Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
এম.এ হান্নান, পটুয়াখালী (বাউফল-দুমকি)
২৩:২৫, ২৬ জানুয়ারি ২০২৬
আপডেট: ১১:৪৬, ২৭ জানুয়ারি ২০২৬
এম.এ হান্নান, পটুয়াখালী (বাউফল-দুমকি)
২৩:২৫, ২৬ জানুয়ারি ২০২৬
আপডেট: ১১:৪৬, ২৭ জানুয়ারি ২০২৬
আরও খবর
সংরক্ষিত নারী আসনের ৪৯ জন নির্বাচিত, গেজেট প্রকাশ
জামায়াতের রাজনৈতিক অবস্থান নিয়ে জনমনে অস্পষ্টতা তৈরি হয়েছে : তথ্যমন্ত্রী
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলের নতুন কর্মসূচি
নতুন কর্মসূচি নির্ধারণে ১১ দলের বৈঠক চলছে
ঝাঁঝালো বক্তব্যে সরকারি দলকে ধুয়ে দিলেন জামায়াত এমপি

দুধ দিয়ে গোসল করে জামায়াতে যোগ দিলেন মৎস্যজীবী দলনেতা

এম.এ হান্নান, পটুয়াখালী (বাউফল-দুমকি)
২৩:২৫, ২৬ জানুয়ারি ২০২৬
আপডেট: ১১:৪৬, ২৭ জানুয়ারি ২০২৬
এম.এ হান্নান, পটুয়াখালী (বাউফল-দুমকি)
২৩:২৫, ২৬ জানুয়ারি ২০২৬
আপডেট: ১১:৪৬, ২৭ জানুয়ারি ২০২৬
পটুয়াখালীর বাউফলে দুধ দিয়ে গোসল করে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন ইউনিয়ন মৎস্যজীবী দলের নেতা মো. জালাল হাওলাদার। ছবি : এনটিভি অনলাইন

পটুয়াখালীর বাউফলে এক কলস দুধ দিয়ে গোসল করে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন ইউনিয়ন মৎস্যজীবী দলের নেতা মো. জালাল হাওলাদার। তিনি উপজেলার বগা ইউনিয়ন মৎস্যজীবী দলের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন।

আজ সোমবার (২৬ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার বগা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পটুয়াখালী-২ আসনে ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. শফিকুল ইসলাম মাসুদের উঠান বৈঠকে দুধ দিয়ে গোসল করে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

জালাল বলেন, মনের কষ্টে ও দলের নেতার অবহেলা সহ্য না করতে পেরে দুধ দিয়ে গোসল করে জামায়াতে যোগ দিয়েছি। বিগত ১৭ বছর দলের দুর্দিনে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। এখন ভাবছিলাম অভিভাবক পাব। যার আশ্রয়ে রাজনীতি করব। কিন্তু যাকে বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছে তিনি অভিভাবক নন। তিনি আওয়ামী লীগ পুনর্বাসন করছেন। আমাদের খোঁজ খবর নেন না, আওয়ামী লীগকে কাছে টানে। বিগত ১৭ বছর যারা আমাদের ওপর হামলা মামলা নির্যাতন করেছে তারাই এখন তার সঙ্গে ঘুরে। যে কারণে জামায়াতে যোগ দিয়েছি। আগামী দিনে জামায়াতের পক্ষে কাজ করব।

একই সময় বগা ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য আবুল কালাম, উপজেলা যুবদলের সাবেক সদস্য এসএম আমিনুল ইসলাম, বগা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জাহিদুল ইসলাম, বগা ইউনিয়ন মৎস্যজীবী দলের সিনিয়র সহসভাপতি জামাল খান, বগা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফারুক শরিফসহ প্রায় তিন শতাধিক বিএনপির নেতা-কর্মী ও সমর্থক তার সঙ্গে জামায়াতে যোগদান করেন।

এ সময় পটুয়াখালী-২ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি তাদের হাতে জমজম কূপের পানি ও সৌদি আরবের খেজুর তুলে দেন।

বিএনপি ছেড়ে জামায়াতে যোগদানের বিষয়ে জানতে চাইলে বাউফল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. তসলিম তালুকদার বলেন, কেউ যদি দলীয় পদ-পদবিতে থেকে দলের শৃঙ্খলা ভঙ্গ করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি নিয়ে আমরা দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নিব।

বাংলাদেশ জামায়াতে ইসলামী দুধ দিয়ে গোসল ড. শফিকুল ইসলাম মাসুদ
২০ এপ্রিল ২০২৬
জামায়াত-এনসিপি জোট থেকে মনোনয়ন চূড়ান্ত হলো যাদের
১৮ এপ্রিল ২০২৬
সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশে কোনো সমস্যা নেই : জামায়াত আমির
১৮ এপ্রিল ২০২৬
শহীদ পরিবারের সদস্যসহ এনসিপিকে জামায়াতের আসন উপহার, মনোনয়ন পাচ্ছেন যারা
১৬ এপ্রিল ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের নতুন কর্মসূচি
১৬ এপ্রিল ২০২৬
জরুরি বৈঠকে ১১ দলীয় ঐক্য
১৩ এপ্রিল ২০২৬
গণভোটের রায় মেনে নিন, না হলে করুণ পরিণতি হবে: গোলাম পরওয়ার
১৩ এপ্রিল ২০২৬
গণরায়ের বিরুদ্ধে অবস্থান নিলে বিএনপির পতন হবে ৯৬-এর মতো : আজাদ
১১ এপ্রিল ২০২৬
সরকারের দ্বিচারিতা জাতির সঙ্গে প্রতারণার শামিল : হামিদুর রহমান আযাদ
১১ এপ্রিল ২০২৬
বিদেশি ঋণ আর সহায়তা জাতিকে কোমর সোজা করে দাঁড়াতে দেবে না : জামায়াতের আমির
০৯ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থীর নির্বাচন বর্জন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. দুপুরের মধ্যে বজ্রসহ ঝড়ের পূর্বাভাস, যেসব অঞ্চলে সতর্কবার্তা
  2. ব্র্যান্ড প্রমোটার তরুণীর মরদেহ উদ্ধার, পাশে চিরকুট
  3. ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারে
  4. বৃষ্টি কতদিন চলবে, পাঁচদিনের পূর্বাভাসে জানাল আবহাওয়া অফিস
  5. সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী
  6. রাস্তায় পড়েছিল এসএসসি পরীক্ষার ৩ বান্ডেল খাতা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x