নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে
রাজধানীর শান্তিনগর এলাকার হাবিবুল্লাহ বাহার কলেজ প্রাঙ্গণে মঙ্গলবার নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার হামলার ঘটনা ঘটে। ছবি : এনটিভি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা চলাকালে ঢাকা-৮ আসনে ১১ দলীয় জোট ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) বেলা ১১টার দিকে রাজধানীর শান্তিনগর এলাকার হাবিবুল্লাহ বাহার কলেজ প্রাঙ্গণে এই হামলার ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, ছাত্রদল পরিচয়ে একদল যুবক এই হামলা ও বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।
জাতীয় নাগরিক পার্টির নির্বাচনি মিডিয়া উপকমিটির প্রধান মাহবুবুল আলম জানান, নাসীরুদ্দীন পাটওয়ারী হাবিবুল্লাহ বাহার কলেজে একটি আমন্ত্রিত অনুষ্ঠানে যোগ দিতে গেলে সেখানে ছাত্রদলের পরিচয় দিয়ে কিছু সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালায়।
হামলার শিকার হওয়ার পর নাসীরুদ্দীন পাটওয়ারী তার সমর্থকদের নিয়ে রাজধানীর শান্তিনগর মোড়ে অবস্থান নেন। সেখানে তিনি অভিযোগ করেন, তার ওপর ‘ডিম নিক্ষেপ’ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক