ আপনার ওপর অর্পণ করেছে, তা আপনি নিষ্ঠার সঙ্গে পালন করছেন। আমরা প্রার্থনা করি, একটি শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে আপনার এই প্রচেষ্টা সফল হবে। 

প্রধান উপদেষ্টা উপস্থিত সকলকে বড়দিন ও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, আপনারা সমাজের প্রতিবিম্ব; আপনাদের দেখলেই বোঝা যায় সমাজ ঠিক আছে কিনা। তিনি একটি সুস্থ সমাজ গঠনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতেই ‘জুলাই সনদ’ প্রস্তুত করা হয়েছে।

ড. ইউনূস আরও জানান, এবারের নির্বাচনে সংসদ নির্বাচনের পাশাপাশি জুলাই সনদের ওপর গণভোটও অনুষ্ঠিত হবে। গণভোটে জনগণ যে রায় দেবে, পরবর্তীতে সংসদ সে অনুযায়ী সংস্কার কার্যক্রম গ্রহণ করবে। তিনি আসন্ন নির্বাচন ও গণভোটের বিষয়ে জনগণকে সচেতন করতে ধর্মীয় নেতৃবৃন্দকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। 

অনুষ্ঠানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে আড়াই কোটি টাকা অনুদান দেওয়ায় ট্রাস্টের নেতৃবৃন্দ সরকারকে ধন্যবাদ জানান। তারা জানান, এই অনুদান দেশব্যাপী ৮০০টি চার্চের মধ্যে বিতরণ করা হচ্ছে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান উপদেষ্টা খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে বড়দিনের কেক কাটেন।

প্রধান উপদেষ্টা বড়দিন শুভেচ্ছা বিনিময় ভিডিও সংবাদ
১৬ ফেব্রুয়ারি ২০২৬
আমাদের রিজার্ভ এখন ৩৪ বিলিয়ন ডলার : প্রধান উপদেষ্টা
১৬ ফেব্রুয়ারি ২০২৬
জাতীয় স্বার্থ ও মর্যাদা পুনরুদ্ধারে সক্ষম হয়েছি : প্রধান উপদেষ্টা
১৬ ফেব্রুয়ারি ২০২৬
সশস্ত্র বাহিনী ধৈর্য, পেশাদারিত্ব ও দায়িত্ববোধের পরিচয় দিয়েছে : প্রধান উপদেষ্টা
১৬ ফেব্রুয়ারি ২০২৬
প্রধান উপদেষ্টার সম্পূর্ণ বিদায়ী ভাষণ
১৬ ফেব্রুয়ারি ২০২৬
১৩০টি নতুন আইনসহ ৬০০ নির্বাহী আদেশ জারি করেছে অন্তর্বর্তী সরকার
১৬ ফেব্রুয়ারি ২০২৬
‘এটি কেবল ক্ষমতা হস্তান্তর নয়, গণতান্ত্রিক ব্যবস্থার নতুন অভিযাত্রা’
১৬ ফেব্রুয়ারি ২০২৬
১৮ মাস পর এখন আমার যাওয়ার পালা : প্রধান উপদেষ্টা
১৬ ফেব্রুয়ারি ২০২৬
জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা
১৬ ফেব্রুয়ারি ২০২৬
প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
১৪ ফেব্রুয়ারি ২০২৬
নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার বার্তা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কূটনীতিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
  2. আইইএ’র সঙ্গে পঞ্চম কান্ট্রি প্রোগ্রাম ফ্রেমওয়ার্ক স্বাক্ষর বাংলাদেশের
  3. ঈদের দিনে জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের ঢল
  4. রাষ্ট্রদূতদের সঙ্গে বিরোধী দলীয় নেতার ঈদের শুভেচ্ছা বিনিময়
  5. ঈদের দিন জিয়া উদ্যানে যুবকের আত্মহত্যার চেষ্টা
  6. আকর্ষণের কেন্দ্রে ঘোড়ার গাড়ি, যান্ত্রিক শহরে রাজকীয় আমেজ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x