ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে ২৫৪৯ মামলা
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই হাজার ৫৪৯টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা দায়ের করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রাফিক-রমনা বিভাগে ১১৭টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ১৫২টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৪১৩টি ও ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৫৩টি মামলা করা হয়েছে।
এছাড়া ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৫৭টি, ট্রাফিক-মিরপুর বিভাগে ৪২৫টি ও ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৬৩টি, ট্রাফিক-গুলশান বিভাগে ৫৬৯টি মামলা হয়েছে।
অভিযানকালে ৫৯৫টি গাড়ি ডাম্পিং করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)