Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • আইন ও বিচার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৮:৫০, ২৫ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৮:৫৪, ২৫ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৮:৫০, ২৫ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৮:৫৪, ২৫ ডিসেম্বর ২০২৫
আরও খবর
জনগণের ম্যান্ডেট আদালতে নিয়ে আদালতকে প্রশ্নবিদ্ধ করবেন না : নাহিদ
সারাদেশের পরিত্যক্ত গভীর নলকূপ তিন মাসের মধ্যে ভরাটের নির্দেশ
সাবেক মন্ত্রী আব্দুর রহমানের স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ
আমির হোসেন হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড
ইকরাম হত্যায় দুজনের মৃত্যুদণ্ড

হাদিকে বহনকরী অটোরিকশা চালকের আদালতে জবানবন্দি

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৮:৫০, ২৫ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৮:৫৪, ২৫ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৮:৫০, ২৫ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৮:৫৪, ২৫ ডিসেম্বর ২০২৫

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলার সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দিয়েছেন অটোরিকশা চালক মো. কামাল হোসেন (৪৬)। গত ১২ ডিসেম্বর কামাল হোসেনের অটোরিকশায় চড়ে মতিঝিলের খলিল হোটেল থেকে সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হয়েছিলেন শরিফ ওসমান হাদি।

আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) কামাল হোসেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হন। এ সময় তিনি সাক্ষী হিসেবে স্বতস্ফূর্তভাবে আদালতে বক্তব্য দিতে ইচ্ছা পোষণ করলে তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জমশেদ আহমেদ তার জবানবন্দি রেকর্ড করেন।

আদালতে পেশ করা আবেদনে বলা হয়েছে, গত ১২ ডিসেম্বর পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট রোডস্থ ডিআর টাওয়ারের সামনে বিজয়নগর পানির ট্যাংকের অভিমুখী রাস্তায় মোটরসাইকেলে থাকা আসামি ফয়সাল করিম মাসুদ, রাহুল দাউদ ও তাদের সহযোগীরা চলন্ত অটোরিকশায় শরিফ ওসমান হাদি ওরফে ওসমান গনিকে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র দ্বারা গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত শরিফ ওসমান হাদিকে চিকিৎসার জন্য প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরবর্তীতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।

আবেদনে আরও উল্লেখ করা হয়, এটি একটি চাঞ্চল্যকর হত্যা মামলা। ঘটনার সময় শরিফ ওসমান হাদি সাক্ষী মো. কামাল হোসেনের চালিত অটোরিকশাযোগে গন্তব্যে যাচ্ছিলেন এবং পথিমধ্যে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হন। কামাল হোসেন ঘটনার সরাসরি প্রত্যক্ষদর্শী এবং তিনি স্বতস্ফূর্তভাবে আদালতে নিজের বক্তব্য প্রদান করতে ইচ্ছুক। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সাক্ষীর জবানবন্দি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক লিপিবদ্ধ করা একান্ত প্রয়োজন ছিল।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে পল্টন থানাধীন বক্স কালভার্ট রোডে দুষ্কৃতিকারীরা ওসমান হাদির ওপর গুলি করে পালিয়ে যায়। এ ঘটনায় গত ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ১২০(বি)/৩২৬/৩০৭/১০৯/৩৪ ধারায় অভিযোগ আনা হয়। পরবর্তীতে ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় হাদির মৃত্যুর পর, গত ২০ ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মামলাটিতে ৩০২ ধারা (হত্যা) সংযোজনের আদেশ দেন।

ওসমান হাদি জবানবন্দি আদালত
১৭ জানুয়ারি ২০২৬
হাদির স্মরণে টানানো ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা
১৭ জানুয়ারি ২০২৬
হাদি হত্যার ঘটনা স্বাভাবিক নয়
১৬ জানুয়ারি ২০২৬
ওসমান হাদির ভাই ওমরকে যুক্তরাজ্যে বাংলাদেশ মিশনে নিয়োগ
১৬ জানুয়ারি ২০২৬
ওসমান হাদি ছিলেন বিপ্লবের আইকন
১৫ জানুয়ারি ২০২৬
হাদি হত্যা মামলা সিআইডিকে ফের তদন্তের নির্দেশ
১৫ জানুয়ারি ২০২৬
হাদি হত্যার বিচার চেয়ে তাসরিফের পোস্ট
১৫ জানুয়ারি ২০২৬
হাদি হত্যার বিচার হবে কি? ফেসবুক পোস্টে স্ত্রীর প্রশ্ন
১৫ জানুয়ারি ২০২৬
হাদি হত্যা মামলার অভিযোগপত্রে নারাজী বাদীর, আদেশ অপেক্ষমান
১৫ জানুয়ারি ২০২৬
আজ হাদি হত্যা মামলার চার্জশিট পর্যালোনার শুনানি
১২ জানুয়ারি ২০২৬
হাদি হত্যা মামলা : অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানি ১৫ জানুয়ারি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. চাঁদপুরে দুই ইটভাটার মালিককে জরিমানা
  2. প্রবাসী বাংলাদেশি ভোটারের আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ ইসির
  3. ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে
  4. মশার উপদ্রব থেকে নগরবাসীকে রক্ষায় গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
  5. মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন কারা
  6. ফাঁদ ও জবাই করা ২ হরিণসহ আটক শিকারীর জেল-জরিমানা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x