Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২২:৫০, ২২ জানুয়ারি ২০২৬
আপডেট: ২২:৫২, ২২ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২২:৫০, ২২ জানুয়ারি ২০২৬
আপডেট: ২২:৫২, ২২ জানুয়ারি ২০২৬
আরও খবর
ঢাকা-১১ আসনে বিএনপি প্রার্থীর বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট 
গণভোটের প্রচারে মানিকগঞ্জে ইমাম সম্মেলন
বিএনপির প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় আরও ১৪ নেতা বহিষ্কার
গণঅধিকার ছেড়ে শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান
বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী

সংসদ নির্বাচনের ভোট গণনায় একটু বেশি সময় লাগবে : ইসি সচিব

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২২:৫০, ২২ জানুয়ারি ২০২৬
আপডেট: ২২:৫২, ২২ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২২:৫০, ২২ জানুয়ারি ২০২৬
আপডেট: ২২:৫২, ২২ জানুয়ারি ২০২৬
নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। ফাইল ছবি

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গণনার সময় একটু বেশি লাগবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। 

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিজ কার্যালয়ের সামনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 
 
নির্বাচন কমিশন সচিব বলেন, পোস্টাল ব্যালটের কারণে এবার কেন্দ্রভিত্তিক এবং রিটার্নিং অফিসারের থেকে ভোট গণনার ক্ষেত্রে একটু সময় বেশি লাগবে। প্রতি ৩ হাজার ভোটারের জন্য একটা ভোট কেন্দ্র। ভোটাররা দুটো ব্যালটে ভোট দেবেন। কাজেই স্বাভাবিক সময়ের থেকে একটু বেশি সময় লাগার কথা। আর দ্বিতীয়ত হচ্ছে প্রার্থীর সংখ্যাও বেশি। কাজেই গণনাতে স্বাভাবিক সময়ের থেকে একটু বেশি সময় লাগতে পারে। 

আখতার আহমেদ বলেন, ভোট কেন্দ্রে এবং রিটার্নিং অফিসারের কাছে যেখানে পোস্টাল ব্যালট আসবে সেখানে আরো বেশি সময় লাগবে। ফেনী-৩ আসনে পোস্টাল ব্যালটের সংখ্যা হচ্ছে ১৬ হাজার ১২৮। একটি কেন্দ্রের ভোট যেখানে ৩ হাজার, সেখানে পোস্টাল ব্যালটের সংখ্যা পাঁচ গুণ বেশি। 

আখতার আহমেদ আরও বলেন, আপনারা জানেন এবার আমরা দুই রকমের ব্যালট ব্যবহার করছি। প্রবাসীদের জন্য এক ধরনের ব্যালট আর দেশের অভ্যন্তরে যারা আছেন তাদের জন্য আরেক ধরনের ব্যালট। প্রবাসীদের পোস্টাল ব্যালটের সাথে গণভোট সব মিলিয়ে একটু সময় বেশি লাগবে গণনার ক্ষেত্রে। এই জিনিসটা আমাদের সবাইকে একটু বিবেচনায় রাখতে হবে। সেন্টারের গণনা আগে হয়ে যাবে কিন্তু আপনার রিটার্নিং অফিসারের কাছে যে কেন্দ্রটা ওটার গণনার সময় লাগবে। আর একজন রিটার্নিং অফিসারের কাছে যদি একাধিক আসন হয় তাহলে আরও বেশি সময় লাগবে। 

ভোট গণনা করতে কতক্ষণ বেশি সময় প্রয়োজন হবে এ প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, সে ব্যাপারে সংখ্যাগত হিসাবটা বললাম। এখন এটা নির্ভর করছে, পোস্টাল ভোটের যতগুলো ইনভেলপ আসবে, সবগুলো খুলতে হবে। কাজেই এটা বলা খুবই কঠিন। সবটাই একসাথে গুণবেন। একই সাথে রেজাল্টটা দেবেন। সেই কারণেই সময়টা একটু বেশি লাগবে। নির্বাচনের ফল ঘোষণার সাথে সাথে গণভোটেরও আলাদাভাবে রিটার্নিং অফিসার ঘোষণা করবেন।
 
ইসি সচিব জানান, বিএনসিসির প্রায় ১৬ হাজারের বেশি সদস্য ভলান্টিয়ার হিসেবে কাজ করবেন। নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছে বিএনসিসি এবার নির্বাচনে কাজ করবে।

 

সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সংসদ নির্বাচন ভোট ইসি সচিব গণনা
৩০ জানুয়ারি ২০২৬
নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে ১৬ দেশ
৩০ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ এর পক্ষে প্রচারণা চালাবে না সরকারি কর্মকর্তারা : সচিব
২৯ জানুয়ারি ২০২৬
নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাচ্ছে কমনওয়েলথ ও ইউরোপীয় ইউনিয়ন
২৯ জানুয়ারি ২০২৬
নির্বাচনে সাংবাদিক কার্ড ম্যানুয়ালি দেওয়ার সিদ্ধান্ত ইসির
২৯ জানুয়ারি ২০২৬
কুমিল্লা ও চাঁদপুরে ৪৭ প্লাটুন বিজিবি মোতায়েন
২৯ জানুয়ারি ২০২৬
প্রথমবারের মতো ভোট দেবেন কারাবন্দিরা
২৮ জানুয়ারি ২০২৬
কুমিল্লা-৬ আসনের প্রার্থীরা একই মঞ্চে জনতার মুখোমুখি
২৮ জানুয়ারি ২০২৬
বিএনপির জয় নিশ্চিত বুঝেই ষড়যন্ত্র হচ্ছে : আবদুস সালাম
২৮ জানুয়ারি ২০২৬
মুন্সীগঞ্জে গণভোটের প্রচারে ইমাম সম্মেলন
২৮ জানুয়ারি ২০২৬
মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটওয়ারীকে সরাসরি বিতর্কের আহ্বান মেঘনা আলমের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আজ খুলনা-যশোরে সমাবেশে যোগ দেবেন তারেক রহমান
  2. জামায়াতের ২৮ সংসদ সদস্য পদপ্রার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র
  3. তিন দিন মোটরসাইকেল ও একদিন ট্রাক-পিকআপ চলাচলে নিষেধাজ্ঞা
  4. জনগণের লুণ্ঠিত আমানত ফিরিয়ে দেওয়াই আমাদের অঙ্গীকার : জামায়াত আমির
  5. তারেক রহমানের পক্ষে প্রচারণায় উঠান বৈঠকে কোকোর স্ত্রী শামিলা
  6. ৬০০ বছরের পুরোনো পাণ্ডুলিপিসহ ৩৮ হাজার বইয়ের প্রদর্শনী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x