তিন পিস্তল ও ৬০ রাউন্ড গুলিসহ আটক ৪
ডিবি পুলিশ আলাদা অভিযান চালিয়ে তিনটি পিস্তল ও ৬০ রাউন্ড গুলিসহ চার জনকে আটক করেছে। পাবনা শহরের তিনটি এলাকায় অভিযান চালিয়ে বুধবার (৩১ ডিসেম্বর) রাতে তাদের আটক করা হয়।
আটকরা হলো পাবনা সদর উপজেলার বলরামপুর এলাকার মিজানুর রহমান মামুন ওরফে বাঙ্গাল মামুন (৪৭), একই এলাকার আরিফ হোসেন (২৫) শিবরামপুর এলাকার ফিরোজ হোসেন (৩৫) ও পূর্ব শালগাড়িয়া এলাকার রিপন (৩৫)।
পাবনার পুলিশ সুপার আনোয়ার জাহিদ আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, জেলা গোয়েন্দা পুলিশের ওসি রাশিদুল ইসলামের নেত্বত্বে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) দিনগত রাতে পাবনা শহরের মনসুরাবাদ এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি রিভলবার ও চার রাউন্ড তাজা কার্তুজসহ দুজনকে আটক করা হয়। একই সময় ডিবি পুলিশের অপর দুটি দল শহরের দক্ষিণ রাঘবপুর এলকায় হাদীউলের ফ্লাট বাসায় অভিযান চালিয়ে ৫৩ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করে। ডিবি পুলিশের অপর দলটি শহরের পূর্ব শালগাড়িয়া এলাকার আওয়ালের বাসায় অভিযান চালিয়ে তিন রাউন্ড তাজা গুলিসহ দুজনকে আটক করে। এই আলাদা অভিযানে জব্দ করা হয় একটি মোটরসাইকেল।

এ বি এম ফজলুর রহমান, পাবনা