শীতের তীব্রতা অব্যাহত, সামান্য বাড়তে পারে দিনের তাপমাত্রা
ঢাকায় শীতের তীব্রতা অব্যাহত থাকবে ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী, আজ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকালকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা সকাল ৬টায় ৯৫ শতাংশ। এ ছাড়া উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ছয় থেকে ১২ কি.মি. বেগে বাতাশ বইছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে ভোরের দিকে কুয়াশার দাপট এবং বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় শীতের অনুভূতি বজায় থাকবে। উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা ঠান্ডা বাতাস জনজীবনে শীতের আমেজ আরও বাড়িয়ে দিচ্ছে। আজকের সূর্যাস্ত হবে সন্ধ্যা ০৫:১৯ মিনিট। আগামীকালের সূর্যোদয় হবে ভোর ৬টা ৪০ মিনিটে।
শীতের এই মৌসুমে বিশেষ করে ভোরে যাতায়াতের সময় ঘন কুয়াশার কারণে সাবধানে যানবাহন চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক