ডা. মনীষার বাড়ি-গাড়ি-জমি নেই, আছে ৩১ লাখ টাকার সম্পদ
বরিশালের রাজনীতিতে বেশ অনেক বছর ধরেই আলোচনায় রয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় সদস্য ও বরিশাল জেলা সমন্বয়কারী ডা. মনীষা চক্রবর্ত্তী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ আসনে লড়ছেন তিনি। এর আগেও বরিশাল সিটি করপোরেশনের নির্বাচনে প্রার্থী হয়েছিলেন বাসদের এই নেত্রী।
এবারের নির্বাচনে হেভিওয়েট প্রার্থীদের বিরুদ্ধে লড়তে হচ্ছে মনীষাকে। তার বিপরীতে আসটিতে বিএনপির প্রার্থী চেয়ারপারসনের উপদেষ্টা মজিবর রহমান সরওয়ার ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী নায়েবে আমির মুফতি ফয়জুল করীম।
পেশায় চিকিৎসক মনীষার বছরে আয় ৩ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকা। এর মধ্যে–পেশা থেকে আয় ২ লাখ ৬০ হাজার টাকা এবং শেয়ার, বন্ড / সঞ্চয়পত্র / ব্যাংক আমানত থেকে আয় ৬৯ হাজার ৩৭৩ টাকা।
হলফনামার তথ্য অনুযায়ী বাসদের এই নেত্রীর কোনো স্থাবর সম্পদ নেই। তবে অস্থাবর সম্পদের পরিমান ৩১ লাখ ২৮ হাজার ৯৩২ টাকা। এর মধ্যে–নগদ টাকা ১২ লাখ ৬৪ হাজার ২৩৮ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত ৪ লাখ ৬৪ হাজার ৬৯৪ টাকা। সঞ্চয়পত্র, স্থায়ী আমানত (ফিক্সড ডিপোজিট), ডাক সঞ্চয়পত্র, ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ ৫ লাখ টাকা এবং ৫ ভরি গহনা (উপহার)।

আমিনুল ইসলাম নাবিল