ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল গ্রেপ্তার
ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলাবর (২০ জানুয়ারি) সকালে স্থানীয় জনতা তাকে আটক করে ভাটারা থানায় দেয়। পরে যাত্রাবাড়ী থানার একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
রাজধানীর ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ সকালে জনতা তাকে আটক করে ভাটারা থানায় দেয়। ভাটারা থানায় তার বিরুদ্ধে কোনো মামলা না থাকায় তাকে যাত্রাবাড়ী থানায় সোপর্দ করা হয়। যাত্রাবাড়ী থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
কামরুল হাসান রিপন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন।

নিজস্ব প্রতিবেদক