বিএনপির আসলামের প্রার্থিতা বহাল, বাতিল সারোয়ারের
চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল রাখা হয়েছে। তবে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ রোববার (১৮ জানুয়ারি) নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে এ রায় দেয় সংস্থাটি।
এর আগে আসলাম চৌধুরীর বিরুদ্ধে ঋণ খেলাপের অভিযোগে তিনটি আপিল দায়ের করা হয়েছিল। ট্রাস্ট ব্যাংক, ব্যাক এশিয়া ও একই আসনের জামায়াতের প্রার্থী মো. আনোয়ার ছিদ্দিক আপিল করেছিলেন। আপিল শুনানি শেষে আজ তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে দেওয়া রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তকে বহাল রেখে রায় দেয় ইসি।
অন্যদিকে, সারোয়ার আলমগীরও রিটার্নিং কর্মকর্তার কাছে বৈধ হওয়ার পর তার বিরুদ্ধে ঋণ খেলাপের অভিযোগে আপিল করা হয়েছিল। জামায়াতের প্রার্থী মো. নুরুল আমীন অভিযোগটি দায়ের করেছিলেন। শুনানি শেষে কমিশন তার প্রার্থিতা বাতিল করেন। ফলে ভোটে লড়তে চাইলে এখন তাকে হাইকোর্টে যেতে হবে।

নিজস্ব প্রতিবেদক