কুমিল্লার ১১ আসনে ১১৪ প্রার্থীর মনোনয়নপত্র জমা
কুমিল্লার ১১টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট ১১৪টি মনোনয়নপত্র জমা পড়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে জেলা রিটার্নিং অফিসার ও উপজেলা পর্যায়ে সহকারী রিটার্নিং অফিসারদের কার্যালয়ে প্রার্থীরা এসব মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে কোনো কোনো প্রার্থীর পক্ষে একাধিক মনোনয়নপত্রও জমা দেওয়া হয়েছে। এর আগে জেলার ১১টি সংসদীয় আসনে মোট ১৪৪টি মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছিল, যার বিপরীতে শেষ দিনে ১১৪টি জমা পড়ল। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. রেজা হাসান সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেন।
আসনভিত্তিক প্রার্থীদের তালিকায় কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) আসনে রয়েছেন- বিএনপির ড. খন্দকার মোশাররফ হোসেন, জামায়াতে ইসলামীর মনিরুজ্জামান বাহালুল, খিলাফত মজলিসের সৈয়দ আবদুল কাদের, বাংলাদেশ রিপাবলিকান পার্টির মোহাম্মদ আবুল কালাম, জাসদের বরুয়া মনোজিত ধীমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের বশির আহমদ, এবি পার্টির সফিউল বাশার, জাতীয় পার্টির সৈয়দ মো. ইফতেখার আহসান এবং স্বতন্ত্র প্রার্থী আবু জায়েদ আল মাহমুদ, মারুফ হাসান, ওমর ফারুক ও কাজী মো. ওবায়দুল্লাহ।
কুমিল্লা-২ (হোমনা–তিতাস) আসনে প্রার্থীরা হলেন- বিএনপির অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া, জামায়াতের মোহাম্মদ নাজিম উদ্দিন মোল্লা, ইসলামী আন্দোলনের ইঞ্জিনিয়ার মো. আশরাফুল আলম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আব্দুস সালাম, জাতীয় পার্টির মো. আমির হাসান ভূঁইয়া, বাংলাদেশ কল্যাণ পার্টির মো. শাহাবুদ্দিন এবং স্বতন্ত্র প্রার্থী মো. রমিজ উদ্দিন লন্ডনী, এম এ মতিন খান ও অধ্যাপক মো. মুনায়েম হাসান।
কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে রয়েছেন- বিএনপির কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, জামায়াতের মো. ইউসুফ সাহল, বাংলাদেশ কংগ্রেসের মো. খোরশেদ আলম, ইসলামী আন্দোলনের আহমদ আবদুল কাইয়ুম, জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের রিয়াজ মোহাম্মদ শরীফ, আমজনতা দলের চৌধুরী রকিবুল হক, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. শরীফ উদ্দিন সরকার, বাংলাদেশ রিপাবলিকান পার্টির মো. এমদাদুল হক ও গণঅধিকার পরিষদের মো. মনিরুজ্জামান।
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন- বিএনপির ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী, এনসিপির হাসনাত আব্দুল্লাহ, গণঅধিকার পরিষদের মো. জসিম উদ্দিন, খিলাফত মজলিসের মাওলানা মুজিবুর রহমান ফরাজী, ইনসানিয়াত বিপ্লব পার্টির ইরফানুল হক, আমজনতা দলের মাসুদ রানা ও ইসলামী আন্দোলনের আবদুল করিম।
কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে প্রার্থীরা হলেন- বিএনপির জসিম উদ্দিন, জামায়াতের ড. মোবারক হোসেন, এবি পার্টির ব্যারিস্টার জোবায়ের আহমেদ ভূঁইয়া, জাতীয় পার্টির মো. এনামুল হক খান, ইসলামী আন্দোলনের মো. রাশেদুল ইসলাম, এনপিপির মো. আবুল বাশার, জেএসডির শিরিন আক্তার, বাংলাদেশ মুসলিম লীগের আবুল কালাম ইদ্রিস ও সিপিবির আবদুল্লাহ আল কাফি।
কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনে রয়েছেন- বিএনপির মনিরুল হক চৌধুরী, জামায়াতের কাজী দ্বীন মোহাম্মদ, এবি পার্টির মিয়া মোহাম্মদ তৌফিক, ইসলামী আন্দোলনের মোহাম্মদ হারুনুর রশীদ, বাসদের কামরুন নাহার সাথী, জেএসডির ওবায়দুল কবির মাহন, গণঅধিকার পরিষদের মোবারক হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী আমিনুর রশীদ ইয়াছিন।
কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে প্রার্থীরা হলেন- বিএনপির ড. রেদোয়ান আহমদ, খিলাফত মজলিসের মাওলানা সুলাইমান খান, জামায়াতের মাওলানা মোশাররফ হোসেন, ইসলামী আন্দোলনের মুফতি এহতেশামুল হক এবং স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওন।
কুমিল্লা-৮ (বরুড়া) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন- বিএনপির জাকারিয়া তাহের সুমন, জামায়াতের সফিকুল আলম হেলাল, জাতীয় পার্টির এইচ এম এম ইরফান, ইসলামী আন্দোলনের মো. গোলাম সাদেক ও বাসদের মোহাম্মদ আলী আশরাফ।
কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনে রয়েছেন- বিএনপির আবুল কালাম, জামায়াতের ড. সৈয়দ এম সরওয়ার উদ্দিন সিদ্দিকী, জাতীয় পার্টির গোলাম মোস্তফা কামাল, ইসলামী আন্দোলনের সেলিম মাহমুদ এবং স্বতন্ত্র প্রার্থী সামিরা আজিম দোলাসহ মোট ১৩ জন।
কুমিল্লা-১০ (নাঙ্গলকোট–লালমাই) আসনে প্রার্থীরা হলেন- বিএনপির আবদুল গফুর ভূঁইয়া, জামায়াতের মো. ইয়াসিন আরাফাত, বাংলাদেশ কংগ্রেসের হাসান আহমদ ও ইসলামী আন্দোলনের মো. শামছুদ্দাহা।
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন- বিএনপির কামরুল হুদা, জামায়াতের ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, ইসলামী আন্দোলনের মহিউদ্দিন শহীদ, মুক্তিজোটের মোহাম্মদ ইউসুফ ও জাতীয় পার্টির মো. মাইন উদ্দিন।

মাহফুজ নান্টু, কুমিল্লা
আবু সুফিয়ান, কুমিল্লা (সদর-সদর দক্ষিণ)