Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
তারেক আহমদ, সিলেট (বালাগঞ্জ-বিশ্বনাথ)
০৯:১০, ০১ জানুয়ারি ২০২৬
আপডেট: ০৮:২৮, ০২ জানুয়ারি ২০২৬
তারেক আহমদ, সিলেট (বালাগঞ্জ-বিশ্বনাথ)
০৯:১০, ০১ জানুয়ারি ২০২৬
আপডেট: ০৮:২৮, ০২ জানুয়ারি ২০২৬
আরও খবর
মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার : পররাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য
জাবি ছাত্রীকে নির্যাতনের অভিযোগে সেই শিক্ষার্থীর সনদ স্থগিত
দেশে ফিরল সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের মরদেহ
মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা : চট্টগ্রাম বিমানবন্দরের ২৫ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

সেরা হাফেজের মুকুট জিতল তাহমিদ হোসাইন

তারেক আহমদ, সিলেট (বালাগঞ্জ-বিশ্বনাথ)
০৯:১০, ০১ জানুয়ারি ২০২৬
আপডেট: ০৮:২৮, ০২ জানুয়ারি ২০২৬
তারেক আহমদ, সিলেট (বালাগঞ্জ-বিশ্বনাথ)
০৯:১০, ০১ জানুয়ারি ২০২৬
আপডেট: ০৮:২৮, ০২ জানুয়ারি ২০২৬

কোরআনের সুমধুর সুরের মূর্ছনায় মুখরিত হলো সিলেটের প্রবাসী অধ্যুষিত জনপদ বিশ্বনাথ। জাঁকজমকপূর্ণ আয়োজন আর হৃদয়স্পর্শী তেলাওয়াতের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ‘বিশ্বনাথনিউজ বিশ্বনাথ সেরা হাফেজ’ প্রতিযোগিতা-২০২৫ এর গ্রান্ড ফাইনাল। 

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সিলেটের বিশ্বনাথ পৌরশহরের একটি অভিজাত পার্টি সেন্টারে দিনব্যাপী এই উৎসবমুখর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিশ্বনাথের প্রথম অনলাইন নিউজপোর্টাল ‘বিশ্বনাথনিউজ টোয়েন্টিফোর ডটকম’ আয়োজিত এই মহতী উদ্যোগের নেপথ্যে ছিল ২১ জন প্রবাসীর আন্তরিক সহযোগিতা ও অর্থায়ন।

চূড়ান্ত প্রতিযোগিতায় ৯ জন প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম আসরে সেরার মুকুট পরেছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার শ্রীপুর গ্রামের হাফেজ তাহমিদ হোসাইন নাহিয়ান। সে জামেয়া ইসলামিয়া ফরিদাবাদ সিলেটের শিক্ষার্থী এবং মাওলানা নেছার আহমদের ছেলে। পুরস্কার হিসেবে সে নগদ এক লাখ টাকা, সম্মাননা স্মারক ও সনদপত্র গ্রহণ করে। প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে ৫০ হাজার টাকা জিতেছে একই মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ মোহাম্মদ হাবিবুর রহমান এবং তৃতীয় স্থান অর্জন করে ২৫ হাজার টাকা পুরস্কার পেয়েছে ইয়াকুবিয়া হিফজুল কুরআন মাদ্রাসার শিক্ষার্থী হাফিজ আহমদ জামী।

তিনটি কঠিন বাছাইপর্ব পেরিয়ে আসা প্রতিযোগীদের এই চূড়ান্ত পর্বে বিচারকের দায়িত্ব পালন করেন মুফতি হাফেজ মোশাহিদ আহমদ, হাফেজ ক্বারী গোলাম কিবরিয়া ও মাওলানা হাফেজ ইসলাম উদ্দিন। পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন মাওলানা হাফেজ খায়রুল ইসলাম। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিযোগিতার অন্যতম পৃষ্ঠপোষক যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মাকরাম আলী আফরোজ ডিএল, হাজী ফারুক মিয়া, আব্দুল বাছিত রফি, আমিনুর রহমান আমিন ও উপদেষ্টা কাজী মুহাম্মদ জামাল উদ্দিন।

ফারুক মাহদীর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, মাদ্রাসার শিক্ষক, সাংবাদিক এবং সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

বক্তারা তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন, বিশ্বনাথের মাটিতে কোরআনের এমন জাঁকজমকপূর্ণ আয়োজন নতুন প্রজন্মের মনে ধর্মীয় মূল্যবোধ ও সুস্থ প্রতিযোগিতার মানসিকতা তৈরি করবে। অনুষ্ঠান শেষে প্রবাসীদের এই অনন্য উদ্যোগকে সাধুবাদ জানান এলাকার সর্বস্তরের মানুষ।

কোরআনের হাফেজ তাহমিদ হোসাইন কোরআন তিলাওয়াত ভিডিও সংবাদ
১৩ সেপ্টেম্বর ২০২৫
৯ মাসেই কোরআনের হাফেজ দুই কিশোর
৩০ জুলাই ২০২৫
শিশু আব্দুর রহমান সাড়ে ৬ মাসে কোরআন হাফেজ
১৪ মার্চ ২০২৫
আট মাসে কোরআনে হাফেজ হয়েছেন লক্ষ্মীপুরের ওমর
১৮ সেপ্টেম্বর ২০২৪
ছাত্র আন্দোলনে নিহত কোরআনে হাফেজ রায়হান
০২ এপ্রিল ২০২৪
পাঁচ মাসেই কোরআনে হাফেজ ৯ বছরের তাহসিন
১৫ মার্চ ২০২৩
সাড়ে ৪ মাসে কোরআনে হাফেজ ৮ বছরের আশরাফুল
  •  
সর্বাধিক পঠিত
  1. হুরন নাহার রশিদ স্বামীর কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত
  2. সোমবার সিলেটের যেসব এলাকায় ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
  3. টিউবওয়েল পাড়ে গৃহবধূর মরদেহ, স্বামীসহ বাড়ির লোকজন পলাতক
  4. ভারতীয় ভিসা প্রদানের হার ক্রমান্বয়ে বাড়বে : রাষ্ট্রদূত
  5. মাটিতে পুঁতে রাখা টিসিবির ১৪৪৪ লিটার তেল জব্দ
  6. ভিসা প্রতারণা ও অনলাইন জুয়ার অভিযোগে গ্রেপ্তার ৭

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x