Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
এনামুল হক, কুড়িগ্রাম (সদর-রাজারহাট)
১৯:২০, ০৮ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৯:২১, ০৮ জানুয়ারি ২০২৬
এনামুল হক, কুড়িগ্রাম (সদর-রাজারহাট)
১৯:২০, ০৮ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৯:২১, ০৮ জানুয়ারি ২০২৬
আরও খবর
ঢাকার আকাশ থাকবে মেঘলা, কমতে পারে তাপমাত্রাও
বঙ্গোপসাগরে লঘুচাপ, দুই বিভাগে বৃষ্টির আভাস
‘আবহাওয়াজনিত কারণে বাড়ছে সর্দি-জ্বরের প্রকোপ’
দেশের চার বিভাগে ২ দিন বৃষ্টির আভাস
রমজানের প্রথম দিনে তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

শীতে কাঁপছে কুড়িগ্রাম 

এনামুল হক, কুড়িগ্রাম (সদর-রাজারহাট)
১৯:২০, ০৮ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৯:২১, ০৮ জানুয়ারি ২০২৬
এনামুল হক, কুড়িগ্রাম (সদর-রাজারহাট)
১৯:২০, ০৮ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৯:২১, ০৮ জানুয়ারি ২০২৬
মৃদু শৈত্যপ্রবাহ ও হিমেল হাওয়ার প্রভাবে উত্তরের জেলা কুড়িগ্রামে কনকনে ঠান্ডায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। ছবি : এনটিভি অনলাইন

মৃদু শৈত্যপ্রবাহ ও হিমেল হাওয়ার প্রভাবে উত্তরের জেলা কুড়িগ্রামে কনকনে ঠান্ডায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। টানা কয়েক দিন ধরে ঘন কুয়াশা ও সূর্যের অনুপস্থিতিতে শীতের তীব্রতা ক্রমেই বাড়ছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। পাশাপাশি বোরো ধানের বীজতলা নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন কৃষকেরা।

রাজারহাট আবহাওয়া অফিস জানায়, আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ৬টায় কুড়িগ্রাম জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল প্রায় ৯৯ শতাংশ। গত দুই দিন ধরে জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ভোর থেকে সকাল পর্যন্ত চারপাশ ঘন কুয়াশায় ঢেকে থাকায় সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। তীব্র ঠান্ডায় কাজে বের হতে না পারায় অনেক দিনমজুরের আয় বন্ধ হয়ে গেছে, ফলে পরিবার নিয়ে সংকটে দিন কাটছে তাদের।

শীত ও কুয়াশার বিরূপ প্রভাব পড়েছে কৃষিক্ষেত্রেও। বোরো ধানের বীজতলার চারা স্বাভাবিকভাবে বাড়ছে না; অনেক জায়গায় চারা হলুদ ও লালচে রং ধারণ করেছে। 

কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের কৃষক হাবিবুর রহমান জানান, টানা শীত ও কুয়াশার কারণে বীজতলা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবদুল্লা আল মামুন জানান, এখন পর্যন্ত বড় ধরনের ক্ষতির তথ্য পাওয়া যায়নি। কৃষকদের বীজতলা সুরক্ষায় প্রয়োজনীয় সার ও পুষ্টি ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। চলতি মৌসুমে জেলায় ১ লাখ ১৭ হাজার ৩৬৫ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এদিকে, শীতের কারণে জেলায় জ্বর, সর্দি-কাশি ও ডায়রিয়াজনিত রোগীর সংখ্যাও বাড়ছে। কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. স্বপ্নন কুমার বিশ্বাস জানান, শীতজনিত রোগে আক্রান্ত অনেকে হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছেন, আবার কেউ কেউ গুরুতর অবস্থায় ভর্তি হচ্ছেন।

দুর্ভোগ লাঘবে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল মতিন জানান, জেলার ৯টি উপজেলায় ২৫ হাজার শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান রয়েছে এবং জরুরি সহায়তার জন্য নগদ ৪০ লাখ টাকা মজুত রাখা হয়েছে।

রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, তাপমাত্রা আরও নিম্নগামী হওয়ার সম্ভাবনা রয়েছে, ফলে শীতের অনুভূতি আরও বাড়তে পারে।

কুড়িগ্রাম শীত আবহাওয়া

সংশ্লিষ্ট সংবাদ: কুড়িগ্রাম

১৮ জানুয়ারি ২০২৬
২০ বছর ধরে ঝুপড়ি ঘরে জাহানারার মানবেতর জীবন
১২ জানুয়ারি ২০২৬
সীমান্ত থেকে যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ
১১ জানুয়ারি ২০২৬
ধরা পড়েছে বিলুপ্তপ্রায় ময়ূর
  • আরও
সর্বাধিক পঠিত
  1. প্রথম পর্যায়ে ফ্যামিলি কার্ড দেওয়া হবে ১৪ উপজেলায়
  2. এলপি গ্যাসের দাম কমলো
  3. চিনিকলের বর্জ্যে দূষিত হ‌চ্ছে চন্দনা-বারাশিয়া নদীর পানি
  4. প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দায়িত্ব বণ্টন, কে কোন দায়িত্বে
  5. ফরিদপুরে দিন দিন বৃদ্ধি পাচ্ছে সূর্যমুখীর চাষ
  6. গণভোট হচ্ছে না শেরপুর-৩ আসনে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x