উস্কানিমূলক কথাবার্তা-কাজ থেকে বিরত থাকতে হবে : মির্জা আব্বাস
বুধবার নির্বাচনি এলাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ছবি : এনটিভি
নির্বাচনি এলাকার ভোটারদের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, যেকোনো ধরনের উস্কানিমূলক কথাবার্তা ও কাজ থেকে বিরত থাকতে হবে।
আজ বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের পাশেই তার নির্বাচনি এলাকায় উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
একই আসনের অন্যান্য প্রার্থীদের ইঙ্গিত করে বিএনপির এই নেতা বলেন, অনেকেই নির্বাচন কমিশনের বিধিমালা অমান্য করে উস্কানিমূলক কথাবার্তা বলছেন। আমরা যেন তাদেরকে প্রতিবাদ করি। কিন্তু আমরা কোনো উস্কানিতে পা দেব না।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আমাদের নেতাকর্মীরা অত্যন্ত সুশৃংখল ও শান্ত। তাই আমরা কোনো উস্কানিতে পা দেব না। তবে নির্বাচন কমিশনারকে আহ্বান জানাই তারা যেন এসব বিষয় খেয়াল দেন।

নিজস্ব প্রতিবেদক